Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ন্যায্যমূল্য না পেয়ে মোদিকে ডাকযোগে পেঁয়াজ পাঠালেন ভারতের কৃষকরা!   

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
08 March, 2023, 08:30 pm
Last modified: 08 March, 2023, 08:30 pm

Related News

  • বাংলাদেশ ও ইউএইতে ৬৪,৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
  • ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের হুল অনুভব করছে এশিয়া
  • পেঁয়াজের দাম: 'ব্যবসায়ীরা দায়িত্বশীল ব্যবসা করেননি', বাণিজ্য সচিব
  • ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে টনপ্রতি ৮০০ ডলার মূল্যসীমা বেধে দিল ভারত
  • পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ ভারতের

ন্যায্যমূল্য না পেয়ে মোদিকে ডাকযোগে পেঁয়াজ পাঠালেন ভারতের কৃষকরা!   

ফসলের দাম কমে যাওয়া থেকে মুক্তি পেতে এবং পেঁয়াজের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কৃষকরা অভিনব কায়দায় এ প্রতিবাদ জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস
08 March, 2023, 08:30 pm
Last modified: 08 March, 2023, 08:30 pm

বর্তমানে ভারতের মহারাষ্ট্র রাজ্যের খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ রুপি। অথচ একই রাজ্যে কৃষকরা পেঁয়াজ বিক্রি করছেন মাত্র ২ থেকে ৪ রুপি কেজি দরে। যার ফলে কৃষকদের চাষের খরচই উঠছে না। 

পেয়াজের ন্যায্যমূল্য না পেয়ে তাই মহারাষ্ট্রের চাষিরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এবার এর প্রতিবাদে মহারাষ্ট্রের আহমেদনগরের একদল কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ডাকযোগে পেঁয়াজ পাঠালেন। 

ফসলের দাম কমে যাওয়া থেকে মুক্তি পেতে এবং পেঁয়াজের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কৃষকরা অভিনব কায়দায় এ প্রতিবাদ জানিয়েছেন।

গত সোমবার একটি কৃষক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেঁয়াজ পাঠানো হয়েছে। কৃষকদের দাবি, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পেঁয়াজ এবং অন্যান্য কৃষিজাত পণ্য রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এটি কৃষকদের জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে সাহায্য করবে। 

একইসাথে ক্ষতিপূরণেরও দাবি জনিয়েছেন কৃষকরা। তাদের বক্তব্য, গত বছর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এবারও কৃষকদের প্রতি কুইন্টালে ১০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। 

এদিকে, রাজ্যের নাসিক জেলার একজন কৃষক সরকারের নীতির প্রতিবাদে এবং কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে পেঁয়াজে আগুন লাগিয়ে প্রতিবাদ জানান। ঐ কৃষক বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। কৃষকরা বেঁচে আছে নাকি মারা যাচ্ছে তার খোঁজ কোনও সরকার নেয় না। 

প্রতিবাদের সময় আশেপাশের গ্রামের কৃষকরাও উপস্থিত ছিলেন। এদিকে, রাজ্যের নাসিক জেলার লাসালগাঁওয়ের কৃষি উৎপাদন বাজার কমিটিতে (এপিএমসি) পেঁয়াজের দাম না পাওয়ায় গত সপ্তাহে একদিনের জন্য নিলাম বন্ধ রেখেছিল।

প্রসঙ্গত, পেঁয়াজের দাম না মেলায় দেশটির মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় কৃষকরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। এপিএমসির পাশাপাশি চাঁদওয়াদ এবং জেলার অন্যান্য অংশে পেঁয়াজের নিলাম বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন কৃষকরা। 

অন্যদিকে, গত রবিবার বিক্ষুব্ধ কৃষকরা নাসিক জেলার শিরসগাঁওয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ারকে ঘিরে বিক্ষোভ করেন। কেন পেঁয়াজের ভালো দাম পাওয়া যাচ্ছে না তা নিয়ে কৃষকরা প্রশ্ন তোলেন। 

একজন কৃষক নেতা পেঁয়াজের জন্য প্রতি কুইন্টালে ১,৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে সরকারকে ন্যায্যমূল্যে পেঁয়াজ কেনার দাবি জানিয়েছেন। যদিও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস সম্প্রতি বিধানসভায় বলেছেন যে, ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন বাজার থেকে ইতোমধ্যেই ১৮,৭৪৩ কুইন্টাল পেঁয়াজ কিনেছে।
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ রপ্তানি / ভারতের পেঁয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • বাংলাদেশ ও ইউএইতে ৬৪,৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত
  • ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের হুল অনুভব করছে এশিয়া
  • পেঁয়াজের দাম: 'ব্যবসায়ীরা দায়িত্বশীল ব্যবসা করেননি', বাণিজ্য সচিব
  • ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে টনপ্রতি ৮০০ ডলার মূল্যসীমা বেধে দিল ভারত
  • পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ ভারতের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net