Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
লকডাউনে অ্যাম্বুলেন্সে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি 

অফবিট

টিবিএস ডেস্ক
22 April, 2020, 01:50 pm
Last modified: 22 April, 2020, 01:54 pm

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

লকডাউনে অ্যাম্বুলেন্সে তিন হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি 

চিকিৎসার জন্য গত ২০ মার্চ ত্রিপুরায় গিয়েছিলেন এই প্রৌঢ় দম্পতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করার পর সেখানেই আটকে যান তারা।
টিবিএস ডেস্ক
22 April, 2020, 01:50 pm
Last modified: 22 April, 2020, 01:54 pm

অল্প কোনো দূরত্ব নয়। রীতিমতো ৩২১৩ কিলোমিটার অ্যাম্বুলেন্সে করে এসে অবশেষে বাড়ি ফিরলেন এক বাঙালি দম্পতি। লকডাউনের মধ্যে ভারতের চেন্নাই থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত অ্যাম্বুলেন্সে আসেন তারা। চিকিৎসার জন্য গত ২০ মার্চ ত্রিপুরায় গিয়েছিলেন এই প্রৌঢ় দম্পতি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ঘোষণা করার পর সেখানেই আটকে যান তারা।

অবশেষে ঠিক করেন যে অ্যাম্বুলেন্সে করেই ফিরবেন বাড়ি। ১৫ এপ্রিল চেন্নাই থেকে বেরিয়ে ১৯ এপ্রিল তারা আগরতলার উদয়পুরে এসে পৌঁছান। ত্রিপুরার ক্রীড়া দফতরের সাবেক আমলা চঞ্চল মজুমদার জানান যে তার স্ত্রীর চেকআপের জন্য চেন্নাইয়ে গিয়েছিলেন তারা। তারপর লকডাউনে আটকে পড়েন। দ্বিতীয় বার যখন ফের বাড়ানো হয় সময়সীমা, তখন তারা ঠিক করেন যে কোনো উপায় বাড়ি ফিরবেন। মে মাসের আট তারিখ তাদের মেয়ের বিয়ে ছিল। সেটাও পিছিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। একই সঙ্গে হাসপাতালে অতদিন থাকার খরচ ও ঝক্কি, দুটোই সহ্য করতে হচ্ছিল।

এই কারণে হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করেই বাড়ির দিকে রওনা দেন তারা। এজন্য তাদের প্রায় দেড় লাখ টাকা লেগেছে বাড়ি ফিরতে। তারা বাড়ি ফেরা মাত্রই অবশ্য তাদের কোয়ারেন্টিনে পাঠিয়েছে ত্রিপুরা প্রশাসন। খবর হিন্দুস্তান টাইমসের।

গোমতীর জেলা প্রশাসক টিকে দেবনাথ জানান, নিজেদের মেয়ের সঙ্গেও দেখা করেননি এই দম্পতি। সোজা গিয়েছেন আইসোলেশনে। তারা সুস্থ আছেন বলে জানান জেলা প্রশাসক। চঞ্চল মজুমদার সাবেক আমলা, তার স্ত্রী অসীমা মজুমদার অ্যাখলেটিকস প্রশিক্ষক। গত সেপ্টেম্বরে চেন্নাইয়ে ব্রেন টিউমার সার্জারি হয়ে তার স্ত্রীর।

সাবেক এই আমলা জানিয়েছেন, চেন্নাইতে ত্রিপুরার অনেকে আটকা পড়ে আছেন, যারা খুব কষ্টে আছেন। কীভাবে লকডাউন এড়িয়ে এতটা পথ এলেন তারা? জানা যায়, হাসপাতালের ডকুমেন্ট তারা যাবতীয় এন্ট্রি ও এক্সিট পয়েন্টে দেখিয়েছেন, ফলে যেতে অসুবিধা হয়নি।

কিন্তু এতটা পথ ভ্রমণ করতে খুব ধকল গিয়েছে এই বয়স্ক দম্পতির। পথে স্থানীয় দোকানে যা খাবার পেয়েছেন, তাই দিয়েই কাজ চালিয়েছেন তারা। লকডাউনের মধ্যে অ্যাম্বুলেন্সের যাতায়াতের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। এমনকি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতেও সমস্যা নেই। তারই সুযোগ নিয়ে প্রায় ভারতদর্শন করে ফেললেন এই দম্পতি।

Related Topics

টপ নিউজ

লকডাউনে / অ্যাম্বুলেন্স / কিলোমিটার / ভারত / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net