Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
৮ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ চট্টগ্রামে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2023, 01:50 pm
Last modified: 27 January, 2023, 01:58 pm

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

৮ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ চট্টগ্রামে 

সচল ১৩টি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৮১২ মেগাওয়াট। এই কারণে শীতের এই মৌসুমেও বিদ্যুতের ভোগান্তিতে আছে চট্টগ্রামবাসী।
টিবিএস রিপোর্ট
27 January, 2023, 01:50 pm
Last modified: 27 January, 2023, 01:58 pm

চট্টগ্রামে ৮টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে গ্যাস ও তেল সংকটের কারণে বন্ধ আছে ৬টি। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে কাপ্তাই এবং টেকনাফ সোলার প্লান্ট দুটি। এছাড়া দেশের একমাত্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে পানির স্বল্পতায় বন্ধ রয়েছে ৪টি ইউনিট। সচল ১৩টি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৮১২ মেগাওয়াট। এই কারণে শীতের এই মৌসুমেও বিদ্যুতের আসা-যাওয়ার ভোগান্তিতে আছে নগরবাসী।

পিডিবি চট্টগ্রামে অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাউজানের ২১০ মেগাওয়াট করে ৪২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট পুরোপুরি সচল রাখতে প্রয়োজন ৪৫ মিলিয়ন করে ৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস। শিকলবাহা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে প্রয়োজন ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও শিকলবাহার ৬০ মেগাওয়াটের অপর বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস সংকটের কারণে এখন চারটি বিদ্যুৎকেন্দ্রই বন্ধ রয়েছে।

বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ২৪ মেগাওয়াটের রিজেন্ট পাওয়ার প্লান্ট, ১০০ মেগাওয়াটের এনার্জি প্যাকও বন্ধ রয়েছে। এছাড়া দেশের একমাত্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে পানির স্বল্পতায় ৪টি ইউনিটই বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি ইউনিট (২ নম্বর ইউনিট) থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, 'কাপ্তাই লেকে পানি স্বল্পতায় ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত কাপ্তাই লেকের পানির পরিমাণ ছিল ৮৫ দশমিক ৬৩ মিনস সিলেভ (এমএসএল)। লেকে রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০১ দশমিক ২১ মিনস লি লেভেল। ২ নম্বর ইউনিটের ত্রুটির কারণে দীর্ঘদিন উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে ইউনিটটি সংস্কার করে সচল করা হয়েছে। যেখান থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।'

তবে পিডিবি চট্টগ্রামের (দক্ষিণ অঞ্চল) প্রধান প্রকৌশলী (ডিস্ট্রিবিউশন) রেজাউল করিম বলেন, চট্টগ্রামে এখন কোন লোডশেডিং নেই। সরকারি–বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে ৮১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চাহিদাও রয়েছে ৮১২ মেগাওয়াট।    

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ কেন্দ্র / উৎপাদন বন্ধ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net