Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
নাগরিকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার পরামর্শ রাশিয়ার

আন্তর্জাতিক

আলজাজিরা
11 December, 2024, 10:05 pm
Last modified: 14 December, 2024, 03:00 pm

Related News

  • পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে

নাগরিকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার পরামর্শ রাশিয়ার

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ‘ভাঙনের দ্বারপ্রান্তে’ উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যক্তিগত বা সরকারি কারণে যুক্তরাষ্ট্র সফরে গুরুতর ঝুঁকির মুখে পড়তে হতে পারে।’ 
আলজাজিরা
11 December, 2024, 10:05 pm
Last modified: 14 December, 2024, 03:00 pm
রাশিয়া (সামনে) ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: আলেক্সান্দার নেমেনভ/এএফপি

রাশিয়া তার নাগরিকদের যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করেছে। এসব দেশের কর্তৃপক্ষের হাতে রাশিয়ার নাগরিকেরা 'ক্ষতিগ্রস্ত' হতে পারেন- এ আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বৈরী সম্পর্কের কারণে রাশিয়ার নাগরিকেরা বিপদে পড়তে পারেন।

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক 'ভাঙনের দ্বারপ্রান্তে' উল্লেখ করে তিনি বলেন, 'ব্যক্তিগত বা সরকারি কারণে যুক্তরাষ্ট্র সফরে গুরুতর ঝুঁকির মুখে পড়তে হতে পারে।' 

জাখারোভা কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত মার্কিন মিত্রদেশগুলোকে যুক্তরাষ্ট্রের 'স্যাটেলাইট' হিসেবে উল্লেখ করেন এবং রাশিয়ার নাগরিকদের এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলা উচিত বলে মনে করেন। 

এদিকে যুক্তরাষ্ট্রও তার নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের নাগরিকেরা রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের দ্বারা হয়রানি বা আটকের সম্মুখীন হতে পারেন' কিংবা জাতীয়তার কারণে 'স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের' শিকার হতে পারেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক ১৯৬২ সালের কিউবা মিসাইল সংকট পরবর্তী সময়ের চেয়ে আরও খারাপ অবস্থায় পৌঁছেছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / রাশিয়া / ভ্রমণ / নাগরিক / পরামর্শ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
  • যুদ্ধের ইতি টানার মার্কিন প্রস্তাবে সাড়া দিতে কেন সময় নিয়েছে ইরান?
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে প্রস্তুত মস্কো : পুতিন
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net