Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
দেশে নারীর চেয়ে পুরুষের সংখ্যা কম, মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2022, 01:20 pm
Last modified: 27 July, 2022, 05:04 pm

Related News

  • বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পুরুষ কমছে
  • দেশে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বরিশাল বিভাগে
  • দেশে কর্মক্ষম মানুষ ৬২%, বেড়েছে বয়স্কদের সংখ্যাও
  • বিবিএসের জনশুমারিতে বাদ পড়েছে ৪৬.৭ লাখ মানুষ
  • জনশুমারি ও গৃহগণনা-২০২২: ফলাফল নিয়ে প্রশ্ন

দেশে নারীর চেয়ে পুরুষের সংখ্যা কম, মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ

পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজার ৩৭৯ জন বেশি। 
টিবিএস রিপোর্ট
27 July, 2022, 01:20 pm
Last modified: 27 July, 2022, 05:04 pm
ফাইল ছবি/টিবিএস

বাংলাদেশের মোট জনসংখ্যায় বর্তমানে নারীর চেয়ে পুরুষের সংখ্যা কম। জনশুমারির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

দেশের বর্তমান জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত 'জনশুমারি ও গৃহগণনা ২০২২' এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

সুতরাং দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজার ৩৭৯ জন বেশি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম প্রমুখ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, দেশে এখন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯।

বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১,১১৯।

রাজধানী ঢাকায় বসবাস ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৭০৮ জনের। 

প্রতিবেদন অনুসারে, গত ১১ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ।

চলতি বছরের ১৫ জুন সারাদেশে একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে সপ্তাহব্যাপী জনশুমারি আয়োজনের সূচনা করেন।

২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যার কারণে ২৮ জুন পর্যন্ত চলে শুমারির কার্যক্রম।

বিবিএস ১১ বছরেরও বেশি সময় পর এবার জনশুমারি পরিচালনা করেছে।  
 

 

Related Topics

টপ নিউজ

জনশুমারি ও গৃহগণনা / জনশুমারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পুরুষ কমছে
  • দেশে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বরিশাল বিভাগে
  • দেশে কর্মক্ষম মানুষ ৬২%, বেড়েছে বয়স্কদের সংখ্যাও
  • বিবিএসের জনশুমারিতে বাদ পড়েছে ৪৬.৭ লাখ মানুষ
  • জনশুমারি ও গৃহগণনা-২০২২: ফলাফল নিয়ে প্রশ্ন

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net