Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
সামরিক আইন সংকটে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক

আল জাজিরা
05 December, 2024, 10:45 am
Last modified: 05 December, 2024, 10:57 am

Related News

  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট

সামরিক আইন সংকটে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং প্রেসিডেন্ট ইউনকে গত মঙ্গলবার রাতের সামরিক আইন ঘোষণার পরামর্শ দিয়েছিলেন বলে জানা গেছে।
আল জাজিরা
05 December, 2024, 10:45 am
Last modified: 05 December, 2024, 10:57 am
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং হুয়েন। গত ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে। ফাইল ছবি: এএফপি

পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ুং হুয়েন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৌদি আরবে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চোই বিয়ং-হিউককে মনোনীত করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার সংবাদসংস্থা ইয়োনহাপ জানায়, নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই একজন প্রাক্তন সেনা জেনারেল এবং প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, কিম প্রেসিডেন্ট ইউনকে গত মঙ্গলবার রাতের সামরিক আইন ঘোষণার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক প্রতিবাদ এবং সংসদ সদস্যদের তীব্র বিরোধিতা ও ভোটাভুটির পর তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।

সামরিক আইন আরোপের প্রচেষ্টার বিরুদ্ধে জনরোষ এবং বিরোধী দলের সমালোচনার মধ্যে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার সংসদ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছে।

প্রেসিডেন্ট ইউনের প্রধান কর্মকর্তা চাং জিন-সুক বলেছেন, চোই নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে উপযুক্ত প্রার্থী, কারণ তিনি একজন অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল এবং ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্মিলিত বাহিনী কমান্ডের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, চোই এমন একজন প্রতিরক্ষা মন্ত্রী হবেন—যিনি 'দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মিত্রতার ভিত্তিতে শক্তিশালী প্রস্তুতি বজায় রাখতে সহায়তা করবেন'। 

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / সামরিক আইন / প্রতিরক্ষামন্ত্রী / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • পদত্যাগ করছেন মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net