Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
দুস্থদের খাবারের ব্যবস্থা করলেন লিটন-সঞ্চিতা

খেলা

টিবিএস রিপোর্ট
25 March, 2020, 07:25 pm
Last modified: 25 March, 2020, 07:36 pm

Related News

  • বাড়িতে হামলা ঘটেনি, গুজব বলে নিশ্চিত করলেন লিটন কুমার দাস
  • টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন লিটন
  • ‘আমি নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি’
  • আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের শাস্তি পেলেন লিটন
  • আইপিএল নিলামের ড্রাফটে ছয় বাংলাদেশি, নেই সাকিব-লিটন

দুস্থদের খাবারের ব্যবস্থা করলেন লিটন-সঞ্চিতা

করোনা প্রতিরোধে স্বামী মানুষের পাশে দাঁড়িয়েছেন, স্ত্রী হিসেবে সঞ্চিতারও তো দায়িত্ব আছে! এমন তাগিদ অনুভব করায় বসে নেই লিটনের স্ত্রীও।
টিবিএস রিপোর্ট
25 March, 2020, 07:25 pm
Last modified: 25 March, 2020, 07:36 pm
লিটন দাস ও তার স্ত্রী সঞ্চিতা। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সতর্কতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা। শুধু সতর্কবার্তা দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ নেই তাদের কার্যক্রম। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠন করেছেন বাংলাদেশের ২৭জন ক্রিকেটার। 

করোনা প্রতিরোধে নিজেদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই প্রচেষ্টার অংশ হয়েছেন জাতীয় দলের ডানহাতি ওপেনার লিটন দাসও। করোনা প্রতিরোধে স্বামী মানুষের পাশে দাঁড়িয়েছেন, স্ত্রী হিসেবে সঞ্চিতারও তো দায়িত্ব আছে! এমন তাগিদ অনুভব করায় বসে নেই লিটনের স্ত্রীও।

করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়া এই অবস্থায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সঞ্চিতাও। লিটনের সাহায্যে দুস্থ মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। এই কাজে সাহায্য করায় স্বামীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সঞ্চিতা। বিষয়টি তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন।

পলিথিনে প্যাকেট করা খাবারের ছবি ফেসবুক পোস্ট করে সঞ্চিতা লিখেছেন, 'এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। সাহায্য করার জন্য এখানে কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতটা পেরেছি, কেনার চেষ্টা করেছি। যদিও কাজটা কিছুটা ঝুঁকির ছিল। সময়টা এখন ঘরে থাকার। দয়া করে কিছু করুন সবাই। যতটা পারেন অন্যকে সাহায্য করুন। আপনার সামান্য সাহায্য অন্যদের জীবনে আশীর্বাদ হয়ে আসুক।'

এ কাজে সাহায্য করায় লিটনকে ধন্যবাদ দিয়েছেন সঞ্চিতা। শেষ লাইনে স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটনের স্ত্রী লিখেছেন, 'লিটন দাস, এই সঙ্কটে তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ, সেটা আমি কখনই ভুলব না।'

এর ঘণ্টাখানেক আগে ফেসবুকে একটি পোস্ট দেন লিটনও। ডানহাতি এই ওপেনার তার পোস্টে লেখেন, 'আপনারা সবাই জানেন করোনাভাইরাসের সংক্রমণে চারদিকে ক্রমেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ রোগ। এই রোগ প্রতিরোধে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যার যার জায়গা থেকে।'

পোস্টে লিটন আরও লেখেন, 'সেটির অংশ হিসেবে আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থাকা ও গত তিন মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলা আমরা মোট ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এই তহবিল ব্যয় হবে কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ, যাদের গৃহবন্দী থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়।'

Related Topics

লিটন দাস / লিটন দাসের স্ত্রী সঞ্চিতা / করোনা ঝুঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাড়িতে হামলা ঘটেনি, গুজব বলে নিশ্চিত করলেন লিটন কুমার দাস
  • টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন লিটন
  • ‘আমি নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি’
  • আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের শাস্তি পেলেন লিটন
  • আইপিএল নিলামের ড্রাফটে ছয় বাংলাদেশি, নেই সাকিব-লিটন

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net