Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
প্রথমবার আনুশকার মুখোমুখি হওয়ার সময় ঘাবড়ে গিয়েছিলাম: বিরাট কোহলি 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 March, 2023, 11:00 am
Last modified: 22 March, 2023, 11:13 am

Related News

  • তারেক রহমানের সাথে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-সহ ৭ রাজনৈতিক দলের নেতারা
  • প্রথমবারের মতো মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
  • জামায়াতের পর এবার বিএনপি'র নেতাদের সঙ্গে দেখা করবেন ব্যবসায়ী নেতারা 
  • সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

প্রথমবার আনুশকার মুখোমুখি হওয়ার সময় ঘাবড়ে গিয়েছিলাম: বিরাট কোহলি 

প্রথম দেখাতেই আনুশকার জুতোর হিল নিয়ে খুব বাজে একটা ঠাট্টা করেছিলেন কোহলি। বলেছিলেন, ‘এর থেকে আর উঁচু কিছু পাওনি পরার জন্য?’
হিন্দুস্তান টাইমস
22 March, 2023, 11:00 am
Last modified: 22 March, 2023, 11:13 am
বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ভারতীয়দের সবচেয়ে পছন্দের একটি জুটি। ভারতের বাইরেও ভক্তদের কাছে তাদের আবেদন কম নয়। কিন্তু জানেন কি, এক বিজ্ঞাপনের সেটে দুজনের প্রথম আলাপ হয়। 'দ্য ৩৬০ শো'-তে প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু এবিডি ভিলিয়ার্সের সঙ্গে চ্যাটে এই ব্যাপারে কথা বলেন বিরাট। জানান, আনুশকার মুখোমুখি হওয়ার সময় তিনি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন!

বিরাটের ভাষ্যে, 'মনে আছে সময়টা ২০১৩ সাল। আমাকে জিম্বাবুয়ে সফরে সবেমাত্র অধিনায়ক করা হয়েছে। আমার ম্যানেজার আমাকে এসে জানাল যে আমরা আনুশকা শর্মার সঙ্গে শ্যুট করতে যাচ্ছি। আমি এটা শোনার সাথে সাথে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি সত্যিই সেই সময় ভীষণ নার্ভাস ছিলাম।'

বিরাটের কথায়, 'আনুশকা তখন সুপারস্টার। ওঁর কাছে গিয়ে কীভাবে কথা শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না।' কোহলি বলেন, তার এখনও মনে আছে প্রথম দেখাতেই আনুশকার জুতোর হিল নিয়ে খুব বাজে একটা ঠাট্টা করেছিলেন। তবে কয়েকবার সাক্ষাতের পরেই বিষয়টি স্বাভাবিক হয়ে যায়।

বিরাট বলেন, ''নার্ভাসনেসের কারণে আমি বুঝতে পারিনি যে ও কতটা লম্বা। তাই আমার প্রথমেই চোখে পড়ে ওর হিল আর বলে উঠি, 'এর থেকে আর উঁচু কিছু পাওনি পরার জন্য?' আর ওর উত্তর ছিল, 'স্যরি?'

"এটা খুব বাজে একটা ঠাট্টা ছিল, আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম যে সে আমার মতোই একজন সাধারণ মানুষ এবং যখন আমরা কথা বলতে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও একই রকম। এরপর আমরা আস্তে আস্তে বন্ধু হয়ে গেলাম। তারপর তো ধীরে ধীরে ডেটিংও শুরু করলাম", বলেন বিরাট।

বছর পাঁচেক প্রেম করার পর ২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এরপর ২০২১ সালের জানুয়ারিতে কন্যা ভামিকাকে স্বাগত জানায় এ দম্পতি।  

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / আনুশকা শর্মা / সাক্ষাত / প্রথম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • তারেক রহমানের সাথে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-সহ ৭ রাজনৈতিক দলের নেতারা
  • প্রথমবারের মতো মানব ত্বকের ডিএনএ থেকে ভ্রূণ তৈরি করলেন বিজ্ঞানীরা
  • জামায়াতের পর এবার বিএনপি'র নেতাদের সঙ্গে দেখা করবেন ব্যবসায়ী নেতারা 
  • সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net