Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
গণমাধ্যমকর্মীদের জন্য ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

অন্যান্য

টিবিএস রিপোর্ট
31 October, 2022, 03:10 pm
Last modified: 31 October, 2022, 03:23 pm

Related News

  • মার্কিন-ইসরায়েলি সাইবার-নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার বন্ধের কঠোর নির্দেশ চীনের
  • নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
  • রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে সমস্যার সমাধান হয় না: গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল
  • অপপ্রচার ও ভুল তথ্য মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ চায় বাংলাদেশ
  • নারী গণমাধ্যমকর্মীর ‘আত্মহত্যা’: সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির

গণমাধ্যমকর্মীদের জন্য ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

টিবিএস রিপোর্ট
31 October, 2022, 03:10 pm
Last modified: 31 October, 2022, 03:23 pm

গণমাধ্যমকর্মীদের ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে। 

টেকনোলজি মিডিয়া গিল্ড এর সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন শীর্ষক প্রকল্প থেকে এই প্রশিক্ষণ দেয়া হয়। 

গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ ইন্টারনেটের অভিজ্ঞতা নিশ্চিত করতে এই প্রকল্প বায়স্তবায়নের অংশ হিসেবেই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপির।

বিশেষ অতিথি ছিলেন রণজিৎ কুমার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, মুরসালিন হক জুনায়েদ, সাধারণ সম্পাদক টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, মোহাম্মদ কাওছার উদ্দীন, সভাপতি টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ। 

অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

তিনি বলেন, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও সাইবার অ্যাটাক বাড়ছে। আমরা সতর্ক হচ্ছি ঠিকই, তবে সেটি আরও বাড়াতে হবে। তবেই সাইবার হামলা মোকাবিলা করা যাবে। 

তিনি বলেন, এখন তরুণ-তরুণীদের সাইবার জগতে সতর্ক ও সচেতন হতে হবে বেশি। তা ছাড়া সাইবার জগতে বড় ধরনের অঘটন ঘটতে পারো তাই আমাদের উচিত সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে তা মোকাবিলা করতে হবে। 

সচিব বলেন, আমাদের ডিজিটাল ডিভাইসগুলোও এখন নিরাপদ নয়। সব সময় সাইবার অপরাধীরা ওঁত পেতে থাকে।  এমন আয়োজনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশকে নিরাপদ করতে পারবো।

টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ বলেন, সংবাদকর্মীদের জন্য এমন আয়োজন করায় আইসিটি বিভাগকে ধন্যবাদ। আমি মনে করি, এমন আয়োজনের মাধ্যমে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা ছড়িয়ে দেয়া সম্ভব হবে। 

অনুষ্ঠানে ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কনসালটেন্ট জহিরুল ইসলাম খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ খায়রুল আমীন, মহাপরিচালক, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ সাইফুল আলম খান, প্রকল্প পরিচালক বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

এই প্রশিক্ষণে অংশ নেয়ার মাধ্যমে গণমাধ্যমকর্মীরা সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, গুজব, অনলাইন প্রাইভেসি, ডিজিটাল ফুটপ্রিন্ট ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনে সক্ষম হবেন এবং বাস্তব জীবনে এই জ্ঞানের প্রয়োগের মাধ্যমে ডিজিটাল জগতকে আরো নিরাপদ করে তুলতে পারবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ শেষে ডিজিটাল লিটারেসি সার্টিফিকেট প্রদান করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল লিটারেসি সেন্টর, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও টেকনোলজি মিডিয়া গিল্ড এর সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

Related Topics

গণমাধ্যমকর্মী / সাইবার নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • মার্কিন-ইসরায়েলি সাইবার-নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার বন্ধের কঠোর নির্দেশ চীনের
  • নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
  • রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে সমস্যার সমাধান হয় না: গণমাধ্যমকর্মীদের মির্জা ফখরুল
  • অপপ্রচার ও ভুল তথ্য মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ চায় বাংলাদেশ
  • নারী গণমাধ্যমকর্মীর ‘আত্মহত্যা’: সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net