Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2022, 03:25 pm
Last modified: 18 October, 2022, 03:25 pm

Related News

  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার
  • পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
  • ই-কমার্স প্রতারণা রোধে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন  

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গত ৭ সেপ্টেম্বর আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে দুটি মামলা করেন।
টিবিএস রিপোর্ট
18 October, 2022, 03:25 pm
Last modified: 18 October, 2022, 03:25 pm

ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারকে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম তোফাজ্জল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদীর আইনজীবী খাদেমুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আসামিকে আদালতে হাজির করার জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

গত ৭ সেপ্টেম্বর আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে দুটি মামলা করেন। একটি মামলা করা হয় চেক ডিজঅনারের জন্য, অপরটি করা হয় অগ্রিম মূল্য পরিশোধ করার পরেও তাকে মোটরবাইক সরবরাহ না করায়।

ওইদিনই ঢাকা মহানগর হাকিম আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার নথি অনুযায়ী, বাদী ২০২১ সালের ৫ ও ৭ জুন ই-কমার্স সাইট থেকে তিনটি মোটরবাইক অর্ডার করেন এবং সাইটে দেওয়া মূল্য অগ্রিম পরিশোধ করেন। কিন্তু আলেশা মার্ট তাকে বাইক সরবরাহ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তারা তাকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪ লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দেয়।

বাদী ২০২২ সালের ২০ জুন ডাচ-বাংলা ব্যাংকের ইব্রাহিমপুর শাখায় চেকটি নগদায়নের চেষ্টা করলে দুটি চেকই বাউন্স হয়ে যায়। পরে ১৭ জুলাই তিনি অভিযুক্তকে আইনি নোটিশ পাঠান এবং অবশেষে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন।

অন্য মামলার নথি অনুসারে, আবেদনকারী ২০২১ সালের ২৪ জুন আলেশা মার্ট থেকে তিনটি মোটরবাইক অর্ডার করেছিলেন, কিন্তু তারা তাকে নির্দিষ্ট সময়ে বাইক সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল।

পরে আলেশা মার্ট বাদীকে ইসলামী ব্যাংক লিমিটেডের ৩ লাখ ৫২ হাজার টাকার চেক দেয়। তিনি এ বছরের ২৮ জুলাই চেকটি নগদায়নের চেষ্টা করলে সেটি বাউন্স হয়ে যায়।

৩ সেপ্টেম্বর আসামিকে তিনি আইনি নোটিশ পাঠান এবং অবশেষে মামলা করেন।

Related Topics

টপ নিউজ

আলেশা মার্ট / ই-কমার্স প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড
  • চেক প্রতারণা মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড 
  • আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার
  • পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
  • ই-কমার্স প্রতারণা রোধে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন  

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net