Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
এককোষী জীবের জিন ব্যবহার করে ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
04 December, 2024, 12:10 pm
Last modified: 04 December, 2024, 12:13 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা

এককোষী জীবের জিন ব্যবহার করে ইঁদুর তৈরি করলেন বিজ্ঞানীরা

বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুগান্তকারী আবিষ্কার শুধু প্রাণীজগতের বিবর্তনের রহস্য উন্মোচনেই নয়, জীববিজ্ঞানে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনে বড় ভূমিকা রাখবে।
দ্য ওয়াশিংটন পোস্ট
04 December, 2024, 12:10 pm
Last modified: 04 December, 2024, 12:13 pm
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিজ্ঞানীরা এককোষী জীবের জিন ব্যবহার করে ইঁদুরের স্টেম কোষ তৈরি করেছেন। স্টেম কোষ এমন একটি বিশেষ কোষ যা নিজে থেকেই আরও কোষ তৈরি করতে পারে এবং অন্যান্য কার্যকরী কোষে রূপান্তরিত হতে পারে। 

গবেষকরা এই স্টেম কোষ ব্যবহার করে একটি বিকাশমান ভ্রূণ থেকে জীবন্ত এবং শ্বাসপ্রশ্বাস নিতে সক্ষম একটি ইঁদুর তৈরি করেছেন। গবেষণার ফলাফল সম্প্রতি "ন্যাচার কমিউনিকেশনস" নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণার এই সাফল্য বিস্ময়কর কারণ এতদিন বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, স্টেম কোষ বিভাজন ও বিশেষায়নে সহায়ক জিনগুলো কেবল প্রাণীদের মধ্যেই পাওয়া যায়। কিন্তু প্রায় এক বিলিয়ন বছর পুরোনো এককোষী প্রোটিস্টে এমন জিনের সন্ধান পাওয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুগান্তকারী আবিষ্কার শুধু প্রাণীজগতের বিবর্তনের রহস্য উন্মোচনেই নয়, জীববিজ্ঞানে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনে বড় ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে চিকিৎসা, জিন প্রকৌশল এবং প্রাণীজগতের বিকাশ নিয়ে গবেষণায় নতুন পথ দেখাতে পারে।

হংকং বিশ্ববিদ্যালয়ের স্টেম কোষ জীববিজ্ঞানী এবং গবেষণার সহলেখক রালফ জক বলেন, "স্টেম কোষের আণবিক সরঞ্জাম আগের ধারণার চেয়েও অনেক প্রাচীন। এই আণবিক সরঞ্জাম প্রাণীজগতের স্টেম কোষগুলোর চেয়েও পুরোনো।"

তিনি বলেন, " এই প্রাকৃতিক বিবর্তনকে বোঝার মাধ্যমে আমরা আরও উন্নত স্টেম কোষ মডেল তৈরি করতে পারব। এটি আমাদের বিভিন্ন রোগ বা এমনকি বার্ধক্যকে প্রতিরোধ করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।"

প্রাপ্তবয়স্ক কোষকে স্টেম কোষে রূপান্তর

প্রাণী ও প্রোটিস্টের পার্থক্য শুধু কোষের সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। প্রোটিস্ট হলো এককোষী মাইক্রোস্কোপিক জীব [প্রাণী, ফাংগাস বা উদ্ভিদ নয়] এবং এটি সমস্ত কার্যকলাপ একক কোষের মাধ্যমে সম্পাদন করে। কিন্তু প্রাণীজগতে কোষগুলোর মধ্যে বিশেষায়িত ভূমিকা থাকে, যেখানে কিছু কোষ নির্দিষ্ট কাজ করে এবং অন্য কোষগুলি অন্যান্য কাজের দায়িত্ব পালন করে।

কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালেক্স ডে মেন্ডোজা বলেছেন, "আমরা জানি প্রাণীজগতের অধিকাংশ জীবের স্টেম কোষ প্রয়োজন, কারণ আপনি এমন কোষ চান যা বিভাজিত হতে পারে এবং অন্য কোষ তৈরি করতে সক্ষম হয়।"

