Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
এখন থেকে ইসলামী ব্যাংকগুলোও পাবে কেন্দ্রীয় ব্যাংকের লিকুইডিটি ফ্যাসিলিটি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 December, 2022, 01:15 pm
Last modified: 06 December, 2022, 01:28 pm

Related News

  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

এখন থেকে ইসলামী ব্যাংকগুলোও পাবে কেন্দ্রীয় ব্যাংকের লিকুইডিটি ফ্যাসিলিটি

৩ মাস মেয়াদী মুদারাবা টার্ম ডিপোজিট রেট অনুযায়ী এই লিকুইডিটির প্রফিট শেয়ারিং হবে। ব্যাংকগুলো ন্যূনতম ১ কোটি টাকা পেতে আবেদন করতে পারবে।
টিবিএস রিপোর্ট
06 December, 2022, 01:15 pm
Last modified: 06 December, 2022, 01:28 pm

ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলো এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৪ দিনের শর্ট টার্মে লিকুইডিটি ফ্যাসিলিটি পাবে।

কেন্দ্রীয় ব্যাংকের ডেবট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) সোমবার (৫ ডিসেম্বর) এক সার্কুলারের মাধ্যমে 'ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ)' নামে এই নিয়ম চালু করেছে।

বর্তমানে ১০টি ব্যাংক ইসলামী শরীয়াহ মোতাবেক চলে। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, শরীয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার স্বার্থে এবং ইসলামিক আর্থিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে এ ফ্যাসিলিটি প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো প্রতি কার্যদিবসেই নিয়মিতভাবে এ সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারবে।

৩ মাস মেয়াদী মুদারাবা টার্ম ডিপোজিট রেট অনুযায়ী এই লিকুইডিটির প্রফিট শেয়ারিং হবে। ব্যাংকগুলো ন্যূনতম ১ কোটি টাকা পেতে আবেদন করতে পারবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, "১৪ দিনের জন্য তারল্য সহায়তা ইসলামী ব্যাংকগুলোর জন্য একটি বড় সুযোগ। কেন্দ্রীয় ব্যাংক বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।"

তিনি আরো বলেন, এ সুবিধা গ্রহণ করে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে সক্ষম হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ইসলামী ব্যাংকগুলোকে এ সুবিধা দেওয়ার সময় সিকিউরিটিজ হিসাবে দায়মুক্ত বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (বিজিআইএস) বন্ড রাখবে কেন্দ্রীয় ব্যাংক। আইবিএলএফ-এর জামানত হিসেবে ব্যবহৃত বিজিআইএস থেকে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো অন্তর্বর্তীকালীন মুনাফা (যদি থাকে) পাবে।"

"রেপোর মাধ্যমে প্রচলিত ব্যাংকগুলোকে যে তারল্য সুবিধা প্রদান করা হয়, তা গ্রহণ করার সুযোগ এতদিন ছিল না ইসলামী ব্যাংকগুলোর," বলেন তিনি।

তারল্য সহায়তার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিলাম কমিটি পরিস্থিতি পর্যালোচনা করবে এবং আবেদনকারী ব্যাংকগুলো তাদের তারল্য চাহিদা সম্পর্কে জানানোর পরে এ পরিমাণ নির্ধারণ করা হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ইসলামী ব্যাংক / তারল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net