Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ভোলায় নতুন গ্যাসকূপ খনন করবে রাশিয়ার গ্যাজপ্রম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2022, 07:15 pm
Last modified: 18 August, 2022, 07:45 pm

Related News

  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা
  • অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%

ভোলায় নতুন গ্যাসকূপ খনন করবে রাশিয়ার গ্যাজপ্রম

এর আগে ২০১২ সালে গ্যাজপ্রমকে কোনো টেন্ডার ছাড়াই দেশে ১০টি গ্যাসকূপ খননের কাজ দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না।
টিবিএস রিপোর্ট
18 August, 2022, 07:15 pm
Last modified: 18 August, 2022, 07:45 pm
ছবি: রয়টার্স

রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাজপ্রমকে দ্বীপ জেলা ভোলায় নতুন গ্যাসকূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ডিসেম্বরের মধ্যে চারটি নতুন কূপ খননের পরিকল্পনা করেছে। তাই গ্যাজপ্রম কয়েকদিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করবে।

শুক্রবার (১৯ আগস্ট) বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জ্বালানি সচিব মাহবুব হোসেন ও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এ কাজের উদ্বোধন করবেন।

এর আগে ২০১২ সালে গ্যাজপ্রমকে কোনো টেন্ডার ছাড়াই দেশে ১০টি গ্যাসকূপ খননের কাজ দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না।

প্রথম পর্যায়ে গ্যাজপ্রমের খনন করা পাঁচটি গ্যাসকূপই (তিতাস-২০, তিতাস-২১, সেমুতাং-৬, বেগমগঞ্জ-৩ ও শাহবাজপুর-৪) বালু ও পানি উঠে বন্ধ হয়ে যায়।

পরে বাপেক্সকে ওই কূপগুলো মেরামত করে গ্যাস তোলার উপযোগী করতে হয়।

এছাড়াও এর আগে প্রতিটি কূপ খননের জন্য গ্যাজপ্রমকে গড়ে প্রায় ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল, যেখানে বাপেক্স প্রতি কূপের জন্য সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কোটি টাকা ব্যয় করে।

তাছাড়া যৌথ অংশীদারত্বের ভিত্তিতে গ্যাস উত্তোলন করা হলে বাপেক্স ও গ্যাজপ্রমের মধ্যে গ্যাস ভাগাভাগি হবে।

সেক্ষেত্রে সরকারকে গ্যাজপ্রমের কাছ থেকে গ্যাসের বড় একটা অংশ বেশি দামে কিনতে হবে।

গ্যাসে আমদানিনির্ভরতা কমাতে সংস্কারের মাধ্যমে আগামী জুনের মধ্যে ১০টি কূপের উৎপাদনক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে এই পদক্ষেপ গ্যাসের দৈনিক উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট বাড়াতে সাহায্য করবে।
 
Related Topics

টপ নিউজ

গ্যাস / গ্যাস অনুসন্ধান / ভোলা / গ্যাজপ্রম / গ্যাসকূপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা
  • অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net