Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.১ শতাংশে নামাল বিশ্বব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 October, 2022, 08:30 pm
Last modified: 06 October, 2022, 08:50 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ

চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.১ শতাংশে নামাল বিশ্বব্যাংক

তবে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৬.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে প্রক্ষেপণ করেছে বৈশ্বিক সংস্থাটি। 
টিবিএস রিপোর্ট
06 October, 2022, 08:30 pm
Last modified: 06 October, 2022, 08:50 pm

বিশ্বব্যাংক চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) যে হারে প্রবৃদ্ধি অর্জিত হবে বলে প্রক্ষেপণ করেছিল– তা হ্রাস করে ৬.১ শতাংশে নামিয়েছে। আরেক দাতা সংস্থা- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)'র ৬.৬ শতাংশ প্রক্ষেপণের চেয়ে যা উল্লেখযোগ্যভাবে কম।  

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্বব্যাংক তাদের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিবেদন– সাইথ এশিয়া ইকোনমিক ফোকাস- এর  'কোপিং উইথ শকস: মাইগ্রেশন অ্যান্ড দ্য রোড টু রেজিলিয়েন্স' শীর্ষক সংস্করণ প্রকাশ করেছে।  

এতে বাংলাদেশের জন্য দেওয়া পূর্বাভাস শূন্য দশমিক ৬ শতাংশ কমানো হয়েছে। এর আগে এপ্রিল ও জুনে ৬.৭ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল বিশ্বব্যাংক। 

তবে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৬.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে প্রক্ষেপণ করেছে বৈশ্বিক সংস্থাটি।

এর আগে আগামী অর্থবছরে ৫.৪ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল বিশ্বব্যাংক, যা সাম্প্রতিক প্রতিবেদনে শূন্য দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হয়েছে।

চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের সরকারি নির্ধারিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হলো ৭.৫ শতাংশ, বিশ্বব্যাংকের সবশেষ প্রক্ষেপণের চেয়েও যা ১.৪ শতাংশীয় পয়েন্ট বেশি।

বিশ্বব্যাংকের মতে, উচ্চ মূল্যস্ফীতি এবং চলমান লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের করোনা মহামারির অভিঘাত থেকে পুনরুদ্ধার ব্যাহত হচ্ছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে ভোগ চাহিদা ও বিনিয়োগ নিয়ে। এছাড়া, নির্ভরযোগ্য উচ্চ মানের সূচকগুলির অনুপস্থিতি নীতিনির্ধারকদের জন্য অর্থনৈতিক পরিস্থিতির হালচিত্র নিরুপণ করাকেও দুরুহ করে তুলেছে।  

বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি আরও বলেছে, 'উল্লেখযোগ্য হারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে তৈরি হওয়া উচ্চ মূল্যস্ফীতি বেসরকারি চাহিদার প্রবৃদ্ধিকে চাপা দিতে পারে। বাংলাদেশি পণ্যের প্রধান বাজারগুলোয় অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকায়- রপ্তানি প্রবৃদ্ধিও হবে ধীর গতিতে। এক্ষেত্রে আরও ভূমিকা রাখবে প্রস্তুতকারক খাতে লোডশেডিং, গ্যাস রেশনিং ও বাড়তি উৎপাদন ব্যয়ের আপদ'। 

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / জিডিপি প্রবৃদ্ধি / পূর্বাভাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া
  • ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩%
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • প্রকল্প বিলম্বের মূল্য: বিশ্বব্যাংকের গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net