Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
জাকারবার্গ কি আইডিয়াশূন্য হয়ে পড়ছেন? 

ফিচার

টিবিএস ডেস্ক
11 March, 2023, 07:50 pm
Last modified: 11 March, 2023, 08:04 pm

Related News

  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

জাকারবার্গ কি আইডিয়াশূন্য হয়ে পড়ছেন? 

"জাকারবার্গ এর মাধ্যমে 'ডন কর্লিওনি'র মতো অনুভূতি তৈরি করছেন। জাকারবার্গ এমন এক অফার নিয়ে এসেছে যা আপনি অগ্রাহ্য করতে পারবেন না। টাকা দেও: নাহলে ফেসবুক আর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টগুলো হ্যাকারদের হাতে ছেড়ে দেও।"
টিবিএস ডেস্ক
11 March, 2023, 07:50 pm
Last modified: 11 March, 2023, 08:04 pm
ছবি: দ্য উইক

গত ১৯ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্ট দিয়ে মেটা ভেরিফাইড নামের একটি সেবার ঘোষণা দেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। এই ভেরিফিকেশন সেবা অনেকটাই টুইটারের ভেরিফিকেশন ব্যবস্থা টুইটার ব্লুয়ের অনুকরণে তৈরি। জাকারবার্গের এই পদক্ষেপ কি প্রমাণ করছে মেটা নতুন কিছু উদ্ভাবনের আইডিয়া হারিয়ে ফেলছে?

মেটা ভেরিফাইড কী?

জাকারবার্গ মেটা ভেরিফাইডকে এমন এক সেবা হিসেবে উল্লেখ করেছেন, 'যার মাধ্যমে ব্যক্তি সরকারি আইডির মাধ্যমে তার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, ভেরিফাইড অ্যাকাউন্টের প্রমাণ হিসেবে নীলরঙা পাবেন, এবং একইসাথে সরাসরি কাস্টমার সার্ভিস সহায়তাও পাবেন।' অন্য দেশে এই সার্ভিস চালু করার আগে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে এর পরীক্ষামূলক ব্যবহার করা হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ওয়েবসাইটে মাসে ১২ ডলার এবং আইওএস-এর ক্ষেত্রে ১৫ ডলার ফি নির্ধারণ করা হয়েছে। জাকারবার্গ জানান, "এই নতুন ফিচারটি মেটা প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপত্তা ও অকৃত্রিমতা বাড়াবে।"

মেটা ভেরিফাইড; ছবি: রিডার্স ডাইজেস্ট

সার্ভিসটির বিজ্ঞাপনেও প্রতিষ্ঠানটি একে 'ইন্সটাগ্রাম এবং ফেসবুকে আরও বেশি উপস্থিতি বাড়ানোর উপায়' হিসেবে প্রচারণা চালিয়েছে, যার অর্থ যারা যারা এই সার্ভিসে সাবস্ক্রাইব করবেন তারা অন্যান্য সাধারণ ব্যবহারকারীদের তুলনায় সার্চ রেজাল্ট এবং রিকমেন্ডেশনে 'বেশি রিচ এবং ভিজিবিলিটি' পাবেন। তবে ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির মতে, "এর মানে এই না যে, আপনি যদি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন, তবে বিশাল সুবিধা পাবেন। মেটা ছোট আকারের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই সুবিধা পরীক্ষা করে দেখতে চাইছে, কারণ আমরা চাই তারাও প্রতিযোগিতায় টিকে থাকুক।" তবে নতুন এই সার্ভিসের সাথে যে 'ব্লু টিক' সুবিধা আসবে, তা পুরনো ব্লু টিকধারীদের জন্য কোনো সমস্যা বয়ে আনবে না। সেগুলো পুরনো নিয়ম অনুযায়ী ভেরিফাইড অবস্থাতেই থাকবে।

মেটা কি আইডিয়াশূন্য হয়ে পড়ছে?

অন্য কোম্পানিকে কিনে না নেওয়া হলে, বহুদিন ধরেই অন্য প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে বিভিন্ন আইডিয়া নকল করার অভ্যাস রয়েছে ফেসবুক তথা মেটার। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট স্টাডিজের অধ্যাপক টামা লিভার জানান, "একেবারেই সাধারণ কিছু সুবিধা দিয়ে টুইটারকে এর ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ নিয়ে যাওয়ার আইডিয়া দেখার পর জাকারবার্গও একই জিনিস করার চেষ্টা করছেন। তবে টুইটারের এই সাবস্ক্রিপশন মডেলের এই অনুকরণ বাস্তবে দেখায় যে, তারা 'নতুন আইডিয়া উদ্ভাবনের অভাবে ভুগছে,' বিশেষ করে তারা যখন কর্মী ছাঁটাই করে সেই টাকা মেটাভার্স তৈরি করার জন্য ঢালছে, যেটির পেছনে তেমন কারোরই আগ্রহ নেই।" 

