Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
৪ বছরে কোটিপতি হিরো আলম: মোটরসাইকেল থেকে প্রাইভেটকার, সঞ্চয়পত্রে ৫৫ লাখ!

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
09 January, 2023, 11:00 pm
Last modified: 09 January, 2023, 11:02 pm

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে

৪ বছরে কোটিপতি হিরো আলম: মোটরসাইকেল থেকে প্রাইভেটকার, সঞ্চয়পত্রে ৫৫ লাখ!

তবে হিরো আলমের পক্ষ থেকে সম্পদের এ বৃদ্ধির বিষয়টি অস্বীকার করা হয়েছে। তার দাবি, হলফনামা পূরণ করতে গিয়ে তার আইনজীবী ভুল করে থাকতে পারেন।
বগুড়া প্রতিনিধি
09 January, 2023, 11:00 pm
Last modified: 09 January, 2023, 11:02 pm
ফাইল ছবি। সংগৃহীত।

বগুড়ার উপনির্বাচনে মনোনয়ন উত্তোলনকারী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম চার বছরের ব্যবধানে কোটিপতি হয়েছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

তবে হিরো আলমের পক্ষ থেকে সম্পদের এ বৃদ্ধির বিষয়টি অস্বীকার করা হয়েছে। তার দাবি, হলফনামা পূরণ করতে গিয়ে তার আইনজীবী ভুল করে থাকতে পারেন।

'হলফনামা জমা দেওয়ার শেষ সময়ে তাড়াহুড়ো করার কারণে এমন ভুল হয়েছে। আমার উকিল হলফনামায় এমন ভুল তথ্য দিয়েছেন', তিনি বলেন।

বিএনপি'র দলীয় এমপিদের পদত্যাগের কারণে শূন্য হওয়া বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে অংশ নিতে হিরো আলম মনোনয়নপত্র জমা দেন। দাখিলকৃত ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় গত ৮ জানুয়ারি তার মনোনয়ন বাতিল করেন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

হলফনামায় হিরো আলমের নিজ নামে কৃষি জমি থেকে আয় দেখানো হয়েছে ৬,০০০ টাকা। পেশা ব্যবসায় উল্লেখ করে সেখান থেকে আয় দুই লাখ ৫২ হাজার টাকা দেখিয়েছেন তিনি।

এছাড়া আসবাবপত্র, ইলেকট্রনিক্স পণ্যে উভয় খাতে এক লাখ টাকা সমমূল্যের সম্পদ দেখিয়েছেন তিনি। স্ত্রী-পরিবারের নামে ৫৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ১০ ভরি স্বর্ণালঙ্কারের কথাও উল্লেখ করেন হলফনামায়।

হলফনামা থেকে জানা গেছে, সম্প্রতি ক্রয় করা ১৬ লাখ টাকা মূল্যের একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন হিরো আলম। সব মিলিয়ে হিরো আলমের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বর্তমান আর্থিক মূল্য কোটি টাকার বেশি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনে মনোনয়নপত্র ও হলফনামায় কৃষি জমি থেকে ৬ হাজার ও ব্যবসায় থেকে দুই লাখ ৫২ হাজার টাকা আয় দেখান তিনি।

সে সময় ব্যাংকে তার ১০০০ টাকা ছিল। এছাড়া হলফনামায় ৮৭ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ২০ হাজার টাকা মূল্যমানের এক ভরি স্বর্ণ, এক লাখ টাকার ইলেকট্রনিক্স পন্য, দেড় লাখ টাকার আসবাবপত্র, দুই লাখ ১০ হাজার মূল্যের ২১ শতাংশ জমি দেখানো হয়।

২০১৮ সালে নির্বাচনী ব্যয় উল্লেখ করলেও এবার ব্যয় সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।

হিরো আলমের দাবি, হলফনামায় উল্লেখ করা এত সম্পত্তি নেই তার। তবে কিছুদিন আগে ১৬ লাখ টাকা দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি কিনেছেন বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসায় করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন।

ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম।

Related Topics

টপ নিউজ

হিরো আলম / হলফনামা / উপনির্বাচন / সম্পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • উপদেষ্টাদের সম্পদের হিসাব: কার কতটা বেড়েছে বা কমেছে

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net