Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা এত কঠিন হচ্ছে কেন?

আন্তর্জাতিক

বিবিসি
04 January, 2025, 12:25 pm
Last modified: 04 January, 2025, 12:26 pm

Related News

  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা এত কঠিন হচ্ছে কেন?

অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা হারালেও ইউন সুক ইওল এখনো রাষ্ট্রীয় নিরাপত্তা দলের সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। শুক্রবার তার গ্রেপ্তার আটকে দেওয়ার পেছনে এই নিরাপত্তা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিবিসি
04 January, 2025, 12:25 pm
Last modified: 04 January, 2025, 12:26 pm
ইউন সুক ইওল। ছবি: রয়টার্স

১০০ জনের বেশি পুলিশ সদস্য এবং তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খবর বিবিসির।

তার বাড়ির সামনে ছয় ঘণ্টার অচলাবস্থা চললেও, পুলিশ তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনের নিরাপত্তা দল তাদের পথ রুখে দেয়। তারা মানবপ্রাচীর তৈরি করে এবং গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

গত এক মাসে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ইউন সামরিক আইন জারি করেছিলেন। কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও, তিনি জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি। এই সপ্তাহে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই ডানপন্থি নেতার এখনো অনেক সমর্থক রয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে তার বাড়ির সামনে গ্রেপ্তার ঠেকাতে হাজারো মানুষ জড়ো হয়েছিল।

প্রেসিডেন্টের নিরাপত্তা দল

অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা হারালেও ইউন সুক ইওল এখনো রাষ্ট্রীয় নিরাপত্তা দলের সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। শুক্রবার তার গ্রেপ্তার আটকে দেওয়ার পেছনে এই নিরাপত্তা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সিউলের হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের সহযোগী অধ্যাপক মেসন রিচি বলেন, "প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস [প্রেসিডেন্টের নিরাপত্তা দল] হয়ত ইউনের প্রতি আনুগত্যের কারণে এমনটি করেছে, অথবা তাদের আইনি ও সাংবিধানিক ভূমিকা নিয়ে ভুল ধারণা থেকে এটি ঘটেছে।"

ইউন অভিশংসিত হওয়ার পর নিরাপত্তা দল পিএসএসের নির্দেশ নেওয়া উচিত ছিল ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মকের কাছ থেকে।

তবে সহযোগী অধ্যাপক মেসন রিচি বলেন, "পিএসএস হয়ত চোই-এর কাছ থেকে পিছু হটার নির্দেশ পায়নি, অথবা তারা সেই নির্দেশ মানতে অস্বীকার করেছে।"

ইউন অভিশংসিত হওয়ার পরও প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস-এর (পিএসএস) কাছ থেকে নিরাপত্তা পাচ্ছেন। ছবি: রয়টার্স

কিছু বিশেষজ্ঞ মনে করেন, নিরাপত্তা কর্মকর্তারা ইউনের প্রতি "নিঃশর্ত আনুগত্য" দেখিয়েছে, প্রেসিডেন্টের পদটির প্রতি নয়। তারা মনে করিয়ে দেন, পিএসএসের প্রধান পার্ক জং-জুন গত সেপ্টেম্বর ইউনের নিয়োগ দেওয়া একজন।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক আইনজীবী ও কোরিয়া বিশেষজ্ঞ ক্রিস্টোফার জুমিন লি বলেন, "সম্ভবত ইউন ইচ্ছাকৃতভাবে পিএসএসে কট্টরপন্থী অনুগত ব্যক্তিদের বসিয়েছিলেন এমন পরিস্থিতি সামাল দিতে।"

এদিকে পার্কের পূর্বসূরি ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের বিরুদ্ধে ইউনকে সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে ইউনের বিরুদ্ধে অপরাধ তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক রয়েছেন।

উত্তেজনা বাড়ার ঝুঁকি

যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী ক্রিস্টোফার জুমিন লি বলছেন, উত্তেজনা এড়ানোর "সবচেয়ে সহজ" সমাধান হলো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মকের পিএসএসকে পিছু হটার নির্দেশ দেওয়া।