মেটাভার্স; ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

সামাজিক মাধ্যমের বিভিন্ন ফিচারের জন্য ভোক্তাদের কাছ থেকে অর্থ আদায় করা এখন স্বাভাবিক হয়ে উঠেছে বলে জানান সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা। তিনি জানান, "স্ন্যাপচ্যাট, ডিসকর্ড এবং টুইটারের সাবস্ক্রিপশন পরিকল্পনার পর মেটাও নির্দ্বিধায় নিজেরাও এটি শুরু করবে। তবে ঝুঁকি হলো এটা সফল হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"

ব্লুমবার্গের বিশেষজ্ঞ পার্মি ওলসন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "জাকারবার্গ হয়তো একজন নির্লজ্জ 'চোর', কিন্তু তার 'কৌশল কাজ করে'। রিলস কিংবা স্টোরির মতো অনেকগুলো ফিচার জাকারবার্গ চুরি করেছে, যেগুলো ইন্সটাগ্রামে ভালোই সফল হয়েছে। এটা হয়তো জাকারবার্গের নতুন সাবস্ক্রিপশন সার্ভিসেও কাজ করবে। প্রথম দেখায় যদিও একে তেমন আকর্ষণীয় বলে মনে হচ্ছে না। অন্য কোম্পানির জন্য যা সফল হয়নি, তা জাকারবার্গ মেটার ক্ষেত্রে সফল বানিয়েছেন এরকম বহু উদাহরণ আছে। টুইটারের সিইও এলন মাস্ক 'টুইটার ব্লু'-এর মাধ্যমে অন্যান্য সামাজিক মাধ্যমের জন্য পথ তৈরি করে দিয়েছেন, আর জাকারবার্গও সেই পথ ধরেছেন। অনলাইনে লোকজনের টাকা খরচের প্রবণতা কিছুতা ঢিলে হয়ে যাওয়ায় এখন এই সাবস্ক্রিপশনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে সেটি মেটাভার্সের পেছনে খরচ করবেন।"

টুইটার ব্লু; ছবি: টুইটার

সামাজিক মাধ্যমে সাবস্ক্রিপশন চালু করা নিয়ে সমালোচকরা কী বলছেন? 

ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জফ্রি ফাউলারের মতে, জাকারবার্গ এর মাধ্যমে 'ডন কর্লিওনি'র মতো অনুভূতি তৈরি করছেন। "জাকারবার্গ এমন এক অফার নিয়ে এসেছে যা আপনি অগ্রাহ্য করতে পারবেন না। টাকা দেও: নাহলে ফেসবুক আর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টগুলো হ্যাকারদের হাতে ছেড়ে দেও।"

ফাউলার জানান, "ফেসবুক এর ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকিকে এক ধরনের ব্যবসার সুযোগে পরিণত করতে চাচ্ছে।" যদিও সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য কোনো অর্থ তারা নিচ্ছে না, কিন্তু অ্যাকাউন্ট লক হয়ে যাওয়া কিংবা হ্যাকারের হাত থেকে 'বাঁচানোর' মাধ্যমে তারা ব্যবহারকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে।"

মেটা ভেরিফাইড সার্ভিসে সাবস্ক্রিপশন করতে যা যা প্রয়োজন; ছবি: মেটা

সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু হলে ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে বলে জানান সাইবারনিরাপত্তা বিশেষজ্ঞরা। আইডেন্টিটি থেফট রিসোর্স সেন্টারের চিফ অপারেটিং অফিসার জেমস লি সিএনবিসিকে জানান, "ভেরিফিকেশন প্রক্রিয়ায় সময় আর অর্থের বিশাল অপচয় হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর ফিশিং রয়ে যাবেই, ফলে ভেরিফাইড অ্যাকাউন্টগুলোও যে খুব বেশি নিরাপত্তা পাবে তা নয়। অনেক অপরাধীই থাকবে যারা খুব সহজেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া পেরিয়ে যেতে পারবে। মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায় করা কোনোভাবেই উচিৎ নয়।"

বিশেষজ্ঞরা মনে করছেন এই সাবস্ক্রিপশন মডেলের ফলে ব্যবহারকারীদের মধ্যে দুইটি স্তর তৈরি হবে। সাইবারনিরাপত্তা প্রতিষ্ঠান ইনফারসাইটের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার পিটার ট্র্যান টাইমকে জানান, "তারা নিরাপত্তাকে বিজনেস মডেলে রূপান্তর করেছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এর ফলে নিরাপত্তা আছে এবং নিরাপত্তা নেই, এরকম এক অবস্থা তৈরি হবে।" ট্র্যানের মতে, 'এই পে-টু-প্লে ব্যবস্থা তার দেখা নিরাপত্তাকেন্দ্রিক সবচেয়ে জঘন্য সিদ্ধান্ত'।


সূত্র: দ্য উইক

Related Topics

টপ নিউজ

ফেসবুক / মার্ক জাকারবার্গ / সামাজিক মাধ্যম / মেটা ভেরিফাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • নিরাপদ এআই তৈরিতে প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট তাগিদ রয়েছে: জাকারবার্গ
  • বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আমারই ছিল, এতদিন পর তদন্তের কারণ বুঝলাম না: আসিফ নজরুল
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net