২০১২ সালে নোবেল পুরস্কার পাওয়া গবেষক শিনিয়া ইয়ামানাকা ২০০৬ সালে আবিষ্কার করেছিলেন, প্রাপ্তবয়স্ক কোষকে চারটি বিশেষ জিন– এসওএক্স২, পিওইউ৫এফ১, কেএলএফ৪ এবং এমওয়াইসি দিয়ে স্টেম কোষে রূপান্তরিত করা সম্ভব। এই বিশেষ জিনগুলোকে ইয়ামানাকা ফ্যাক্টর বলা হয়।

প্রথমে এসব জিনকে প্রাণীজগতের জন্যই বিশেষ বলে মনে করা হত, কারণ এককোষী জীবের মধ্যে স্টেম কোষের প্রয়োজন ছিল না বলে ধারণা করা হয়েছিল। 

ডে মেন্ডোজা তার পিএইচডি গবেষণার সময় প্রোটিস্টে এসব জিনের সন্ধান করেননি। কিন্তু ২০২২ সালে, নতুন ডেটার মাধ্যমে তিনি আবারও গবেষণা শুরু করেন। প্রায় ৩০টি জিনের সিকোয়েন্স পরীক্ষা করার পর তিনি কিছু প্রোটিস্টে ইয়ামানাকা ফ্যাক্টরের সংস্করণ খুঁজে পান, যা প্রাণীজগতেও পাওয়া যায়।

ডে মেন্ডোজা বলেন, "আমরা এগুলো খুঁজে পেয়ে অবাক হয়েছি, কারণ আমরা একদমই আশা করিনি এগুলো এখানে পাওয়া যাবে।"

এই চমকপ্রদ আবিষ্কার প্রোটিস্টদের মধ্যে স্টেম কোষের বিবর্তন এবং তার প্রকৃত ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

প্রাণীজগতের চেয়ে পুরোনো জিন থেকে তৈরি করা ইঁদুর

বিজ্ঞানীরা সম্প্রতি এক নতুন গবেষণায় আবিষ্কার করেছেন, একটি এককোষী প্রোটিস্টের জিন [প্রাণীজগতের সবচেয়ে কাছের আত্মীয়] স্টেম কোষ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোয়ানোফ্ল্যাগেলেট নামক এই প্রোটিস্ট আণুবিক্ষণিক আকারের, পানির মধ্যে চলাফেরা করে এবং ব্যাকটেরিয়া খায়। এটি প্রাণীজগতের উত্স নিয়ে নতুন ধারণা প্রদান করেছে।

গবেষকরা ২২টি কোয়ানোফ্ল্যাগেলেট প্রজাতির জিনোম পরীক্ষা করে ২টি প্রজাতিতে প্রাণীজগতের মতো এসওএক্স এবং পওইউ জিনের উপস্থিতি খুঁজে পান। এই জিনগুলো স্টেম কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা প্রাণীজগতের বিকাশে এক গুরুত্বপূর্ণ অবদান রাখে।

কোয়ানোফ্ল্যাগেলেট। ছবি: সংগৃহীত

বিশেষভাবে, এসওএক্স জিনটি ইঁদুরের কোষে বসানো হলে তা সাফল্যের সাথে স্টেম কোষে রূপান্তরিত হয়। কিন্তু পওইউ জিনটি প্রাণীজগতের মতো কাজ করতে সক্ষম হয়নি, কারণ এটি এককোষী প্রোটিস্টে ডিএনএ-এর সাথে আলাদা ভাবে যুক্ত হয়।

গবেষণায় আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই জিনগুলোর পেছনে একটি প্রাচীন সাধারণ পূর্বপুরুষের অস্তিত্ব রয়েছে, যা কোয়ানোফ্ল্যাগেলেট এবং প্রাণীদের মধ্যকার সম্পর্ক প্রকাশ করেছে।

গবেষকরা ধারণা করছেন, এই জিনগুলো সম্ভবত প্রাথমিক জীবিত কোষগুলোর মৌলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হত এবং পরবর্তীতে বহুকোষী প্রাণী নিজেদের শারিরীক গঠনের জন্য এসব জিন পুনঃব্যবহার করেছে।

এটি প্রমাণ করে, বিবর্তন প্রক্রিয়ায় নতুন কিছু তৈরি করার আগে পুরনো উপাদানগুলোকে পুনঃব্যবহার করা হয়, যা জীববিজ্ঞানের নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে।

 

Related Topics

টপ নিউজ

গবেষণা / ইঁদুর / কোষ / জিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net