Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
যশোরে  বিএনপির শীর্ষ ৪ নেতার বাড়িতে আ.লীগের হামলার অভিযোগ

বাংলাদেশ

যশোর প্রতিনিধি 
27 August, 2022, 05:50 pm
Last modified: 27 August, 2022, 06:03 pm

Related News

  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

যশোরে  বিএনপির শীর্ষ ৪ নেতার বাড়িতে আ.লীগের হামলার অভিযোগ

বিএনপি নেতারা বলছেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখে কাপড় বেঁধে এ হামলা চালিয়েছে।
যশোর প্রতিনিধি 
27 August, 2022, 05:50 pm
Last modified: 27 August, 2022, 06:03 pm

যশোরে এক রাতে বিএনপির চার নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবুসহ চার বিএনপি নেতার বাড়িতে শুক্রবার দিবাগত রাত দেড়টার পর থেকে আড়াইটা পর্যন্ত এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। 

হামলায় ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি স্প্রাইট, সেভেনআপ, কোকাকোলার বোতলও ব্যবহার করা হয়েছে। 

বিএনপি নেতারা বলছেন, 'জয় বাংলা' স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখে কাপড় বেঁধে এ হামলা চালিয়েছে। যশোর বিএনপির একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে জনস্রোত দেখে ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জেলা বিএনপির নেতারা। 

শনিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং থেকে এ অভিযোগ করেন তারা। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান, রাত দেড়টার দিকে একদল লোক অনিন্দ্য ইসলাম অমিতের বাসার সামনে জড়ো হয়। এরপর 'জয় বাংলা স্লেগান দিয়ে' বাড়ির ভেতরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বাড়ির কাঁচের জানালাগুলো ভেঙে চুরমার হয়ে যায়। 

এরপর যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এবং আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানের বাসভবনে একইভাবে স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে। ৩০ থেকে ৩৫ জনের একটি দল মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে হামলায় অংশ নেয়। 

হামলায় ক্ষতিগ্রস্ত বাসভবনের সিটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সন্ত্রাসীরা একটি সিলভার কালারের মাইক্রোবাস, ৪ থেকে ৫টি প্রাইভেট কার এবং ১০টির অধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। যার মধ্যে একটি সাদা এবং একটি কালো রংয়ের প্রাইভেটকার ছিল।

এ হামলার প্রতিবাদে সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার নেতাকমীরা বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া বিএনপির নেতারা অভিযোগ করেন, শনিবার সকালে সদর উপজেলার কচুয়া ইউনিয়ন থেকে দলীয় প্রগ্রাম শেষ করে ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি নেতা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, "শুক্রবার রাত একটার দিকে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ২টার কিছু সময় আগে জানালা ভাঙচুরের শব্দ শুনে ঘুম থেকে উঠি।" 

"জানালাতে উঁকি দিয়ে দেখি ৩০ থেকে ৩৫ জন যুবক বাড়িতে লক্ষ্য করে ইটপাটকেল মারছে। পরে আমি ৯৯৯-এ ফোন করার পর কিছু পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেছে। কেবল রাজনৈতিক কারণে এ নিয়ে পঞ্চমবারের মতো তার বাড়িতে হামলা চালানো হয়েছে। বরাবরের মতো এই সরকারের আমলে বিচায় পাইনি; এবারও পাবো বলে আশা করি না। এমন পরিস্থিতি নিয়ে বাড়ির বাচ্চা ও নারীরা খুবই আতঙ্কিত।"

হামলার বিষয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বিএনপি যখনই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনগণের সকল ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য রাজপথে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে, তখনই সরকার দলীয় সন্ত্রাসীরা জনতার আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের হামলা চালিয়েছে।" 

"এর আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা একই ভাবে দলের নেতা কর্মীদের বাসভবনে হামলা চালায়। এভাবে রাতের আধারে সন্ত্রাসী হামলা করে লক্ষ্য থেকে বিচ্যুতি করা যাবে না। যতদিন জনগণের অধিকার আদায় না হবে, ততদিন  পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।" 

অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, "ষড়যন্ত্রের মাস আস আগস্ট। ষড়যন্ত্রের অংশ হিসাবে বিএনপি নিজেরা তাদের নেতাকর্মীদের বাড়িতে ভাংচুর চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষারোপ করছে। রাজনীতিতে বিএনপির এই অপরাজনীতিকে আমি নিন্দা জানাই।" 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে বিএনপি থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।" 

এদিকে, জেলা বিএনপির চার নেতার বাড়িতে ভাংচুরের প্রতিবাদে এদিন জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।   
 

Related Topics

টপ নিউজ

যশোর / বিএনপি / হামলা / বাসভবনে হামলা / আওয়ামী লীগ / বিএনপি নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net