Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
দেশে কর্মক্ষম মানুষ ৬২%, বেড়েছে বয়স্কদের সংখ্যাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2023, 01:30 pm
Last modified: 13 April, 2023, 12:18 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • এলডিসি উত্তরণের আগে প্রধান বাজারগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার; ৩৮ দেশের সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই
  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত

দেশে কর্মক্ষম মানুষ ৬২%, বেড়েছে বয়স্কদের সংখ্যাও

বৃদ্ধি পেয়েছে তরুণের সংখ্যা। দেশে এখন ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ জনগোষ্ঠী সংখ্যায় ৪ কোটি ৭৪ লাখ। জনসংখ্যার এই অংশও কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
টিবিএস রিপোর্ট
10 April, 2023, 01:30 pm
Last modified: 13 April, 2023, 12:18 pm

বর্তমানে দেশে মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশই কর্মক্ষম মানুষ। তরুণের সংখ্যা বাড়তে থাকায় দেশে কর্মক্ষম মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে উঠে এসেছে জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনে।

রোববার (৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমন্বয়কৃত জনসংখ্যার চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এরমধ্যে ১০ কোটি ৫০ লাখ বা ৬২ শতাংশই কর্মক্ষম জনগোষ্ঠী, যাদের বয়স ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে। ২০১১ সালের জনশুমারিতে কর্মক্ষম মানুষের এ সংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ৫৮ শতাংশ।

বৃদ্ধি পেয়েছে তরুণের সংখ্যাও। দেশে এখন ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ জনগোষ্ঠী সংখ্যায় ৪ কোটি ৭৪ লাখ। জনগোষ্ঠীর এই অংশও কর্মক্ষম জনসংখ্যার অন্তর্ভুক্ত।

বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতির সুবিধা ভোগ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জনমিতির এ সুবিধা খুব বেশি দিন স্থায়ী হবে না। আগামী ২০৩৫ সাল নাগাদ এ সুবিধা ফুরিয়ে আসবে। তাই এর আগেই তরুণ জনগোষ্ঠীকে সঠিক উপায়ে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তারা।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান জনসংখ্যার চূড়ান্ত প্রতিবেদনে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টিও তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে জনমিতির সুবিধা ভোগ করলেও ২০৩৫ সালের পর তা বন্ধ হয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে; কারণ দেশে কর্মক্ষম জনসংখ্যা বাড়ার পাশাপাশি বয়স্ক মানুষের সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে মোট জনসংখ্যার ৯.২৯ শতাংশ বয়স্ক, ষাটোর্ধ্ব জনগোষ্ঠী। ২০১১ সালের জনশুমারিতে যা ছিল ৭.৪৭ শতাংশ। 

অধ্যাপক সেলিম রায়হানের মতে, বাংলাদেশে ক্রমবর্ধমান প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচিত অতিরিক্ত তহবিল বরাদ্দ দেওয়া।

তিনি ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা পূরণে যথাযথ পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সেইসঙ্গে, এ উদ্দেশ্যে সরকারের প্রতি পর্যাপ্ত বাজেট বরাদ্দেরও আহ্বান জানান।

এদিকে, বৃহৎ পরিসরে তরুণ ও কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ক্রমবর্ধমান কর্মক্ষম জনশক্তিকে সঠিক উপায়ে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতাকে বাড়িয়ে তুলতে হবে। 

তবে এরসঙ্গে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারকে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপরেও জোর দিতে হবে বলে উল্লেখ করেন তারা।

 

Related Topics

টপ নিউজ

জনশুমারি ও গৃহগণনা ২০২২ / জনশুমারি ও গৃহগণনা / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • এলডিসি উত্তরণের আগে প্রধান বাজারগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার; ৩৮ দেশের সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই
  • বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান মাহমুদ
  • ট্রাম্পের সেই ভাইরাল স্যুট কি বাংলাদেশে তৈরি? 
  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net