Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে দুদক, ফিরতে পারবেন না শরীফ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2023, 01:20 pm
Last modified: 16 March, 2023, 01:31 pm

Related News

  • আয়বহির্ভূত সম্পদের অভিযোগে কুষ্টিয়ার সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক

কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে দুদক, ফিরতে পারবেন না শরীফ  

রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আজকের আপিল মঞ্জুরের ফলে শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না।
টিবিএস রিপোর্ট
16 March, 2023, 01:20 pm
Last modified: 16 March, 2023, 01:31 pm

দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধি অনুসারে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া সংস্থাটির যে কোন কর্মচারী-কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করার বিধিটি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

একই সাথে দুদকের আলোচিত বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন তার চাকরি ফেরত পাবেন না বলে রায়ে উল্লেখ করা হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

শরীফের পক্ষে আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক ২০২২ সালের মার্চে রিটটি দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধি অনুসারে, গত বছরের ১৬ ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এরপর ৫৪(২) বিধি ও এই বিধির ক্ষমতাবলে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ গত বছর হাইকোর্টে রিট করেন।

কিন্তু রায় অনুযায়ী, কোনো কারণ দর্শানো ছাড়াই দুদক কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে। চাকরি ফেরত পাবে না বহিষ্কৃত দুদক কর্মকর্তা।

শরীফ উদ্দিনকে বরখাস্তের পর এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দুদকের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, অবৈধ গ্রেপ্তার ও ঘুষের দাবির অভিযোগ তোলেন অনেকে।

আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আজকের আপিল মঞ্জুরের ফলে শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

দুদক / কারণ দর্শানোর নোটিশ / কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত / শরীফ উদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • আয়বহির্ভূত সম্পদের অভিযোগে কুষ্টিয়ার সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net