Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
২০৩২ সালের মধ্যে দেশে ৩২০০ জন চক্ষু চিকিৎসক প্রয়োজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2022, 03:50 pm
Last modified: 30 June, 2022, 04:03 pm

Related News

  • চট্টগ্রামে অরবিস ফ্লাইং আই হসপিটাল: বিমানে বসেই প্রশিক্ষণ নিচ্ছেন দেশের ১৭০ চক্ষু চিকিৎসক
  • বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে
  • মানবতার দীক্ষাগুরু ডা. কে জামান 
  • হার্টের রিংয়ের পর এবার চোখের লেন্সের দাম নির্ধারণ করে দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

২০৩২ সালের মধ্যে দেশে ৩২০০ জন চক্ষু চিকিৎসক প্রয়োজন

দেশে বর্তমানে পাঁচ লাখের বেশি ছানি রোগী রয়েছে। চিকিৎসকেরা জানান, ছানি রোগের চিকিৎসা ওষুধ কিংবা চশমা দিয়ে হয় না। ছানির একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার।
টিবিএস রিপোর্ট
30 June, 2022, 03:50 pm
Last modified: 30 June, 2022, 04:03 pm
ফাইল ছবি।

দেশে বর্তমানে পাঁচ লাখের বেশি ছানি রোগী রয়েছে। ছানি পড়া রোগীর সংখ্যা বাড়লেও রোগটি নিয়ে রোগীদের মধ্যে সচেতনতা কম। ছানি একটি নিরাময়যোগ্য অন্ধত্ব। দেশ থেকে ছানিজনিত অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে ছানি সচেতনতা মাস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্লাকটিভ সার্জনস (বিএসসিআরএস) আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, 'মানুষের মধ্যে ছানি পড়া নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। দিনদিন তাদের চোখের জটিলতা বাড়লেও হাসপাতালে রোগী কম আসে। সরকারি হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা, পরীক্ষা, ওষুধসহ সব ফ্রি কিন্তু রোগীরা আসছেন না।' 

আসাদুজ্জামান নূর আরও বলেন, 'সুস্থ থাকতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। তাহলেই যার যে রোগ সেটি ধরা পড়বে। চিকিৎসার মাধ্যমে আবার সুস্থও হয়ে যায়। কিন্তু তারা চিকিৎসকের কাছে এমন একটা সময়ে আসে, যখন অনেকক্ষেত্রেই কিছু করার থাকে না।' 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, 'চোখের ছানি নিয়ে রোগীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেক রোগীর ছানি সার্জারির প্রয়োজন হলেও রোগীরা তা করতে চাচ্ছেন না। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। অপারেশন ভীতি দূর করতে হবে।'  

তিনি বলেন, 'চক্ষু চিকিৎসকেরও ঘাটতি আছে। এ সংকট কমাতে হবে। ২০৩২ সালের মধ্যে ৩২০০ জন চক্ষু চিকিৎসকের প্রয়োজন পড়বে। এখন আছে মাত্র এক হাজার ৪০০ জন।'   

সেমিনারে চিকিৎসকরা জানান, 'বিশ্বব্যাপী অন্ধত্বের একটি প্রধান কারণ ছানি। ক্যামেরাতে যেমন লেন্স লাগে, তেমনি চোখের ভিতরেও একটি স্বচ্ছ লেন্স থাকে। যদি কোন কারণে এই স্বচ্ছ লেন্সটি অস্বচ্ছ হয়ে যায়, তখন তাকে ছানি বলে। অনেকগুলো কারণে চোখে ছানি পড়তে পারে। যেমন- বার্ধক্যজনিত, জন্মগত কোন ত্রুটি থাকলে, চোখে আঘাত পেলে, চোখে কোন প্রদাহ হলে, ডায়বেটিস এবং দীর্ঘ সময় স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে ছানি পড়তে পারে। তবে সবচেয়ে বেশি ছানি হয় বার্ধক্যজনিত কারণে।' 

ছানি রোগের অনেকগুলো লক্ষণ থাকে। এরমধ্যে অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে- কোন বস্তুকে ঝাপসা দেখা, দূরে ধীরে ধীরে কম দেখা, কোন কোন ক্ষেত্রে উজ্জ্বল আলোতে কম দেখা এবং নিকটে তুলনামূলকভাবে ভালো দেখা। চিকিৎসকেরা জানান, ছানি রোগের চিকিৎসা ওষুধ কিংবা চশমা দিয়ে হয় না। ছানির একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। 

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্ল্যাকটিভ সার্জনসের মহাসচিব অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ ছানি সচেতনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিআরএস সভাপতি অধ্যাপক ডা. জাফর খালেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. মোঃ শওকত কবীর, সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলী প্রমুখ অংশ নেন। 
 

Related Topics

টপ নিউজ

চক্ষু চিকিৎসক / ছানি / ছানি রোগ / চক্ষুরোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • চট্টগ্রামে অরবিস ফ্লাইং আই হসপিটাল: বিমানে বসেই প্রশিক্ষণ নিচ্ছেন দেশের ১৭০ চক্ষু চিকিৎসক
  • বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে
  • মানবতার দীক্ষাগুরু ডা. কে জামান 
  • হার্টের রিংয়ের পর এবার চোখের লেন্সের দাম নির্ধারণ করে দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net