Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হওয়ায় স্বস্তিতে আওয়ামী লীগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2023, 09:45 am
Last modified: 01 May, 2023, 09:50 am

Related News

  • সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ১১ দলীয় ঐক্য, উদ্বেগের কারণ নেই বলছে নির্বাচন কমিশন
  • ইসরায়েলের নির্বাচনে দুপুর পর্যন্ত ভোট ৩১.৫%, ১৯৭৭ সালের পর সর্বোচ্চ; ‘ভোট চুরির’ চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর
  • ইসরায়েল ভোটগ্রহণ শুরু: জনমত জরিপে সমানে-সমান নেতানিয়াহু ও আইজেনকোট
  • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজনকোট কে?
  • লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে স্থানীয় সরকার নির্বাচনে যাব না: শফিকুর রহমান

জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হওয়ায় স্বস্তিতে আওয়ামী লীগ

ঋণ খেলাপি হওয়ায় রোববার (৩০ এপ্রিল) জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
টিবিএস রিপোর্ট
01 May, 2023, 09:45 am
Last modified: 01 May, 2023, 09:50 am
ফাইল ছবি।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এই সিটি নিয়ে এখন বেশ স্বস্তিতে আছে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অন্য কোনো রাজনৈতিক দলের বা কোনো স্বতন্ত্র শক্তিশাল প্রর্থী নেই। 

নেতারা বলেন, গতবার মেয়র নির্বাচনের পর জাহাঙ্গীর রাজনৈতিকভাবে ব্যাপক শক্তি সঞ্চয় করেন। বরখাস্ত হলেও তার অর্থ ও পেশির প্রভাবে গাজীপুরে একটি শক্তিশালী বলয় তৈরি করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ টিবিএসকে বলেন, এবার ৫ সিটির প্রতিটিতেই সৎ, সাহসী ও যোগ্য প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। 

তিনি বলেন, "যোগ্যতার ক্যাটাগরিতে না পড়ায় এবার জাহাঙ্গীর দলীয় মনোনয়ন পাননি। ঋণ খেলাপি হওয়ায় নির্বাচন কর্মকর্তাও তার মনোনয়ন পত্র বাতিল করেছেন।"

মাহাবুবুল আলম হানিফ আরও বলেন, "জাহাঙ্গীর গাজীপুর আওয়ামী লীগের জন্য কোনো ফ্যাক্টর নয়। সেখানে আওয়ামী লীগ অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।"

এদিকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাহাঙ্গীর স্বততন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগের জন্য একটি অস্তস্তিকর ব্যাপার তৈরি হতো। কিন্তু এখন অপাতত সেই শঙ্কা আর নেই।

এই নেতা আরও বলেন, "নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিলের আগে থেকে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায় থেকে নানানভাবে জাহাঙ্গীরকে ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। যাতে করে সে নির্বাচন অংশ না নেয়।" 

"কিন্তু জাহাঙ্গীর ধরেই নিয়েছিল সে বিএনপির একটি বড় অংশের সমর্থন নিয়ে এবারও মেয়র নির্বাচিত হবে। সে আশা থেকেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করে," যোগ করেন তিনি। 

ঋণ খেলাপি হওয়ায় রোববার (৩০ এপ্রিল) জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তবে মেয়র পদের জন্য জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

এর আগে, বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম।

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অব্যবস্থাপনার অভিযোগে ২০২১ সালের নভেম্বরে তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়।

তবে শর্ত সাপেক্ষে চলতি বছরের জানুয়ারিতে জাহাঙ্গীরকে দলে পুনর্বহাল করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। তবে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে।

এদিকে, জাহাঙ্গীর আলম তার মনোনয়ন প্রত্যাখ্যানকে 'অগণতান্ত্রিক' বলে আখ্যা দিয়েছেন।

"আমি (জাহাঙ্গীর আলম) একটি শিল্প প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য মানবিক কারণে আমার নিজের জমি বন্ধক রেখেছিলাম। আমি ওই টাকা নিজে নেইনি এবং প্রতিষ্ঠানটি ওই টাকা পরিশোধ করেছে। এরপরেও আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা অগণতান্ত্রিক। আমি কমিশনের কাছে নিরপেক্ষতা ও ন্যায়বিচার পাইনি," বলেন জাহাঙ্গীর। 

এ সময় তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।
 

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন / নির্বাচন / সিটি নির্বাচন / মোহাম্মদ জাহাঙ্গীর আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ১১ দলীয় ঐক্য, উদ্বেগের কারণ নেই বলছে নির্বাচন কমিশন
  • ইসরায়েলের নির্বাচনে দুপুর পর্যন্ত ভোট ৩১.৫%, ১৯৭৭ সালের পর সর্বোচ্চ; ‘ভোট চুরির’ চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর
  • ইসরায়েল ভোটগ্রহণ শুরু: জনমত জরিপে সমানে-সমান নেতানিয়াহু ও আইজেনকোট
  • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজনকোট কে?
  • লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে স্থানীয় সরকার নির্বাচনে যাব না: শফিকুর রহমান

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net