তিনি আরও বলেন, "যদি চোই তা করতে অস্বীকৃতি জানান, তাহলে এটি জাতীয় সংসদের কাছে তার নিজের অভিশংসনের কারণ হতে পারে।"

প্রধানমন্ত্রী হান ডাক-সুকে অভিশংসনের পর চোই [যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন] ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এই রাজনৈতিক অচলাবস্থা দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চরম মেরুকরণেরই প্রতিফলন। ইউনের সামরিক আইন জারির পক্ষে থাকা এবং বিপক্ষে থাকা পক্ষগুলো স্পষ্টভাবে বিভক্ত।

সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির সিনিয়র ফেলো ডুয়েয়ন কিম বলেন, দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষ একমত যে ৩ ডিসেম্বর ইউনের সামরিক আইন জারি ভুল ছিল এবং তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তবে কীভাবে জবাবদিহি করানো উচিত, তা নিয়ে মতভেদ রয়েছে।

তিনি আরও বলেন, "প্রক্রিয়া, পদ্ধতি এবং এর আইনি ভিত্তি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতবিরোধ রয়েছে। এটি বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে।"

ইউন সুক ইওলকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার পর ইউন-বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স

এই অনিশ্চয়তা শুক্রবার ইউনের সরকারি বাসভবনে দেখা দেওয়া উত্তেজনাকর পরিস্থিতির মতো ঘটনাগুলোর জন্ম দিচ্ছে। তার সমর্থকরা সেখানে দিনের পর দিন ক্যাম্প করেছে। উত্তেজিত বক্তব্য এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সহযোগী অধ্যাপক মেসন রিচি বলেন, আইন প্রয়োগকারী বাহিনী আরও সদস্য নিয়ে ফিরে আসতে পারে এবং বলপ্রয়োগ করতে পারে। তবে তা হবে "অত্যন্ত বিপজ্জনক।"

পিএসএস সদস্যরা ভারী অস্ত্রে সজ্জিত। তাই পুলিশ সংঘর্ষ এড়াতে চাইছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী ক্রিস্টোফার জুমিন লি প্রশ্ন তোলেন, "যদি পুলিশ পিএসএস সদস্যদের গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে আসে, আর পিএসএস তা অমান্য করে অস্ত্র উঁচিয়ে ধরে, তখন কী হবে?"

পুলিশ জানিয়েছে, পিএসএস পরিচালক এবং তার ডেপুটির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে নতুন অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা আসতে পারে।

ইউনের সামরিক আইন জারির ফলে দুর্নীতি তদন্ত অফিস (সিআইও) চ্যালেঞ্জের মুখে পড়েছে। মাত্র চার বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের দুর্নীতি কেলেঙ্কারির পর জনরোষের জবাবে এটি গঠিত হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টরা এর আগে জেলে গেছেন। তবে ইউনই প্রথম, যিনি পদ ছাড়ার আগেই গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছেন।

তদন্তকারীদের হাতে ইউনকে গ্রেপ্তার করার জন্য ৬ জানুয়ারি পর্যন্ত সময় আছে। এর মধ্যেই পরোয়ানার মেয়াদ শেষ হবে।

সপ্তাহের শেষে আবারও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হতে পারে। তবে সমর্থকদের ভিড় বাড়লে তা আরও কঠিন হতে পারে। নতুন পরোয়ানা নিয়ে আবারও গ্রেপ্তারের চেষ্টা করা হতে পারে।

দক্ষিণ কোরিয়া যে এখন অজানা এক পথে এগোচ্ছে, তা স্পষ্ট। অনিশ্চয়তা হয়ত আরও দীর্ঘায়িত হবে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / অভিশংসিত প্রেসিডেন্ট / গ্রেপ্তার / ইউন সুক ইওল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net