Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহর কোনগুলো

আন্তর্জাতিক

সিএনএন
05 December, 2024, 02:00 pm
Last modified: 08 December, 2024, 07:24 pm

Related News

  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • প্রতিরক্ষা ব্যয়ে বড় উত্থান, বৈশ্বিক মোটের ২১ শতাংশই এখন ইউরোপের দখলে: আইআইএসএসের প্রতিবেদন
  • ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই
  • ‘ট্রাম্প তিন বছর পরেই বিদায় নেবেন’: ইউরোপকে আশ্বস্ত করার চেষ্টায় ডেমোক্র্যাট নেতারা
  • ইউরোপকে মার্কিন সহযোগিতার আশ্বাস রুবিওর; তবে শর্ত গতিপথ বদলানোর

২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহর কোনগুলো

মার্কেটিং কনসালটেন্সি রেজোনেন্স এবং মার্কেট রিসার্চ কোম্পানি ইপসোসের সহযোগিতায় ২০২৫ সালের ‘বিশ্বের সেরা শহর’ -এর তালিকাটি তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে বসবাসযোগ্যতা, পছন্দনীয়তা এবং সমৃদ্ধি এই তিন ক্যাটাগরিতে শহরগুলোকে নাম্বার দেওয়া হয়েছে। এরপর সবগুলো ক্যাটাগরিতে পাওয়া নাম্বর মিলিয়ে মোট স্কোর তৈরি করা হয়েছে।
সিএনএন
05 December, 2024, 02:00 pm
Last modified: 08 December, 2024, 07:24 pm
লন্ডন টানা দশম বছরের মতো গত ২০ নভেম্বর প্রকাশিত ২০২৫ সালে বিশ্বের সেরা শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে।প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ

সম্প্রতি ২০২৫ সালে মানুষের সবচেয়ে পছন্দের শহরগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। মার্কেটিং কনসালটেন্সি রেজোনেন্স এবং মার্কেট রিসার্চ কোম্পানি ইপসোসের সহযোগিতায় ২০২৫ সালের 'বিশ্বের সেরা শহর' -এর তালিকাটি তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনে বসবাসযোগ্যতা, পছন্দনীয়তা এবং সমৃদ্ধি এই তিন ক্যাটাগরিতে শহরগুলোকে নাম্বার দেওয়া হয়েছে। এরপর সবগুলো ক্যাটাগরিতে পাওয়া নাম্বর মিলিয়ে মোট স্কোর তৈরি করা হয়েছে।

অন্যান্য তথ্যের পাশাপাশি এতে ৩০টি দেশের ২২ হাজার মানুষের ওপর চালানো একটি জরিপও অন্তর্ভুক্ত রয়েছে।

এই র‍্যাংকিংয়ে ২৭০টিরও বেশি বৃহত্তম শহরের মধ্যে লন্ডনকে বিশ্বের সেরা বা মানুষের সবচেয়ে পছন্দের শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে আমরা এখানে র‍্যাংকিংয়ের 'পছন্দনীয়তা'-বৈশিষ্ট্যটির ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, যার মাধ্যমে একটি শহরের সংস্কৃতি, দর্শনীয় স্থান, নাইটলাইফ, খাবার প্রভৃতির জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতি প্রকাশ পায়।

শীর্ষ ১০ 'সবচেয়ে পছন্দের' শহরের তালিকার মধ্যে ৬টি শহর পশ্চিম ইউরোপে অবস্থিত।

বিশ্ববিখ্যাত মিউজিয়াম এবং নাইট লাইফের জন্য ২০২৫ সালের সেরা শহর হিসেবে সবার উপরে উঠে এসেছে লন্ডনের নাম।

দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিস, শপিং এবং দর্শনীয় স্থানের জন্য শহরটি বেশি নাম্বার পেয়েছে।

বিশ্বের তৃতীয় সর্বাধিক পছন্দের শহর নিউ ইয়র্ক। অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য, দৃষ্টিনন্দন স্থাপনা এবং খাবারের জন্য শহরটি র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে ঠাই পেয়েছে।

রেস্তোরাঁ ও শপিংমলের কল্যাণে টোকিও তারিকার চার নম্বরে রয়েছে, অন্যদিকে পাঁচ নম্বরে থাকা রোমের প্রতিটি রাস্তার কোণে রয়েছে সহস্রাব্দের ইতিহাস।

ছয় নম্বরে থাকা বার্সেলোনা রোদ, সৈকত, অসাধারণ স্থাপত্য এবং প্রাণবন্ত নাইটলাইফের জন্য পরিচিত এবং তালিকার সপ্তম স্থানে থাকা স্পেনের মাদ্রিদ তার পার্ক এবং খোলামেলা পরিবেশের জন্য জনপ্রিয়।

আট নম্বরে থাকা দুবাই বিশ্বব্যাপী একটি খেলার মাঠ হিসেবে তার অবস্থান নিশ্চিত করেছে এবং নবম স্থানে থাকা বার্লিন আধুনিকতা এবং জনপ্রিয় স্টাইলের জন্য পরিচিত।

সবশেষে রয়েছে সিঙ্গাপুর। রাস্তার স্টল থেকে শুরু করে ফাইন ডাইনিং পর্যন্ত সবত্র অবিশ্বাস্য দারুণভাবে খাবার পরিবেশ, স্টাইল, শপিং এবং নগর পরিকল্পনা শহরটি মানুষের কাছে পছন্দনীয়।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

শহর / লন্ডন / ইউরোপ / ইপসোস / রেজোনেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • দেউলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি: ১৭০ বছর পর কেন বন্ধ হলো এই বিলাসপণ্যের ব্র্যান্ড?
  • প্রতিরক্ষা ব্যয়ে বড় উত্থান, বৈশ্বিক মোটের ২১ শতাংশই এখন ইউরোপের দখলে: আইআইএসএসের প্রতিবেদন
  • ট্রাম্প বলেছিলেন, ‘বায়ুকল বোকাদের জন্য’; জবাবে ইউরোপীয় দেশগুলোর নতুন বায়ুশক্তি প্রকল্পে চুক্তি সই
  • ‘ট্রাম্প তিন বছর পরেই বিদায় নেবেন’: ইউরোপকে আশ্বস্ত করার চেষ্টায় ডেমোক্র্যাট নেতারা
  • ইউরোপকে মার্কিন সহযোগিতার আশ্বাস রুবিওর; তবে শর্ত গতিপথ বদলানোর

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net