Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
স্মার্টফোন, কম্পিউটারের যন্ত্রাংশে যুক্তরাষ্ট্রের শুল্কছাড়ে প্রযুক্তিখাতের শেয়ারে উত্থান

আন্তর্জাতিক

রয়টার্স
14 April, 2025, 10:00 pm
Last modified: 14 April, 2025, 10:04 pm

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প

স্মার্টফোন, কম্পিউটারের যন্ত্রাংশে যুক্তরাষ্ট্রের শুল্কছাড়ে প্রযুক্তিখাতের শেয়ারে উত্থান

কম্পিউটার নির্মাতা এইচপি এবং ডেল টেকনোলজিস এর শেয়ার মূল্যও যথাক্রমে ৩.৫ শতাংশ ও ৫.৯ শতাংশ বেড়েছে। এছাড়া চিপ নির্মাতা এনভিডিয়া -এর শেয়ারও ১.৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে, যা পুরো সেমিকন্ডাক্টর খাতে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।
রয়টার্স
14 April, 2025, 10:00 pm
Last modified: 14 April, 2025, 10:04 pm
এআই প্রযুক্তি ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লিপ্ত যুক্তরাষ্ট্র ও চীন। প্রতীকী ছবি: এশিয়া টাইমস

আজ সোমবার বিশ্ববাজারে প্রযুক্তি খাতের শেয়ারদর বেড়েছে। চীন থেকে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার হার্ডওয়্যারসহ বেশ কিছু ইলেকট্রনিক পণ্যের যুক্তরাষ্ট্র তার পাল্টা শুল্ক থেকে ছাড় দেওয়ায় ঘটেছে এই উত্থান।  এতে করে সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্ত খাতটিতে সাময়িক স্বস্তিও ফিরেছে।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টা-পাল্টি শুল্ক আরোপের ফলে দেখা দেয় প্রযুক্তি পণ্যের যন্ত্রাংশ আরও ব্যয়বহুল হওয়ার উদ্বেগ। এতে ভোক্তা চাহিদা কমার আশঙ্কা করা হচ্ছিল, তাছাড়া করোনা মহামারির পর এটিই প্রযুক্তিখাতের সরবরাহ চক্রের সবচেয়ে বড় ব্যাঘাত হতে চলেছে এমন উৎকন্ঠা তো ছিলই। যেকারণে পুঁজিবাজারের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর শেয়ারদরে বড় ধস দেখা যায় বিশ্বব্যাপী।

পুঁজিবাজার বিশ্লেষক আলবের্তো গেগরা বলেন, "সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা আপাতত কিছুটা কমেছে, যা প্রযুক্তি খাতে একটি সহায়ক উপাদান। বিশেষ করে, চীনের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপের ফলে পুরো সরবরাহব্যবস্থা স্থবির হয়ে পড়ার যে আশঙ্কা ছিল, তা আপাতত এড়ানো গেছে বলে মনে হচ্ছে।"

অ্যাপল ইনকর্পোরেটেড এর শেয়ার মূল্য ৩.৫ শতাংশ বেড়েছে এদিনের লেনদেনে, যদিও আগের দুই সপ্তাহে এটি ৯.১ শতাংশ কমে গিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, চীনে তৈরি এবং যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া আইফোনের ওপর অতিরিক্ত শুল্ক থাকলে মূল্য বেড়ে যেত।

কম্পিউটার নির্মাতা এইচপি এবং ডেল টেকনোলজিস এর শেয়ার মূল্যও যথাক্রমে ৩.৫ শতাংশ ও ৫.৯ শতাংশ বেড়েছে। এছাড়া চিপ নির্মাতা এনভিডিয়া -এর শেয়ারও ১.৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে, যা পুরো সেমিকন্ডাক্টর খাতে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

আটলান্টিকের ওপর পাড়েও প্রযুক্তিখাত পুঁজিবাজারে ভাল করেছে। সোমবার ইউরোপের চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরও বাড়ে, বিশেষত যেসব কোম্পানি মার্কিন বাজারের ওপর বেশি নির্ভরশীল। এএসএম ইন্টারন্যাশনাল এবং ইনফিনিয়ন -এর শেয়ারদর ১.৪ শতাংশ থেকে ৩.২ শতাংশ পর্যন্ত বেড়েছে এদিনের লেনদেনে।

এদিকে, অ্যাপলের প্রধান সরবরাহকারী এশীয় প্রতিষ্ঠানগুলোও লাভ করেছে। আইফোনের সবচেয়ে বড় অ্যাসেম্বলার ফক্সকন- এর বাজারমূল্য দিনের শুরুতে ৭.৮ শতাংশ পর্যন্ত বাড়লেও দিনের শেষে ৩ শতাংশ বৃদ্ধি নিয়ে লেনদেন শেষ করে। কোয়ান্টা ৫.৮ শতাংশ এবং ইনভেন্টেক- এর বাজারদর ৪.১ শতাংশ বাড়ে।

হোয়াইট হাউস শুক্রবার যে শুল্ক ছাড়ের ঘোষণা দেয়, তাতে মোট ২০টি ক্যাটাগরির পণ্য অন্তর্ভুক্ত ছিল— যার মধ্যে কম্পিউটার, ল্যাপটপ, সেমিকন্ডাক্টর ডিভাইস, মেমোরি চিপ ও ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে উল্লেখযোগ্য।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই স্বস্তি হতে পারে স্বল্পমেয়াদি। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প রোববার ঘোষণা করেছেন, আমদানি করা সেমিকন্ডাক্টর পণ্যের ওপর নতুন শুল্ক হার আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা করবেন।

অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে সেমিকন্ডাক্টরসহ ওইসব পণ্যের ওপর, যেগুলো সম্প্রতি ছাড়ের আওতায় এসেছে।

সিএফআরএ রিসার্চের সিনিয়র বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো বলেন, "এই মুহূর্তে প্রযুক্তি পণ্যে চীনের আমদানির ওপর প্রায় ২০% হারে শুল্ক আরোপ করা হচ্ছে, যা আগে ছিল ১৪৫  শতাংশ পর্যন্ত। এ সুযোগে কিছু পণ্যের মজুত বাড়ানো হতে পারে।"

তিনি আরও বলেন, "যদিও এসব ডিভাইসের ভেতরে থাকা চিপগুলোর ওপর শুল্ক থাকবে, তবে তা আগের তুলনায় অনেক কম হবে এবং এতে করে ডিভাইস নির্মাতা ও সরবরাহকারীরা চিপের অধিক ব্যয়ের ধাক্কা সামলাতে পারবে।"

Related Topics

টপ নিউজ

প্রযুক্তি খাত / পুঁজিবাজার / শেয়ারদর / ডোনাল্ড ট্রাম্প / শুল্ক আরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net