Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
21 January, 2025, 06:55 pm
Last modified: 21 January, 2025, 07:22 pm

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ ফিলিস্তিনি নারী নিহত, আহত ১৩ 
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের নতুন প্রশাসনের ওয়েবসাইটে ট্রাম্পের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি জারি করা ১৪১৫ নং নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প।
রয়টার্স
21 January, 2025, 06:55 pm
Last modified: 21 January, 2025, 07:22 pm
নতুন একটি ইসরায়েলি বসতির উপকন্ঠে একটি কাঠামো নির্মাণ করছে জায়নবাদি তরুণরা। ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিনি গ্রাম বেইতার কাছে। ফাইল ছবি: আমির কোহেন/ রয়টার্স

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প– ফিলিস্তিনির পশ্চিম তীরে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। সদ্য বিদায় নেওয়া বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের ওপর সহিংসতার জন্য বসতি স্থাপনকারী ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। গতকাল সোমবার ক্ষমতা গ্রহণ করেছেন ট্রাম্প, তার একদিন না যেতেই এল এই সিদ্ধান্ত।

হোয়াইট হাউসের নতুন প্রশাসনের ওয়েবসাইটে ট্রাম্পের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি জারি করা ১৪১৫ নং নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। যা পশ্চিমতীরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করার জন্য অভিযুক্তদের ওপর আরোপ করা হয়েছিল।

সদ্য বিদায় নেওয়া বাইডেনের প্রশাসন ইসরায়েলকে উদারহস্তে সামরিক সহায়তা দিলেও— সমালোচনার মুখে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছিল। যা ইসরায়েলের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ অবরুদ্ধ করা হয়, একইসঙ্গে মার্কিন নাগরিকদের এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যুদ্ধবিরতি চুক্তির পর আলোচনায় রয়েছে গাজা। কিন্তু, পশ্চিমতীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধেও চলছে ভয়াবহ ভয়াবহ জায়নবাদী আগ্রাসন। যা নিয়ে খুব কমই আলোচনা হচ্ছে। অথচ একের পর এক ফিলিস্তিনি ভূমি গ্রাস করছে দখলদাররা। এসব ঘটনায় ইসরায়েলের পশ্চিমা মিত্র কিছু দেশও উদ্বেগ প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটের মধ্যেই বাইডেন আমলের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ইয়েশা সেটেলার কাউন্সিলের চেয়ারম্যান বেনি গানজ গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করছেন তিনি।   

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ইহুদি বসতি স্থাপনকারী / নিষেধাজ্ঞা প্রত্যাহার / ইসরায়েল / ফিলিস্তিন / পশ্চিম তীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ ফিলিস্তিনি নারী নিহত, আহত ১৩ 
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net