Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
নাবিকদের প্রাণ বাঁচানোর আকুতি জানালেন মার্কিন রণতরীর কমান্ডার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2020, 01:10 pm
Last modified: 01 April, 2020, 04:14 pm

Related News

  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  
  • আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ
  • ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে যে শিক্ষা নিতে পারে চীন

নাবিকদের প্রাণ বাঁচানোর আকুতি জানালেন মার্কিন রণতরীর কমান্ডার

জাহাজটির ক্যাপ্টেন ক্রোজিয়ার লিখেছেন, বর্তমানে রুজভেল্টে অবস্থানরত নাবিকদের মধ্যে জীবাণুটির সংক্রমণ চলছে এবং আক্রান্তের সংখ্যা প্রতিমুহূর্তেই বাড়ছে। এই অবস্থায় আমি শীর্ষ নেতৃত্বের প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করতে বাধ্য হচ্ছি।
টিবিএস ডেস্ক
01 April, 2020, 01:10 pm
Last modified: 01 April, 2020, 04:14 pm

মার্কিন নৌবাহিনীর সুবিশাল বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টে মোট ৭০ জন নাবিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় জাহাজটির কমান্ডার নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের প্রতি নাবিকদের জীবন বাঁচাতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

'আমরা এখন যুদ্ধকালীন অবস্থায় নেই। তাই অকারণে নাবিকদের প্রাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখনই যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা নিজেদের সবচেয়ে মুল্যবান সম্পদ- আমাদের নাবিকদের রক্ষা করতে ব্যর্থ হব।' নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কাছে লেখা এক চিঠিতে থিওডর রুজভেল্টের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার এই আহ্বান জানিয়েছেন। 

নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেন।

ক্রোজিয়ার লিখেছেন, 'বর্তমানে রুজভেল্টে অবস্থানরত নাবিকদের মধ্যে জীবাণুটির সংক্রমণ চলছে এবং আক্রান্তের সংখ্যা প্রতিমুহূর্তেই বাড়ছে। এই অবস্থায় আমি শীর্ষ নেতৃত্বের প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করতে বাধ্য হচ্ছি।' 

'যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকা একটি মার্কিন বিমানবাহী রণতরী থেকে সকল নাবিক সরিয়ে নিয়ে তাদের কোয়ারেন্টিনে রাখাটা একটি নজিরবিহীন পদক্ষেপ বটে। তবে বর্তমান পরিস্থিতিতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এমনটা করা হলে শিগগির সুস্থ হয়ে নাবিক, নৌসেনা এবং বিমান চালকেরা তাদের দায়িত্বে পুনরায় যোগ দিতে পারবেন। বর্তমানে প্রায় ৪ হাজার তরুণ নারী-পুরুষ থিওডর রুজভেল্টে অবস্থান করছেন। এদের প্রাণরক্ষা করা আমাদের দায়িত্ব।' এভাবেই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রণতরীর অধিনায়ক হিসেবে প্রথা ভেঙ্গে নিজ নাবিকদের প্রাণরক্ষার তাগিদ দিলেন ব্রেট ক্রোজিয়ার। 

এদিকে চিঠি প্রকাশের পরেই প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান অ্যাডমিরাল জন অ্যাকুইলিনো, থিওডর রুজভেল্টে থাকা কোনো নাবিককে এখনো হাসপাতালে ভর্তি করা হয়নি বলে স্বীকার করেছেন। তবে তিনি ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিশ্চিত করেননি।

দুই সপ্তাহ আগে ইউএসএস থিওডর রুজভেল্টে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। জাহাজটি বর্তমানে প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটি গুয়ামের একটি বন্দরে অবস্থান করছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / মার্কিন নৌবাহিনী / বিমানবাহী রণতরী / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  
  • আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ
  • ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ থেকে যে শিক্ষা নিতে পারে চীন

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net