Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে অন্তত ২০ জন নিহত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 November, 2024, 09:55 am
Last modified: 24 November, 2024, 10:01 am

Related News

  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
  • হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের ‘হত্যার লক্ষ্যবস্তু’: প্রতিরক্ষামন্ত্রী
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক

ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে অন্তত ২০ জন নিহত

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
টিবিএস ডেস্ক
24 November, 2024, 09:55 am
Last modified: 24 November, 2024, 10:01 am
বৈরুতের দক্ষিণ উপশহরের চিয়াহ জেলায় ইসরায়েলি হামলার পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন স্থানীয়রা। ছবি: রয়টার্স/মোহাম্মদ আজাকির (২২ নভেম্বর)

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় শনিবার (২৩ নভেম্বর) ভোরে লেবাননের রাজধানী বৈরুতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। কেন্দ্রীয় বৈরুতের ঘনবসতিপূর্ণ বাস্তা এলাকায় এ হামলা চালানো হয়। একে হিজবুল্লাহর শীর্ষ নেতা মোহাম্মদ হায়দারকে হত্যার প্রচেষ্টা বলে উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। খবর বিবিসি'র। 

শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এই হামলা চালানো হয়। এতে আটতলা একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলায় একটি শক্তিশালী 'বাংকার বাস্টার' বোমা ব্যবহার করা হয়েছে, যা অতীতে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার জন্যও ব্যবহৃত হয়েছিল।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে উদ্ধার হওয়া দেহাংশের ডিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্ত করার কাজ চলছে।

আলিফ নাসার নামের এক প্রত্যক্ষদর্শী জানান, 'আমার পুরো পরিবার এই বিস্ফোরণের শিকার। ঘরের জানালা আর কাঁচ আমাদের গায়ের ওপর পড়ে। এটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একজন মানুষকে টার্গেট করতে এতগুলো মানুষের জীবন ধ্বংস করা কি ন্যায্য?'

বৈরুতের দক্ষিণ উপশহরের চিয়াহ জেলায় একটি ভবনে ইসরায়েলি বোমা হামলা। ছবি: রয়টার্স/মোহাম্মদ আজাকির

হিজবুল্লাহর সংসদ সদস্য আমিন শেরি জানিয়েছেন, হামলার সময় ওই ভবনে সংগঠনের কোনো নেতা উপস্থিত ছিলেন না। হামলার লক্ষ্য মোহাম্মদ হায়দারের ভাগ্য এখনও অজানা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি

শনিবার আরও হামলা চালানো হয় দক্ষিণ বৈরুতের দাহিয়াহ এলাকায়, যেখানে হিজবুল্লাহর সদর দফতর রয়েছে। একই দিনে পূর্ব লেবাননের বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহত হন, যাদের মধ্যে চার শিশু ছিল।

গত দুই সপ্তাহ ধরে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও বাড়িয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করে সমঝোতা আদায়ের কৌশল হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাত শেষ করতে নতুন আলোচনার উদ্যোগে সামান্য অগ্রগতি দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যামোস হকস্টেইন এই সপ্তাহে লেবানন ও ইসরায়েলে সফর করেছেন। তার লক্ষ্য ছিল একটি মার্কিন খসড়া চুক্তি এগিয়ে নেওয়া।

লেবানন জানায়, যেকোনো সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের ভিত্তিতে হতে হবে। প্রস্তাব অনুযায়ী, ব্লু লাইন ও লিটানি নদীর মধ্যবর্তী অঞ্চল থেকে হিজবুল্লাহর যোদ্ধা ও অস্ত্র প্রত্যাহার করতে হবে।

ইসরায়েল দাবি করেছে, এই প্রস্তাব কখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে লেবানন ইসরায়েলের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। আলোচনা সত্ত্বেও পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।

অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননে ৩,৬৭০ জনের বেশি মানুষ নিহত এবং ১৫,৪০০ জনের বেশি আহত হয়েছেন। গৃহহীন হয়েছেন এক মিলিয়নেরও বেশি মানুষ। অন্যদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / হিজবুল্লাহ / বৈরুত বোমা হামলা / ইসরায়েল-লেবানন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর
  • হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
  • হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের ‘হত্যার লক্ষ্যবস্তু’: প্রতিরক্ষামন্ত্রী
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net