Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
আসাদের পতনের পর সিরীয় শরণার্থীদের আর রাজনৈতিক আশ্রয় মিলবে না ইউরোপীয় দেশগুলোয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 December, 2024, 11:30 am
Last modified: 10 December, 2024, 11:48 am

Related News

  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন

আসাদের পতনের পর সিরীয় শরণার্থীদের আর রাজনৈতিক আশ্রয় মিলবে না ইউরোপীয় দেশগুলোয়

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ১ কোটি ৪০ লাখের বেশি সিরীয় নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশত্যাগ করেছেন।
টিবিএস ডেস্ক
10 December, 2024, 11:30 am
Last modified: 10 December, 2024, 11:48 am
অবৈধ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা। ফাইল ছবি।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশ সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। খবর বিবিসির। 

অস্ট্রিয়ার তত্ত্বাবধায়ক সরকার সব সিরীয় নাগরিকের আশ্রয়প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। তাদের দাবি, সিরিয়ার পরিস্থিতি যথেষ্ট বদলেছে। 

অস্ট্রিয়ার মতো জার্মানি (যেখানে প্রায় ১০ লাখ সিরীয় নাগরিক বসবাস করেন), যুক্তরাজ্য, ফ্রান্স এবং গ্রিসও জানিয়েছে যে তারা আপাতত সকল সিরিয়ানদের আশ্রয়প্রক্রিয়া বন্ধ রাখবে। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ১ কোটি ৪০ লাখের বেশি সিরীয় নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশত্যাগ করেছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার, যিনি অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, 'অস্ট্রিয়ায় যারা আশ্রয় নিয়েছেন এবং তাদের নিজ দেশে ফিরে যেতে চান, তাদের আমরা সহায়তা করব'। তিনি আরও উল্লেখ করেন, 'সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে তাদের নির্বাসন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হয়'। 

বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় ৯৫ হাজার সিরীয় নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে অনেকেই ২০১৫ এবং ২০১৬ সালের শরণার্থী সংকটের সময় দেশটিতে এসেছেন। এই শরণার্থীদের প্রতি জনসাধারণের বিরূপ মনোভাব অস্ট্রিয়ার ডানপন্থী এবং রক্ষণশীল দলগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছে।

জার্মানির অভিবাসন এবং শরণার্থী বিষয়ক ফেডারেল অফিস সিরীয়দের সব মুলতুবি আবেদন স্থগিত রেখেছে। কর্মকর্তারা বলছেন, সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে দেশটি নিরাপদ কি না, তা এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

বর্তমানে জার্মানিতে ৪৭,২৭০ সিরীয় নাগরিক তাদের আশ্রয়ের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তবে যাদের ইতোমধ্যে আশ্রয় মঞ্জুর হয়েছে, তারা এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন।

জার্মানি মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় সিরীয় প্রবাসী সম্প্রদায়ের আবাসস্থল। দেশটিতে প্রায় ১০ লাখ সিরীয় নাগরিক বাস করছেন, যার মধ্যে প্রায় ৭ লাখ শরণার্থী হিসেবে শ্রেণিভুক্ত।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার নিশ্চিত করেছেন যে যুক্তরাজ্য সিরিয়া থেকে আসা আশ্রয়ের আবেদনগুলোর সিদ্ধান্ত প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ হোম অফিস দেশটির বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করছে।

কুপার বলেন, আসাদ শাসনের পতনের পর দেশটির পরিস্থিতি 'অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে' এবং কিছু মানুষ ইতোমধ্যে সিরিয়ায় ফিরে যাচ্ছেন।

২০১১ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাজ্যে ৩০ হাজারেরও বেশি সিরীয় নাগরিককে আশ্রয় প্রদান করা হয়।

এদের বেশিরভাগকেই মানবিক প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়, যারা তুরস্ক ও লেবাননের মতো দেশ থেকে পালিয়ে এসেছিলেন।

২০১৯ সালে হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে প্রায় ৪৭ হাজার সিরীয় নাগরিক বসবাস করতেন। তবে বর্তমানে এই সংখ্যা কমে প্রায় ৩০ হাজার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মানির মতোই ফ্রান্সও অনুরূপ একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে এবং দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে, লেবানন ও জর্ডানে আশ্রয় নেওয়া হাজারো সিরীয় নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন। তবে লেবাননের সীমান্তে যাতায়াত উভয় দিকেই চলছে।

বিবিসির এক প্রতিবেদক জানান, লেবাননে প্রবেশ করতে চাওয়া সিরীয়দের সংখ্যা বাড়ছে, যা সামরিক বাহিনীর নিরাপত্তা বাড়ানোর কারণ হয়েছে। তিনি বলেন, অনেকে দেশে অস্থিতিশীলতা বা অপরাধ বৃদ্ধির আশঙ্কা করছেন, তবে তাদের আশ্বস্ত করা হয়েছে যে এমন কিছু হবে না।

লেবাননে ১০ লাখেরও বেশি সিরীয় শরণার্থী রয়েছে। তবে দেশটি তাদের প্রবেশে নিয়ম কঠোর করছে।

Related Topics

টপ নিউজ

সিরিয়া / শরণার্থী / ইউরোপে রাজনৈতিক আশ্রয় / বাশার আল আসাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • বাইডেনের আমলে প্রবেশ করা শরণার্থীদের আবার সাক্ষাৎকার নেবে ট্রাম্প প্রশাসন

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net