Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হবে টাস্কফোর্স 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2022, 09:50 am
Last modified: 29 July, 2022, 09:54 am

Related News

  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা
  • আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় আইসিডিগুলোতে জমছে খালি কনটেইনারের স্তূপ, জায়গা সংকটে রপ্তানি পণ্য
  • ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হবে টাস্কফোর্স 

চট্টগ্রাম বন্দরে ২৭২ কন্টেইনার বিপজ্জনক পণ্য রয়েছে। এর মধ্যে ৪৭ কন্টেইনার জরাজীর্ণ ও ১৫ বছরের অধিক পুরোনো।
টিবিএস রিপোর্ট
29 July, 2022, 09:50 am
Last modified: 29 July, 2022, 09:54 am
ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর ভবনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো: ফখরুল আলম সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনাল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন টিবিএসকে বলেন, চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বন্দর থেকে বিপজ্জনক কার্গো সরানো, নিলামযোগ্য পণ্যের দ্রুত নিলাম, বিএম ডিপোর মতো দুর্ঘটনা কিভাবে এড়ানো যায় এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।

সভায় চট্টগ্রাম বন্দরের সার্বিক চিত্র তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দরে নিলামের জন্য অপেক্ষমান রয়েছে ৭ হাজার ৫১১ টিইইউস কন্টেইনার। এ কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিবছর ৫ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা হারাচ্ছে। এতে বছরে বন্দর প্রায় ১৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতে বঞ্চিত হচ্ছে। নিলামযোগ্য কন্টেইনারগুলোর রেন্ট বিবেচনা করলে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছড়িয়ে যাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সভায় অবহিত করে, নিলাম হিস্যা বাবদ চট্টগ্রাম কাস্টমসের কাছে বন্দর কর্তৃপক্ষের প্রায় ১০০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। চট্টগ্রাম বন্দরে ২৭২ কন্টেইনার বিপজ্জনক পণ্য রয়েছে। এর মধ্যে ৪৭ কন্টেইনার জরাজীর্ণ ও ১৫ বছরের অধিক পুরোনো।

চট্টগ্রাম কাস্টমস কর্তৃক বিপজ্জনক পণ্য জাহাজে থাকা অবস্থায় চট্টগ্রামে পৌঁছানোর পূর্বেই শুল্কায়ন সমাপ্ত করে আমদনিকারক বরাবরে সরাসরি ডেলিভারি প্রদানের সুপারিশ করে বন্দর।  

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / টাস্কফোর্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • বছরের পর বছর ধরে পণ্যজট গ্রাস করেছে চট্টগ্রাম বন্দরের ৪০ শতাংশ সক্ষমতা
  • আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় আইসিডিগুলোতে জমছে খালি কনটেইনারের স্তূপ, জায়গা সংকটে রপ্তানি পণ্য
  • ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net