Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
কোভিড-১৯: সংক্রমণ বাড়লেও তীব্রতা কম, বেড়েছে মৃত্যু

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
05 July, 2022, 11:00 am
Last modified: 05 July, 2022, 11:54 am

Related News

  • শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ২ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও বাড়িতে সংক্রমণ ছড়ান, প্রয়োজন দ্রুত টিকাদান
  • কোভিড সংক্রমণের ছয় মাস পরেও উপসর্গ দেখা দেয় ৩৭ শতাংশ ব্যক্তির ক্ষেত্রে 
  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২৩ মে: শিক্ষা মন্ত্রণালয়
  • কোভিড-১৯: সংক্রমণ বৃদ্ধিতে নতুন সংকটের শঙ্কা

কোভিড-১৯: সংক্রমণ বাড়লেও তীব্রতা কম, বেড়েছে মৃত্যু

তবে এ বছরের জুলাইয়ের পরিস্থিতি আগের দুই বছরের জুলাই মাসের মতো খারাপ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দেশের ৭০ শতাংশের বেশি মানুষ পূর্ণ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।  
তাওছিয়া তাজমিম
05 July, 2022, 11:00 am
Last modified: 05 July, 2022, 11:54 am
ফাইল ছবি/টিবিএস

করোনায় সংক্রমণের সঙ্গে মৃত্যু বাড়ছে। দেশে গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী শনাক্ত বেড়েছে ৫২.৮% আর মৃত্যু বেড়েছে ১৪৪.৪%। অমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনাভাইরাসের চতুর্থ ওয়েভে সংক্রমণ দ্রুত ছড়ালেও আগের ওয়েভগুলোর তুলনায় সিভিয়ারিটি (তীব্রতা) কম। মৃত্যু কমাতে কোমর্বিড (ডায়বেটিস, ক্যান্সার, হৃদরোগ, হাইপরটেনশন) ও বয়স্ক রোগীদের ভ্যাকসিনের বুস্টার ডোজ ও সেকেন্ড ডোজ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সংক্রমণ দ্রুত বাড়লেও এ বছর জুলাইয়ে পরিস্থিতি আগের দুই বছরের জুলাই মাসের মতো খারাপ হবে না মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দেশের ৭০ শতাংশের বেশি মানুষ পূর্ণ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী বলেন, "এখন কোভিড অনেকটা ফ্লুর মত। হাসপাতাল বা চেম্বারে কোভিড-১৯ এর যে রোগীরা আসছে, তারা জ্বর, মাথা ব্যথা, সর্দি, শরীর ব্যাথা, গলা ব্যথা নিয়ে আসছে। সিভিয়ার পেশেন্ট পাওয়া যাচ্ছে তবে আগের তিন ওয়েভের তুলনায় অনেক কম। বয়স্ক ও বিভিন্ন ধরণের কোমর্বিডিটিতে ভুগছেন যারা, তারাই মূলত সিভিয়ার হচ্ছেন।" 

আগের ওয়েভগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে অক্সিজেনের চাপ অনেক বেশি ছিলো। তবে এখন সব হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, ভ্যাকসিনেশনের কারণে সিভিয়ারিটি কমে আসছে। তাই কয়েকজনের যে অক্সিজেন লাগছে তার জন্য স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়ছেনা বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ঢাকা, বরিশাল ও চট্টগ্রামে কোভিড রোগী বেশি বাড়ছে। তবে রোগী বাড়লেও হাসপাতালে রোগী ভর্তির হার কম। সারাদেশে কোভিড রোগীদের জন্য নির্ধারিত ১২,৯৯৯টি জেনারেল বেডে রোগী ভর্তি আছে ১৭৩ জন ও ১,১৮১ আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি আছে ৯৬ জন।  

চিকিৎসকেরা জানান, সিভিয়ারিটি কম হওয়ায় অনেকেই কোভিড টেস্ট করছে না। হাসপাতালের ওয়ার্ডে ভর্তি নন-কোভিড ট্রিটমেন্ট নিতে যাওয়া রোগীদের লক্ষণ দেখা দিলে তাদের কোভিড টেস্ট করে পজিটিভ পেলে কোভিড ওয়ার্ডে পাঠানো হচ্ছে। রোগীর চাপে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতি এবারের ওয়েভে হয়নি।

এদিকে মুগদা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সমন অনিরুদ্ধ টিবিএসকে বলেন, "এবারের ওয়েভে সিভিয়ারিটি কম, তাই আগের মত আইসিইউয়ের জন্য রোগীর চাপ নেই। মুগদা মেডিকেলে কোভিড ও নন-কোভিড রোগীদের ট্রিটমেন্ট করা হচ্ছে। তবে সিভিয়ার রোগী না হওয়ায় এখনো কোভিড আইসিইউ চালু করা হয়নি।"

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. এম মুশতাক হোসেন টিবিএসকে বলেন, "এখন পর্যন্ত যারা সুস্থ আছে তাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া যাবে না। কারণ কোভিডে মৃদু সংক্রমণে ভোগান্তি কম হলেও কোভিড-পরবর্তী জটিলতা অনেক বেশি। সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরা, জায়গায় ভিড় না করা ও ভ্যাকসিনের সেকেন্ড ও বুস্টার ডোজ নিতে হবে।" 

গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কোভিডে মারা যাওয়া ২২ জনের মধ্যে ভ্যাকসিন নিয়েছিল ১৬ জন, ভ্যাকসিন নেয়নি ৬ জন। মৃতদের মধ্যে বুস্টার ডোজ নেয়া ছিলো ৩ জন। আর গত এক সপ্তাহে কোভিডে মারা যাওয়াদের মধ্যে আগের সপ্তাহের তুলনায় কোমর্বিডিটি  ৬.১% বেড়েছে।

ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী বলেন, "একজন সুস্থ মানুষের ভ্যাকসিন দেয়ার পরে যেরকম ইমিউনো রেসপন্স হয়, ডায়বেটিস ও অন্য কোমর্বিড কন্ডিশনে একই রকম ইমিউনো রেসপন্স হয় না। ভ্যাকসিন সিভিয়ারিটি কমায়, তবে মৃতের হার শতভাগ কমাবে, তেমন নয়। সে কারণে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে।"  
 

Related Topics

টপ নিউজ

কোভিড সংক্রমণ / চতুর্থ ওয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • শুরু হয়ে গেছে কোভিডের চতুর্থ ওয়েভ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা
  • ২ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও বাড়িতে সংক্রমণ ছড়ান, প্রয়োজন দ্রুত টিকাদান
  • কোভিড সংক্রমণের ছয় মাস পরেও উপসর্গ দেখা দেয় ৩৭ শতাংশ ব্যক্তির ক্ষেত্রে 
  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২৩ মে: শিক্ষা মন্ত্রণালয়
  • কোভিড-১৯: সংক্রমণ বৃদ্ধিতে নতুন সংকটের শঙ্কা

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net