Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
দিল্লিতে লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত ৯; তদন্তে একাধিক নিরাপত্তা সংস্থা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস; এনডিটিভি ও বিবিসি
11 November, 2025, 07:05 am
Last modified: 11 November, 2025, 11:25 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

দিল্লিতে লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত ৯; তদন্তে একাধিক নিরাপত্তা সংস্থা

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং পুরো শহরে উচ্চ সতর্কতা জারি করে।
হিন্দুস্তান টাইমস; এনডিটিভি ও বিবিসি
11 November, 2025, 07:05 am
Last modified: 11 November, 2025, 11:25 am
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিবিসি জানিয়েছে, তদন্তকারীরা বিস্ফোরণে জড়িত গাড়িটির গতিবিধি সম্পর্কে তথ্য একত্রিত করার চেষ্টা করছেন। ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ওই গাড়িটি লাল কেল্লার আশেপাশে দেখা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাল রঙের হুন্দাই আই২০ গাড়িটি কাছের একটি কার পার্কে স্থির অবস্থায় ছিল, এরপর এটি মেট্রো স্টেশনের কাছাকাছি সংযোগস্থলের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়, যেখানে এটি বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে আশপাশে পার্ক করা বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং বিস্ফোরণের শব্দ আশপাশের ভবন পর্যন্ত শোনা যায়। লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ঘটে যাওয়া এ বিস্ফোরণে একাধিক গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং পুরো শহরে উচ্চ সতর্কতা জারি করে।

VIDEO | Noida: High alert issued after Red Fort blast; police conduct checking drives in crowded areas, including Sector 18, intensify patrolling near metro stations, and monitor CCTV and social media for security.

(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/MoQQsdEJpo— Press Trust of India (@PTI_News) November 10, 2025

আজ সকালে ভারতীয় সংবাদ সংস্থা 'এএনআই' প্রকাশিত ফুটেজে দেখা গেছে, তদন্তকারীরা এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। গত রাতের এই মারাত্মক বিস্ফোরণের তদন্তে একাধিক নিরাপত্তা সংস্থা যুক্ত রয়েছে।

দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের চলমান তদন্তের বিষয়ে আলোচনার জন্য আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়টি গত রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন। তিনি গত রাতে বিস্ফোরণের সরেজমিন পরিদর্শন করেন এবং বলেন, তিনি এই বিস্ফোরণের ঘটনায় 'অত্যন্ত মর্মাহত'।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'এরকম শব্দ আমি জীবনে শুনিনি। বিস্ফোরণের শক্তিতে আমি তিনবার পড়ে যাই। মনে হচ্ছিল, আমরা সবাই মরে যাব।'

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছে তারা রাস্তাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দেহাবশেষ দেখেছেন। তিনি বলেন, 'আমরা কাছে গিয়ে দেখি, দেহের টুকরো রাস্তায় ছড়িয়ে আছে। কেউই বুঝে উঠতে পারছিল না কী ঘটেছে।'

বিস্ফোরণে আহত এক অটোরিকশাচালক বলেন, 'আমার সামনে থাকা গাড়িটি দুই ফুট দূরে ছিল। জানি না তাতে বোমা ছিল কি না, হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। গাড়িটি ছিল সুইফট ডিজায়ার।'

এদিকে একই দিনে জম্মু ও কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদ ও আনসার গাজওয়াত-উল-হিন্দ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী চক্রকে ধরতে অভিযান চালায় স্থানীয় পুলিশ। কাশ্মীর, হরিয়ানা ও উত্তর প্রদেশজুড়ে পরিচালিত এ অভিযানে আটজনকে (তিনজন চিকিৎসকসহ) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, হরিয়ানার ফরিদাবাদের ধাউজ গ্রামে এক চিকিৎসকের ভাড়া নেওয়া বাড়ি থেকে ৩৬০ কেজি বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / দিল্লি / বোমা বিস্ফোরণ / গাড়িবোমা বিস্ফোরণ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীকে ঘুষি, নিহত ১
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net