Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2022, 11:45 am
Last modified: 26 September, 2022, 06:48 pm

Related News

  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • পঞ্চগড়ের দুই আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪১

টিবিএস রিপোর্ট
26 September, 2022, 11:45 am
Last modified: 26 September, 2022, 06:48 pm
ছবি-সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১১ জন।

আজ সোমবার সকালে আরও চারটি লাশ উদ্ধার করা হয় পঞ্চগড় থেকে।  এ ঘটনায় এখনো অন্তত ৩৮ জন নিখোঁজ রয়েছেন। 

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোদা উপজেলায় ৮জন, দেবীগঞ্জ উপজেলায় ২ ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে ৬ জন এবং বীরগঞ্জ উপজেলা থেকে ১জনের মরদেহ উদ্ধার করা হয়।

বার্তাসংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, পঞ্চাগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এবং সিভিল ডিফেন্স শেখ মোহাম্মদ মহাবুবুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা সকাল ৬টায় নদী থেকে দুই নারী এবং এক শিশুসহ চারজনের লাশ উদ্ধার করে। 

পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৫), প্রিয়ান্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫), তারা রানী (২৪), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানী (৫৫), প্রমিলা রানী (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শিমলা রানী (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২), উশোষী রানী (২), তনুশ্রি রানী (২), শ্রেয়শী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলি রানী (৩৫), জোতিষ চন্দ্র (৫৫) রূপালি রানী (৩৫)- এ কয়জনের পরিচয় শনাক্ত করা গেছে।

এছাড়া, নিখোঁজ থাকা ৭ জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার নদী থেকে উদ্ধার করা হয়েছে।

আজ সোমাবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে মরদেহগুলো উদ্ধার হয়। 

মরদেহগুলো ছিল তিন শিশু ও চারজন নারীর। 

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, তারা বীরগঞ্জ আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। 

তিনি জানান, শিশুটির নাম সুব্রত রায়, বয়স আড়াই বছর। শিশুটি পঞ্চগড় উপজেলার বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন জানান, তার এলাকায় খানসামায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চারটি নারী ও দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বধেশ্বর মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন শ্যালো মেশিন চালিত নৌকা করে যাচ্ছিল। 

অতিরিক্ত যাত্রীর কারণে মাঝনদীতে গিয়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

গতকাল নদী থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।

এছাড়া এখনও ছয় জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ট্রলারডুবি / পঞ্চগড় / করতোয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • পঞ্চগড়ে বিএনপি নেতা খুলে দিলেন আ.লীগ কার্যালয়ের তালা, ভিডিও ঘিরে বিতর্ক
  • পঞ্চগড়ের দুই আসনের জন্য রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ  
  • নিজেই পঞ্চগড়ে গিয়ে পায়ে শিকল বেঁধে অপহরণের নাটক সাজান খতিব মুহিব্বুল্লাহ: পুলিশ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net