Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
বাড়লো সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2022, 09:50 am
Last modified: 18 July, 2022, 10:36 am

Related News

  • সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে অর্ধেক করা হচ্ছে
  • সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা

বাড়লো সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা 

৫ম গ্রেড থেকে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা সড়ক, রেল ও নৌপথে প্রতি কিলোমিটারে ১৮ টাকা হারে ভাতা পাবেন
টিবিএস রিপোর্ট
18 July, 2022, 09:50 am
Last modified: 18 July, 2022, 10:36 am
ইলাস্ট্রেশন- টিবিএস

সরকারি চাকরিজীবীদের ভ্রমণ ভাতা বাড়িয়ে কিলোমিটার প্রতি ৩.৭৫ টাকা থেকে ১৮ টাকা করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

এছাড়া, অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণে প্রতি কিলোমিটারে ৩০ টাকা হারে ভাতা পাবেন ৫ম গ্রেড থেকে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা। এতোদিন তারা বিমান ভাড়ার ২০ শতাংশ পেতেন।

অর্থবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভাতা পুনঃনির্ধারণ করেছে। এতে ৫ম গ্রেড থেকে তদুর্ধ্ব কর্মকর্তাদের ক্যাটাগরি-১, ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্তদের ক্যাটাগরি-২, ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্তদের ক্যাটাগরি-৩ এবং ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্তদের ক্যাটাগরি-৪ এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা সড়ক, রেল ও নৌপথে প্রতি কিলোমিটারে ১৮ টাকা, ক্যাটাগরি-২ কর্মকর্তারা ১৫ টাকা এবং ক্যাটাগরি ৩ ও ৪ এর চাকরিজীবীরা ৮ টাকা হারে ভাতা পাবেন।

অন্যদিকে বিমান ভ্রমণের ক্ষেত্রে ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ক্যাটাগরি-২ কর্মকর্তারা ১২ টাকা এবং ক্যাটাগরি ৩ ও ৪ এর চাকরিজীবীরা ৬ টাকা হারে ভাতা পাবেন।

ভ্রমণ ভাতার ব্যাখ্যা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন চাকরিজীবী রংপুর যাওয়ার জন্য ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত বিমানে এবং সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কপথে ভ্রমণ করলে তিনি ঢাকা থেকে রংপুরের মোট দূরত্ব হিসেবে বিমানভাড়া ভাতা পাবেন।

এতদিন সড়কপথে ভ্রমণের ক্ষেত্রে ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা প্রতি কিলোমিটারে ৩.৭৫ টাকা, ক্যাটাগরি-২ কর্মকর্তারা ৩.০০ টাকা, ক্যাটাগরি-৩ কর্মকর্তারা ২.২৫ টাকা এবং ক্যাটাগরি-৪ এর কর্মকর্তারা ১.৫০ টাকা হারে ভাতা পেতেন।

এছাড়া, রেলপথে ক্যাটাগরি-১ কর্মকর্তারা শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিতে পথভাড়ার দেড়গুণ ও সকল শ্রেণির কর্মকর্তারা পথভাড়ার ১.৮ গুণ ভাড়া পেতেন। নৌপথে ভ্রমণের ক্ষেত্রে ভাড়ার সমান অর্থ পেতেন।

সরকারি চাকরিজীবীদের বদলিজনিত সপরিবারে ভ্রমণ ভাতাও বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। এতদিন ক্যাটাগরি-১ এর কর্মকর্তারা সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কেজি মালামালের জন্য ২৩০০ টাকা ভ্রমণ ভাতা পেতেন, যা এখন ৩০০০ টাকা করা হয়েছে। এখন থেকে প্রতি কিলোমিটারের জন্য ৫০ টাকা হারে ভাতা পাবেন তারা। এতদিন কিলোমিটার হিসেবে ভাতা ছিল না, তবে মালামল প্যাকিং চার্জ হিসেবে ২২৫০ টাকা পেতেন কর্মকর্তারা।

ক্যাটাগরি-২ এর কর্মকর্তারা সপরিবারে ভ্রমণে প্রতি কেজির জন্য ১২০০ টাকা এবং ১৫০০ টাকা প্যাকিং চার্জ পেতেন। এখন নির্ধারিত ২৫০০ টাকার সঙ্গে প্রতি কিলোমিটারের জন্য ৪৫ টাকা হারে ভাতা পাবেন তারা।

ক্যাটাগরি-৩ এর চাকরিজীবীরা সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কেজির জন্য ৭০০ টাকা ভাতা ও ৭৫০ টাকা প্যাকিং চার্জ পেতেন। এখন নির্ধারিত ২০০০ টাকার সঙ্গে কিলোমিটার প্রতি ২০ টাকা ভাতা পাবেন।

আর ক্যাটাগরি-৪ এর কর্মচারীরা সপরিবারে ভ্রমণের জন্য প্রতিকেজিতে নির্ধারিত ৩০০ টাকা এবং ৪০০ টাকা প্যাকিং চার্জ পেতেন। তারা এখন নির্ধারিত ৬০০ টাকার সঙ্গে প্রতি কিলোমিটারে ৮ টাকা হারে ভাতা পাবেন।  

Related Topics

টপ নিউজ

ঊর্ধমুখী বেতন-ভাতা / সরকারি ভাতা / ভ্রমণ ভাতা / অর্থ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা কমিয়ে অর্ধেক করা হচ্ছে
  • সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net