Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
১১ বছরে হোটেল, রেস্টুরেন্টে তৈরি হয়েছে ১১ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
06 December, 2022, 03:55 pm
Last modified: 06 December, 2022, 04:01 pm

Related News

  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

১১ বছরে হোটেল, রেস্টুরেন্টে তৈরি হয়েছে ১১ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান

জরিপের তথ্য অনুযায়ী, দেশে এখন হোটেল-রেস্টুরেন্টের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ২৭৪, যা ২০১০ সালেও ছিল ২ লাখ ৭৫ হাজার ৩২৪টি। একই সময়ে এই খাতের বার্ষিক মূল্য সংযোজন ২২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ হাজার ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
জাহিদুল ইসলাম
06 December, 2022, 03:55 pm
Last modified: 06 December, 2022, 04:01 pm
ছবি: সংগৃহীত

গত ১১ বছরে সারাদেশের হোটেল ও রেস্টুরেন্টে প্রায় ১১ লাখ ৬৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভে ২০২১-এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
 
সোমবার প্রকাশিত বিবিএস'র সর্বশেষ খাতভিত্তিক জরিপ প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে এই খাতে কর্মরত লোকের সংখ্যা ছিল ৯.০৪ লাখ, যা ২০২১ সালে এক লাফে পৌঁছেছে ২০.৭০ লাখে।

হোটেল-রেস্টুরেন্ট খাতে কত মানুষ কর্মরত আছেন এবং জিডিপিতে এই খাতের অবদান বের করতে প্রতি ১০ বছরে এই জরিপ চালানো হয়। আগের সর্বশেষ জরিপটি হয়েছিল ২০১০ সালে এবং এরও আগের জরিপগুলো হয়েছিল ১৯৯২-৯৩ এবং ২০০২-০৩ অর্থবছরে।

এবারের জরিপের তথ্য অনুযায়ী, দেশে এখন হোটেল-রেস্টুরেন্টের সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ২৭৪, যা ২০১০ সালে ছিল ২ লাখ ৭৫ হাজার ৩২৪। একই সময়ে এই খাতের বার্ষিক মূল্য সংযোজনও ২২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ হাজার ৭০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তবে, মূল্য সংযোজনের মোট পরিমাণ বাড়লেও শতকরা হিসেবে জিডিপিতে হোটেল-রেস্টুরেন্টের অবদান কমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে বিবিএস'র প্রতিবেদনে। এতে বলা হয়, ২০০৯-১০ অর্থবছরে জিডিপিতে ১.৫০ শতাংশ অবদান ছিল হোটেল ও রেস্টরেন্টগুলোর। সর্বশেষ হিসাবে এই অবদান নেমে এসেছে ১.১০ শতাংশে।

পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা জানান, গত বছরের মার্চ ও এপ্রিল মাসে দৈবচয়নের ভিত্তিতে দেশের ৬ হাজার ৭৩৪টি হোটেল-রেস্টুরেন্টের ওপর জরিপটি পরিচালনা করা হয়েছে। সংস্থার ১৫১ জন গণনাকারী ও ৮০ জন সুপারভাইজার মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করেছেন। এতে ২০১৩ সালের অর্থনৈতিক শুমারি ও ২০১৯ সালের বিজনেস ডিরেক্টরির তথ্য ব্যবহার করা হয়েছে।

জরিপটির ফোকাল পয়েন্টের দায়িত্ব পালন শেষে পরিসংখ্যান ব্যুরোর ময়মনসিংহ অফিসে অঞ্চলিক পরিচালকের দায়িত্বে নিয়োজিত আক্তার হোসাইন দ্য বিজনেস স্ট্যঅন্ডার্ডকে বলেন, "এক দশকে সারা দেশের হোটেল-রেস্টুরেন্টের সংখ্যা কত বেড়েছে ও জিডিপিতে এই খাত থেকে কী পরিমাণ মূল্য সংযোজন হচ্ছে, সেই তথ্য তুলে আনতেই জরিপটি করা হয়েছে।"

বাড়ছে পরিচালনা ব্যয়

২০০৯-১০ অর্থবছরে ৩৬ হাজার ১৫৯.২ কোটি টাকা আয় থেকে হোটেল ও রেস্টুরেন্টগুলোর বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ২৩ হাজার ১৭৩.১ কোটি টাকা। এ হিসাবে মূল্য সংযোজন হয়েছে আয়ের ৩৪ শতাংশ। 

অভ্যন্তরীণ ব্যয় বেড়ে যাওয়ায় সর্বশেষ জরিপে মূল্য সংযোজন ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে মোট আয়ের ৩২.৮০ শতাংশে।

জরিপের তথ্য বলছে, হোটেল রেস্টেুরেন্টে কাজ করা শ্রমিকরা বছরে এখন গড়ে ১ লাখ ৫১ হাজার ৭১০টাকা পারিশ্রমিক পাচ্ছেন। ২০০৯-১০ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৯ হাজার ৫৬০ টাকা। এ হিসাবে মজুরির হার বেড়েছে ২৮৪ শতাংশ। অর্থাৎ, এক জন শ্রমিকের পেছনে গড়ে ব্যয় বেড়েছে বছরে ১ লাখ ১২ হাজার ১৫০ টাকা। 

আগে হোটেলগুলো মোট আয়ের ১০.১৭ শতাংশ পারিশ্রমিকের পেছনে ব্যয় করলেও এখন শ্রমিকরা পাচ্ছেন ২৬.৬৪ শতাংশ।

প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে বড় অসঙ্গতি

গত জুনে প্রকাশিত প্রাথমিক জরিপের ফলাফলে দাবি করা হয়েছিল, হোটেল ও রেস্টুরেন্ট খাতে মূল্য সংযোজন ৮৭ হাজার ৯২৬.৮ কোটি টাকায় উন্নীত হয়েছে। আর চূড়ান্ত প্রতিবেদনে এই অঙ্ক নেমে এসেছে ৩৮ হাজার ৭০৩.৬ কোটি টাকায়। দুই প্রতিবেদনের ফলাফলে প্রায় ৫৬ শতাংশের পার্থক্য উঠে এসেছে।

এছাড়া, দুই প্রতিবেদনে প্রতিষ্ঠানের সংখ্যা সমান দেখানো হলেও প্রাথমিক প্রতিবেদনের চেয়ে চূড়ান্ত প্রতিবেদনে কর্মসংস্থানের সংখ্যা প্রায় ১০ শতাংশ কমে এসেছে। 

Related Topics

টপ নিউজ

হোটেল / রেস্টুরেন্ট / সেবা খাত / কর্মসংস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ‘যত খুশি খাও’: ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রেস্তোরাঁ এখন এক ‘বুফে’!
  • বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net