Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
ক্যামেরা প্রযুক্তির ইতিহাসের যাত্রায় ১০৯ বছরে পা রাখল নাইকন

আন্তর্জাতিক

নাইকন রুমার্স
28 July, 2026, 02:50 pm
Last modified: 28 July, 2026, 04:13 pm

Related News

  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

ক্যামেরা প্রযুক্তির ইতিহাসের যাত্রায় ১০৯ বছরে পা রাখল নাইকন

প্রতিষ্ঠার শুরুর দিকে নাইকনের মূল লক্ষ্য ছিল জাপানের নিজস্ব অপটিক্যাল শিল্প গড়ে তোলা।
নাইকন রুমার্স
28 July, 2026, 02:50 pm
Last modified: 28 July, 2026, 04:13 pm
ছবি: রয়টার্স

বিশ্বখ্যাত ক্যামেরা ও অপটিক্যাল প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নাইকন তাদের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯১৭ সালের ২৫ জুলাই জাপানের টোকিওতে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটি এক শতাব্দীরও বেশি সময় ধরে ফটোগ্রাফি ও অপটিক্যাল প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নাইকনের যাত্রা শুরু হয় নিপ্পন কোগাকু কোগিয়ো কাবুশিকিগাইশা (জাপান অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড) প্রতিষ্ঠার মাধ্যমে। টোকিও কেইকি কোম্পানির অপটিক্যাল যন্ত্র বিভাগ, ইওয়াকি গ্লাসের আয়না নির্মাণ বিভাগ এবং ফুজি লেন্স ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের একীভূতকরণের মাধ্যমে নতুন এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। পরে এই প্রতিষ্ঠানই নিপ্পন কোগাকু কে কে নামে পরিচিত হয় এবং ধীরে ধীরে বর্তমান নাইকনে রূপ নেয়।

প্রতিষ্ঠার শুরুর দিকে নাইকনের মূল লক্ষ্য ছিল জাপানের নিজস্ব অপটিক্যাল শিল্প গড়ে তোলা। এ সময় প্রতিষ্ঠানটি অপটিক্যাল কাচ, লেন্স, দূরত্ব পরিমাপক যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন ধরনের সূক্ষ্ম ও নির্ভুল যন্ত্রপাতি তৈরি করতে শুরু করে।

পরবর্তী সময়ে নাইকন ক্যামেরা ও লেন্স নির্মাণে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। ১৯৩০-এর দশকের শুরুতে প্রতিষ্ঠানটি লেন্সের জন্য নাইকর ব্র্যান্ড চালু করে। ১৯৪৮ সালে বাজারে আনে তাদের প্রথম ক্যামেরা নাইকন মডেল-১।

১৯৫৯ সালে নাইকন প্রকাশ্যে আনে ঐতিহাসিক নাইকন এফ এসএলআর ক্যামেরা। পেশাদার ৩৫ মিলিমিটার ফটোগ্রাফির ক্ষেত্রে এই ক্যামেরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয় এবং ক্যামেরা প্রযুক্তির ইতিহাসে নতুন যুগের সূচনা করে।

এরপর নাইকন ফটোগ্রাফি শিল্পে একের পর এক উল্লেখযোগ্য পণ্য নিয়ে আসে। প্রতিষ্ঠানটির তৈরি নাইকন এফ, নাইকন এফ-২, নাইকন এফ-৩ এবং নাইকন ডি-১ ক্যামেরা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ফটোগ্রাফির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অপটিক্যাল যন্ত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করা নাইকন ধীরে ধীরে বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়। ফিল্ম ক্যামেরা থেকে শুরু করে ডিজিটাল ক্যামেরা এবং আধুনাইক মিররলেস প্রযুক্তিতেও প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান শক্ত করেছে।

নাইকনের ইতিহাসের উল্লেখযোগ্য মাইলফলকগুলোর মধ্যে রয়েছে—১৯১৭ সালে প্রতিষ্ঠা, ১৯৩২ সালে নাইকর লেন্স ব্র্যান্ড নিবন্ধন, ১৯৪৮ সালে প্রথম ক্যামেরা বাজারে আনা, ১৯৫৯ সালে নাইকন এফ ক্যামেরার আত্মপ্রকাশ, ১৯৯৯ সালে প্রথম পেশাদার ডিজিটাল এসএলআর ক্যামেরা ডি-১ প্রকাশ এবং ২০১৮ সালে জেড-মাউন্ট মিররলেস ক্যামেরা ব্যবস্থা চালু করা।

২০২৪ সালে নাইকন রেড ডিজিটাল সিনেমা অধিগ্রহণ করে, যা প্রতিষ্ঠানটির সিনেমা ক্যামেরা প্রযুক্তির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এর ধারাবাহিকতায় নাইকন জেডআর সিনেমা ক্যামেরা বাজারে আনা হয়।

১০৯ বছরের দীর্ঘ যাত্রায় নাইকন শুধু একটি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং বিশ্ব ফটোগ্রাফি ও অপটিক্যাল প্রযুক্তির বিকাশে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

Related Topics

টপ নিউজ

নিকন / ক্যামেরা / প্রতিষ্ঠাবার্ষিকী / ১০৯ বছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net