Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকটে নোবেলজয়ী হান কাং ‘মর্মাহত’

আন্তর্জাতিক

বাসস
07 December, 2024, 08:10 pm
Last modified: 09 December, 2024, 03:38 pm

Related News

  • নজিরবিহীন সামরিক শাসনের মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আইনমন্ত্রী
  • জেন-জি বিক্ষোভে অভিশংসিত হয়ে পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের ক্ষমতায় সেনাবাহিনী
  • সামরিক দায়িত্ব শেষে ‘বিটিএস’-এর ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সদস্যরা
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বেরিয়ে যেতে বলা হলো দল থেকে
  • লাইব্রেরি থেকে নোবেলজয়ী হান কাংয়ের ‘দ্য ভেজিটেরিয়ান’ সরানোর দাবি কোরিয়ান অভিভাবকদের

দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকটে নোবেলজয়ী হান কাং ‘মর্মাহত’

তিনি বলেন, ‘অনেক কোরীয় নাগরিকের মতো আমিও খুবই মর্মাহত। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের দিকে আমি সারাক্ষণ নজর রাখছি।’
বাসস
07 December, 2024, 08:10 pm
Last modified: 09 December, 2024, 03:38 pm
হান কাং। ছবি: রয়টার্স

চলতি বছর সাহিত্যে নোবেলজয়ী দক্ষিণ কোরীয় লেখক হান কাং শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্টের সামরিক শাসন জারির ঘটনার পর দেশের চলমান রাজনৈতিক সংকটে তিনি গভীরভাবে 'মর্মাহত'।

স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভেন্যু থেকে এ কথা বলেন হান। তিনিও এ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন।

তিনি বলেন, 'অনেক কোরীয় নাগরিকের মতো আমিও খুবই মর্মাহত। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের দিকে আমি সারাক্ষণ নজর রাখছি।'

গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক শাসন জারির ঘোষণা দেন। তবে সে সময় সেনাবাহিনী এবং হেলিকপ্টার প্রস্তুত ছিল না।

বেসামরিক শাসন স্থগিতের পাশাপাশি প্রেসিডেন্ট ইউন সুক ইওল সংসদ সদস্যদের সামরিক শাসনের বিরুদ্ধে ভোটাভুটি থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু সামরিক শাসন জারির সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। সাধারণ জনগণও এসে পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে।

এ সময় সেনাবাহিনীর ২৮০ জন সদস্য পার্লামেন্ট ভবনের প্রবেশপথে ব্যারিকেড দেয়। তবে সংসদ সদস্যরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশ করেন এবং স্পিকারের নেতৃত্বে ভোটাভুটি করেন।

ভোটে বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতার কারণে সামরিক শাসনের বিপক্ষে ভোট বেশি পড়ে। ফলে স্পিকার সামরিক শাসন প্রত্যাহার করেন।

এরপর মন্ত্রিসভার জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে সামরিক শাসন বাতিল ঘোষণা করা হয়।

দক্ষিণ কোরিয়ার ৩০০ আসনের পার্লামেন্টে উত্তর কোরিয়াপন্থী ডেমোক্র্যাটিক পার্টির জোটগত সদস্য সংখ্যা ১৯০। দলটির নিজস্ব সদস্য সংখ্যা ১৭০। অন্যদিকে সরকারি পিপলস পপুলার পার্টির সদস্য সংখ্যা মাত্র ১০৮।

হান কাং জানান, ১৯৭৯ থেকে ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের সময়কার পরিস্থিতি নিয়ে তিনি ব্যাপক পড়াশোনা করেছেন।

১৯৮০ সালের দুই দফা অভ্যুত্থানের স্মৃতিচারণা করে তিনি বলেন, সামরিক শাসন জারির পর তিনি স্বচক্ষে দেখেছেন সেনা সদস্যদের অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন। গণতন্ত্র রক্ষায় ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলনে সেনাদের নির্বিচার গুলিবর্ষণের ঘটনাও তিনি প্রত্যক্ষ করেছেন।

ছোটগল্পকার এবং নোবেলজয়ী হান কাং তার উপন্যাস 'দ্য ভেজিটারিয়ান'-এর জন্য সবচেয়ে বেশি পরিচিত। ২০১৬ সালে এ বইটি 'ম্যান বুকার' পুরস্কার অর্জন করে তাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়।

Related Topics

টপ নিউজ

হান কাং / দক্ষিণ কোরিয়া / সামরিক শাসন / মর্মাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • নজিরবিহীন সামরিক শাসনের মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আইনমন্ত্রী
  • জেন-জি বিক্ষোভে অভিশংসিত হয়ে পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের ক্ষমতায় সেনাবাহিনী
  • সামরিক দায়িত্ব শেষে ‘বিটিএস’-এর ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সদস্যরা
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বেরিয়ে যেতে বলা হলো দল থেকে
  • লাইব্রেরি থেকে নোবেলজয়ী হান কাংয়ের ‘দ্য ভেজিটেরিয়ান’ সরানোর দাবি কোরিয়ান অভিভাবকদের

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net