Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রোজায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের আহবান ব্যবসায়ীদের 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 March, 2023, 10:05 am
Last modified: 20 March, 2023, 10:32 am

Related News

  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

রোজায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের আহবান ব্যবসায়ীদের 

বাণিজ্যমন্ত্রী বলেন, 'রোজায় ভোজ্যতেল ও চিনির যে চাহিদা রয়েছে, তার দেড়গুণ পণ্য মজুদ আছে। পাইপলাইনে আরও পণ্য আছে। সেগুলো দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষসহ এনবিআরকে চিঠি পাঠানো হবে। ক্রেতারা প্যানিক বায়িং না করলে রমজানে কোন পণ্যের সংকট হবে না এবং দামও স্থিতিশীল থাকবে।'
টিবিএস রিপোর্ট
20 March, 2023, 10:05 am
Last modified: 20 March, 2023, 10:32 am
প্রতীকী ছবি/টিবিএস

রোজায় পণ্যবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজি ও ডলার রেটের 'লুকোচুরি' বন্ধ করার দাবি করে ব্যবসায়ীরা বলেছেন, অন্যথায় পণ্যমূল্যে স্থিতিশীলতা সম্ভব হবে না। রোজা এলেই রাস্তায় চাঁদাবাজি বেড়ে যায় উল্লেখ করে তারা বলেছেন, চাঁদাবাজি বাড়লে দামও বাড়বে।

রবিবার (১৯ মার্চ) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভায় ব্যবসায়ীরা এ তথ্য জানানোর প্রেক্ষিতে জননিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেন যে, এবার রমজানে পণ্যবাহী ট্রাকে টহল পুলিশ, শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ধরণের চাঁদাবাজি করবে না।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, 'রোজায় পণ্যবাহী কোন ট্রাক রাস্তায় থামানো যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে, প্রয়োজনে আরও কথা বলবো।'

মন্ত্রী বলেন, 'রোজায় ভোজ্যতেল ও চিনির যে চাহিদা রয়েছে, তার দেড়গুণ পণ্য মজুদ আছে। পাইপলাইনে আরও পণ্য আছে। সেগুলো দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষসহ এনবিআরকে চিঠি পাঠানো হবে। ক্রেতারা প্যানিক বায়িং না করলে রমজানে কোন পণ্যের সংকট হবে না এবং দামও স্থিতিশীল থাকবে।'

তিনি বলেন, কিছুদিন আগে চিনি আমদানির শুল্ক কমানোর কারণে প্রতি কেজি চিনির দাম কমবে ৫ টাকা। দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীরাও সম্মতি দিয়েছে। তবে কম দামের এই চিনি বাজারে সরবরাহ হতে সাত দিন সময় লাগবে। এবারের রোজায় আমদানি মূল্যের চেয়ে কম দামে ছোলা বিক্রি হবে বলেও জানান মন্ত্রী। 

'রোজায় পণ্য নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই। তেল-চিনি যা আছে, তাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়ার কোন কারণ নেই। এবার ইফতার পার্টির কারণে এসব পণ্যের চাহিদা কিছুটা বাড়তে পারে, তবে তাতে কোন সংকট হবে না।'

তিনি বলেন, চাষীদের ন্যায্যমূল্য দিতে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছে। দাম বাড়তে থাকলে আমদানি উন্মুক্ত করা হবে। বেগুন, শসা, পোল্ট্রি, লেবুর দাম রোজায় বেড়ে যায়। এসব পণ্যবাহী কোন ট্রাক রাস্তায় থামানো যাবে না।

'সার্বিকভাবে রোজায় প্যানিকড হওয়ার কোন কারণ নেই। প্যানিকড হয়ে কেউ যাতে একসঙ্গে বেশি পণ্য না কিনে, সে অনুরোধ করছি', জানান মন্ত্রী।

তিনি বলেন, কোন ব্যবসায়ী অবৈধ সুযোগ নিতে চেষ্টা করলে সরকার সে সুযোগ দেবে না। সোমবার থেকেই সরকারের বিভিন্ন সংস্থা বাজার মনিটরিং শুরু করবে।

বাজারে মুরগি ও ডিমের দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, 'এগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় নয়। পোল্ট্রি ও মুরগির দাম নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।'

সভায়  বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, রোজা এলেই রাস্তায় চাঁদাবাজি বেড়ে যায়। আর চাঁদাবাজি বাড়লে দামও বাড়বে।

তিনি বলেন, 'সরকারের হিসাবে ডলারের রেট ১০৬ টাকা। কিন্তু ব্যবসায়ীদের ১১০ টাকা করে ডলার কিনে পণ্য আমদানি করতে হচ্ছে। প্রতি ডলারে বাড়তি ৪ টাকা বাড়তি দিতে হচ্ছে, যা ভোক্তাদের কাছ থেকেই নেওয়া হচ্ছে।'

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'রোজায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কোন ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের সকল বিভাগীয় কমিশনারদের বাজার পর্যবেক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।'

জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি জানান, পাইপলাইনে যেসব পণ্য রয়েছে, সেগুলো যাতে দ্রুত বাজারে আসে, সে উদ্যোগ নিতে হবে। ২০ রমজানের পর বাজারে পণ্যের সরবরাহ বাড়লে কোন সুফল মিলবে না।

সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সভায় জানান, কোভিডের কারণে গত দু'বছর রমজানে ইফতার রাজনীতি হয়নি। ফলে পণ্যের চাহিদা কমে গেছিল। এবার ইফতার-কেন্দ্রিক রাজনীতি জমে উঠবে। ফলে পণ্যের চাহিদাও বেড়ে যাবে। তাই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি।

সভায় বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

Related Topics

টপ নিউজ

চাঁদাবাজি / সড়কে চাঁদাবাজি / পণ্যবাহী ট্রাক / দ্রব্যমূল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net