Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক

বিবিসি, রয়টার্স
18 May, 2026, 09:50 am
Last modified: 18 May, 2026, 09:50 am

Related News

  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ড্রোন মজুত করছে কিউবা, বানাচ্ছে মার্কিন লক্ষ্যবস্তুর তালিকা
  • ইউরেনিয়াম হস্তান্তর, সীমিত পারমাণবিক কর্মসূচি: চুক্তির জন্য ইরানকে ৫ শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ, ভেঙে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাউন্টেন এয়ারফোর্স বেস কর্তৃপক্ষ জানায়, ‘দুর্ঘটনার শিকার ক্রুরা স্থিতিশীল অবস্থায় আছেন।’ 
বিবিসি, রয়টার্স
18 May, 2026, 09:50 am
Last modified: 18 May, 2026, 09:50 am
সংঘর্ষের পর বিমান দুটি থেকে প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসেন ক্রুরা। ছবি: শেন ওগডেন/ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো বা বিমান মহড়া চলাকালে দুটি যুদ্ধবিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমান দুটিতে থাকা চারজন ক্রু (পাইলট ও অন্যান্য সদস্য) নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।  

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানান, শো চলাকালে নৌবাহিনীর দুটি ইএ১৮-জি গ্রাওলার জেটের মধ্যে এই সংঘর্ষ হয়। তবে ক্রুরা প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। 

রোববার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেস থেকে প্রায় দুই মাইল উত্তর-পশ্চিমে ঘটনাটি ঘটে। 'গানফাইটার স্কাইস' নামের ওই এয়ার শোয়ের দ্বিতীয় এবং শেষ দিন ছিল রোববার। 

সংঘর্ষের পর ওই এলাকায় আগুন ধরে যায় এবং কিছু সময়ের জন্য বিমানঘাঁটি বন্ধ রাখা হয়। এয়ার শোর বাকি অংশ বাতিল করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

ক্রুরা স্থিতিশীল আছেন 

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মাউন্টেন এয়ারফোর্স বেস কর্তৃপক্ষ জানায়, 'দুর্ঘটনার শিকার ক্রুরা স্থিতিশীল অবস্থায় আছেন।' 

বিবৃতিতে দর্শকদের উদ্দেশে বলা হয়, 'আপনাদের ধৈর্য ও সহানুভূতির জন্য ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতার কারণেই আমরা দ্রুত ও নিরাপদে পরিস্থিতি সামাল দিতে পেরেছি।'

নৌবাহিনীর মুখপাত্র জানান, চিকিৎসকেরা ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছেন।

দুর্ঘটনার শিকার ইএ১৮-জি গ্রাওলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে কাজ করছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি যুদ্ধবিমানের দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার। 

এই এয়ার শো আয়োজনে সাহায্যকারী প্রতিষ্ঠান 'সিলভার উইংস অব আইডাহো'র কর্মকর্তা কিম সাইকস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনায় সামরিক ঘাঁটিতে থাকা কেউ আহত হননি।

এর আগে ২০১৮ সালে সর্বশেষ এই গানফাইটার স্কাইস এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেবার একটি গ্লাইডার দুর্ঘটনার কবলে পড়ে একজন পাইলট নিহত হয়েছিলেন।

এই ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য বিমানঘাঁটি ও আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

Related Topics

টপ নিউজ

যুদ্ধবিমান / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ড্রোন মজুত করছে কিউবা, বানাচ্ছে মার্কিন লক্ষ্যবস্তুর তালিকা
  • ইউরেনিয়াম হস্তান্তর, সীমিত পারমাণবিক কর্মসূচি: চুক্তির জন্য ইরানকে ৫ শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net