Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
আমাজন জঙ্গলে নতুন 'হাই-সিকিউরিটি' কারাগার বানাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 May, 2025, 09:20 am
Last modified: 21 May, 2025, 10:45 am

Related News

  • ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি
  • স্কুলশিক্ষার্থীদের ছোট এক বিক্ষোভ যেভাবে ছড়িয়ে পড়ল পুরো ফ্রান্সে
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত; ১ জনের মৃত্যু, নিখোঁজ এক ক্রু মেম্বার
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু

আমাজন জঙ্গলে নতুন 'হাই-সিকিউরিটি' কারাগার বানাচ্ছে ফ্রান্স

টিবিএস ডেস্ক
21 May, 2025, 09:20 am
Last modified: 21 May, 2025, 10:45 am
আমাজন বন। ফাইল ছবি: রয়টার্স

মাদক পাচারকারী ও কট্টর ইসলামপন্থীদের বন্দি রাখার জন্য ফ্রান্স তাদের বিদেশি ভূখণ্ড ফ্রেঞ্চ গায়ানায় একটি নতুন হাই-সিকিউরিটি কারাগার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। আমাজনের গভীর জঙ্গলে অবস্থিত সাঁ-লোরঁ-দ্যু-মারনি এলাকায় এই কারাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। খবর বিবিসির। 

ফরাসি সাপ্তাহিক লে জার্নাল দ্যু দিমান্শে (জেডিডি)-কে দেয়া এক সাক্ষাৎকারে দারমানিন বলেন, 'এই কারাগার মাদক সরবরাহ শৃঙ্খলের প্রতিটি স্তরের সংঘবদ্ধ অপরাধীদের লক্ষ্য করবে।' প্রায় ৪০০ মিলিয়ন ইউরো ব্যয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি ২০২৮ সাল নাগাদ চালু হতে পারে বলে জানানো হয়েছে।

এই কারাগার গড়ে তোলা হবে উত্তর-পশ্চিম ফ্রেঞ্চ গায়ানার অ্যামাজনের গভীর অঞ্চলে সাঁ-লোরঁ-দ্যু-মারনি এলাকায়। ফরাসি সরকারের ভাষ্য, এটি হবে এমন এক স্থান, যেখান থেকে মূল ভূখণ্ডে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রাখা কার্যত অসম্ভব হবে।

নতুন এই হাই-সিকিউরিটি কারাগারে সর্বোচ্চ ৫০০ জন বন্দি রাখার ব্যবস্থা থাকবে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য থাকবে একটি পৃথক ইউনিট। দারমানিন বলেন, 'এই কারাগার পরিচালিত হবে অত্যন্ত কঠোর নিয়মতান্ত্রিক ব্যবস্থায়, যার মূল লক্ষ্য হবে সবচেয়ে বিপজ্জনক মাদক পাচারকারীদের অকার্যকর করে রাখা।'

মন্ত্রী আরও জানান, 'মাদকের চোরাপথের শুরুতেই এই বন্দিদের আটকে রাখা হবে। একইসঙ্গে এটি হবে মূল ভূখণ্ডে সক্রিয় মাদক চক্রের শীর্ষ নেতাদের স্থায়ীভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করার উপায়।'

ফরাসি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই কারাগারে মোবাইল ফোন প্রবেশ ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মোবাইল ফোন ফরাসি কারাগারে প্রবেশ করছে বলে ধারণা করা হয়। এমন প্রেক্ষাপটে নতুন কারাগারটি এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ কার্যত অসম্ভব হয়।

সম্প্রতি ফ্রান্সজুড়ে কারাগার ও কর্মীদের লক্ষ্য করে সংঘটিত একাধিক সহিংসতার ঘটনাও সরকারকে নড়েচড়ে বসিয়েছে। কিছু হামলাকারী নিজেদের 'কারাবন্দিদের অধিকার রক্ষায়' নিয়োজিত দাবি করলেও দারমানিন এগুলোকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে বর্ণনা করেছেন।

ফরাসি সরকার চলতি বছর সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় নতুন আইন প্রণয়ন করেছে। এর আওতায় রাষ্ট্রপক্ষের মধ্যে একটি বিশেষ শাখা গঠিত হচ্ছে, যা শুধু সংঘবদ্ধ অপরাধ নিয়ে কাজ করবে। পাশাপাশি তদন্তকারীদের বাড়তি ক্ষমতা ও 'সুরক্ষিত তথ্যদাতা' হিসেবে অভ্যন্তরীণ উৎস ব্যবহারে বিশেষ ব্যবস্থা চালু হবে।

এই আইনের অংশ হিসেবে ফ্রান্সে একাধিক হাই-সিকিউরিটি কারাগার নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ফ্রেঞ্চ গায়ানার কারাগার সেই উদ্যোগের অংশ।

দূরবর্তী ফ্রেঞ্চ গায়ানা ফ্রান্সের একটি প্রশাসনিক অঞ্চল, যা দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত। এখানকার নাগরিকরা ফরাসি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন এবং ফ্রান্সের সামাজিক নিরাপত্তা ও ভাতা ব্যবস্থার আওতায় থাকেন।

সাঁ-লোরঁ-দ্যু-মারনি একসময় ডেভিলস আইল্যান্ড দণ্ডবিধি উপনিবেশে পাঠানোর প্রবেশবন্দর ছিল, যেখানে ১৮৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত মূল ভূখণ্ড ফ্রান্স থেকে প্রায় ৭০ হাজার বন্দিকে পাঠানো হয়েছিল।

এ স্থানকে কেন্দ্র করেই লেখক অঁরি শারিয়ের বিখ্যাত আত্মজৈবনিক উপন্যাস পাপিয়োঁ রচিত হয়েছিল, যেটি পরে স্টিভ ম্যাককুইন ও ডাস্টিন হফম্যান অভিনীত একটি চলচ্চিত্রেও রূপ নেয়।

Related Topics

টপ নিউজ

অ্যামাজন / আমাজন জঙ্গল / কারাগার / ফ্রেঞ্চ গায়ানা / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • ইলিয়াস আলীকে গুমের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি
  • স্কুলশিক্ষার্থীদের ছোট এক বিক্ষোভ যেভাবে ছড়িয়ে পড়ল পুরো ফ্রান্সে
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত; ১ জনের মৃত্যু, নিখোঁজ এক ক্রু মেম্বার
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net