Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
২০২২ সালে ঢাকায় বার্ষিক গড়ে মূল্যস্ফীতি হয়েছে ১১.০৮ শতাংশ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
21 January, 2023, 05:05 pm
Last modified: 21 January, 2023, 07:10 pm

Related News

  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  

২০২২ সালে ঢাকায় বার্ষিক গড়ে মূল্যস্ফীতি হয়েছে ১১.০৮ শতাংশ 

ক্যাবের প্রতিবেদন অনুসারে,  এই সময়ে খাদ্য মূল্যস্ফীতির হার সামগ্রিকভাবে ছিল ১০.০৩ শতাংশ, নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই হার ছিল ৭.৭৬ শতাংশ বেশি। তবে এর চেয়েও বেশি ছিল খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। 
টিবিএস রিপোর্ট 
21 January, 2023, 05:05 pm
Last modified: 21 January, 2023, 07:10 pm
ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে হয়েছে

গতবছরের প্রথম মাসের তুলনায় রাজধানী ঢাকায় গড় মূল্যস্ফীতি সামগ্রিকভাবে ১১.০৮ শতাংশ বেশি ছিল। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

'২০২২ সালে ঢাকা মেগাসিটিতে মূল্যস্ফীতির চাপ' শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে, 'নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে মূল্যস্ফীতির হার ৯.১৩ শতাংশ বেশি ছিল'।

এতে জনসাধারণের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির প্রভাব তুলে ধরা হয়। আজ শনিবার (২১ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির। 

এসময় তিনি বলেন, 'জানুয়ারির তুলনায় ২০২২ সালের ফেব্রুয়ারি থেকেই মূল্যস্ফীতির হার বাড়তে শুরু করে, যা আবার মে মাসে হ্রাস পায়'। এবছর জ্বালানি তেলের চড়া দাম মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। 

ব্যাখ্যা করে তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পণ্য মূল্য এবং পরিবহন খরচ বেড়েছে। এর কারণে উৎপাদন খরচও বেড়েছে। কৃষকদের ডিজেলের জন্য বেশি ব্যয় করতে হয়েছে। সারের দাম বেশি ছিল। সবমিলে কৃষি উৎপাদন খরচও বেশি ছিল। 

'অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের ডলার বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়, এতে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়। ফিনিশড প্রোডাক্টের বাইরে বিভিন্ন কাঁচামালের আমদানি মূল্য বেড়ে যাওয়ায় খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে' যোগ করেন তিনি। 

ক্যাবের প্রতিবেদন অনুসারে,  এই সময়ে খাদ্য মূল্যস্ফীতির হার সামগ্রিকভাবে ছিল ১০.০৩ শতাংশ, নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই হার ছিল ৭.৭৬ শতাংশ বেশি। তবে এর চেয়েও বেশি ছিল খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। 

খাদ্য বাদে সার্বিক মূল্যস্ফীতি হার ছিল ১২.৩২ শতাংশ। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে তা ছিল ১০.৪১ শতাংশ বেশি। 

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১১টি বাজার থেকে জরিপের মাধ্যমে সংগ্রহ করা দ্রব্যমূল্যের তথ্য দিয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ১৪১ ধরনের খাদ্যজাত, ৪৯ ধরনের অখাদ্যজাত এবং ২৫ ধরনের পরিষেবার দাম বিশ্লেষণের মাধ্যমে মূল্যস্ফীতির হিসাব করা হয়। 

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / ঢাকা / ক্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net