Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ট্রাম্পের বিজয়ে চাঙ্গা ভারতের রিয়েল এস্টেট খাত, নির্মিত হচ্ছে আরও ৬ ‘ট্রাম্প টাওয়ার’

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
12 November, 2024, 11:55 am
Last modified: 12 November, 2024, 11:59 am

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের বিজয়ে চাঙ্গা ভারতের রিয়েল এস্টেট খাত, নির্মিত হচ্ছে আরও ৬ ‘ট্রাম্প টাওয়ার’

ভারতের পুনে, গুরগাঁও, নয়ডা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে মোট ৮ মিলিয়ন বর্গফুট জায়গায় ৬টি  ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হবে।
হিন্দুস্তান টাইমস
12 November, 2024, 11:55 am
Last modified: 12 November, 2024, 11:59 am
ছবি: রয়টার্স

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের পর, ভারত 'ট্রাম্প টাওয়ার'-এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় রিয়েল এস্টেট কেন্দ্র হয়ে উঠতে হচ্ছে।

ট্রাম্প অর্গানাইজেশনের ভারতীয় লাইসেন্সধারী পার্টনার ট্রাইবেকা ডেভেলপারস ছয়টি নতুন রিয়েল এস্টেট চুক্তি চূড়ান্ত করেছে। ভারতের পুনে, গুরগাঁও, নয়ডা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে মোট ৮ মিলিয়ন বর্গফুট জায়গায় ৬টি  'ট্রাম্প টাওয়ার' নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হবে। এগুলো ১৫ হাজার কোটি রুপি কিংবা তার থেকেও বেশি দামে বিক্রির সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পরেই ভারত ট্রাম্প ব্র্যান্ডেড প্রকল্পের সংখ্যার দিক থেকে বর্তমান বিশ্বের মধ্যে দ্বিতীয়। এখানে ইতোমধ্যে মোট ৩ মিলিয়ন বর্গফুট জায়গা নিয়ে চারটি প্রকল্প রয়েছে।

ট্রাইবেকা ডেভেলপারস জানিয়েছে, তারা ভারতীয় বাজারে নতুনভাবে নয়ডা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে প্রবেশ করবে এবং পুনে, মুম্বাই এবং গুরগাঁওতে পুনরাবৃত্ত প্রকল্প বাস্তবায়ন করবে।

ট্রাইবেকা ডেভেলপারসের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা বলেন, "ভারতে ট্রাম্প টাওয়ারের সংখ্যা এখন আমেরিকার বাইরে সর্বোচ্চ। ছয়টি নতুন প্রকল্পের মাধ্যমে ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ট্রাম্প টাওয়ারের গন্তব্য হবে।" 

তিনি বলেন, "ট্রাম্প বিশ্বের একমাত্র সুপার লাক্সারি রিয়েল এস্টেট ব্র্যান্ড। ট্রাইবেকা কঠোর পরিশ্রম করেছে, যাতে আমাদের ট্রাম্প প্রকল্পগুলো ভারতীয় বাজারে ট্রফি প্রপার্টি [অত্যন্ত বিলাসবহুল সম্পত্তি] হিসেবে বিবেচিত হয়।"

মেহতা আরও বলেন, "নতুন প্রকল্পগুলো সময় নিয়ে মনোযোগ দিয়ে নির্বাচিত করা হয়েছে এবং আমরা তাদের মাধ্যমে বিলাসিতার সীমা আরও বাড়ানোর লক্ষ্য রাখছি। এটি ট্রাইবেকাকে ভারতের শীর্ষস্থানীয় ট্রফি প্রপার্টি ডেভেলপার হিসেবে আরও শক্তিশালী করবে।"

তিনি আরও বলেন, "দুটি চুক্তি পূর্বের পার্টনারদের সঙ্গে হবে এবং কমপক্ষে চারটি চুক্তি ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে।"

প্রকল্পগুলোতে পূর্ণ অংশীদার এবং ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মডেলের একটি মিশ্রণ থাকবে। প্রতিটি প্রকল্পে স্থানীয় অংশীদাররা অর্থাৎ ডেভেলপার এবং জমির মালিকরা যুক্ত থাকবেন বলে কল্পেশ মেহতা জানিয়েছেন।

ট্রাম্পের দুই সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পকে ভারতের আনার পরিকল্পনা সম্পর্কে মেহতা বলেন, "পরিকল্পনা হলো, আগামী বছর প্রথমার্ধে ডোনাল্ড ট্রাম্প (জুনিয়র) এবং এরিক ট্রাম্পকে ভারতে আনা… নিশ্চিতভাবেই প্রথম ছয় মাসের মধ্যে।"

তিনি জানান, দুজনেই আগামী বছর ভারতের ট্রাম্প টাওয়ার প্রকল্পগুলো উদ্বোধন করতে আসবেন।

এখন পর্যন্ত ট্রাইবেকা ডেভেলপারস ভারতে চারটি ট্রাম্প প্রপার্টি এনেছে। এর আগে এটি মুম্বাইয়ে ট্রাম্প টাওয়ারের জন্য লোধা গ্রুপ এবং পুণেতে পঞ্চশীল রিয়েলটিকে ব্র্যান্ড-এর লাইসেন্স দিয়েছিল।

গুরগাঁওয়ের প্রকল্পটি এমথ্রিএম গ্রুপের সাথে এবং কলকাতার প্রকল্পটি ইউনিমার্ক গ্রুপের সাথে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে।

এই বিলাসবহুল আবাসন ইউনিটগুলোর ক্রেতাদের মধ্যে রয়েছেন ধনী বিনিয়োগকারী এবং বলিউড তারকারাও। মোট ক্রেতার মধ্যে প্রায় ২০ শতাংশই প্রবাসী ভারতীয়।
 

Related Topics

টপ নিউজ

রিয়েল এস্টেট / ট্রাম্প টাওয়ার / ভারত / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net