Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সাইকেল চালানোর সময় মোবাইল ব্যবহার করলেই কারাদণ্ড, জাপানে নতুন আইন

আন্তর্জাতিক

বিবিসি
01 November, 2024, 02:40 pm
Last modified: 01 November, 2024, 02:42 pm

Related News

  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের

সাইকেল চালানোর সময় মোবাইল ব্যবহার করলেই কারাদণ্ড, জাপানে নতুন আইন

নতুন এই আইন ভঙ্গ করলে ছয় মাসের কারাদণ্ড অথবা ১ লক্ষ ইয়েন (৬৫৫ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।
বিবিসি
01 November, 2024, 02:40 pm
Last modified: 01 November, 2024, 02:42 pm
নতুন আইনটি জাপানে পথচারী ও সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলোর অংশ। ছবি: রেক্স/শাটারস্টক

জাপানে সাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের শাস্তি হিসেবে কারাদণ্ডের বিধান কার্যকর করা হয়েছে আজ (১ নভেম্বর) থেকে। নতুন এই আইন ভঙ্গ করলে ছয় মাসের কারাদণ্ড অথবা ১ লক্ষ ইয়েন (৬৫৫ ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

জাপানের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মহামারির সময় দেশটির মানুষ গণপরিবহন এড়িয়ে সাইকেল ব্যবহারে বেশি উৎসাহিত হয়। ফলে, ২০২১ সাল থেকে জাপানে সাইকেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

শুধু মোবাইল ফোন ব্যবহারের ওপরেই নয়, এই আইনে মদ্যপ অবস্থায় সাইকেল চালানোর ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। মদ্যপ অবস্থায় সাইকেল চালানোর শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫ লক্ষ ইয়েন (৩ হাজার ২৭৮ ডলার) জরিমানা।

নতুন আইন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওসাকা কর্তৃপক্ষ পাঁচটি আইন ভঙ্গের ঘটনা নথিভুক্ত করেছে। ইতোমধ্যে দু'জন ব্যক্তি মদ্যপ অবস্থায় সাইকেল চালানোর অপরাধে ধরা পড়েছেন। এদের মধ্যে একজনের সাইকেল অন্য একটি সাইকেলের সঙ্গে ধাক্কা খায়। তবে কোনো আহতের ঘটনা ঘটেনি।

জাপানে ২০২৩ সালে মোট ৭২ হাজারেরও বেশি সাইকেল দুর্ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা দেশটির মোট সড়ক দুর্ঘটনার ২০ শতাংশেরও বেশি।

২০২৪ সালের প্রথমার্ধে মোবাইল ব্যবহারের কারণে সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছে। ২০০৭ সাল থেকে জাপানের পুলিশ এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ আহতের রেকর্ড।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মোবাইল ব্যবহারের কারণে জাপানে সাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল ৪৫৪টি, যা পূর্ববর্তী পাঁচ বছরের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নতুন আইনটি জাপানে পথচারী ও সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য গৃহীত সাম্প্রতিক পদক্ষেপগুলোর অংশ।

গত বছর সাইকেল চালকদের জন্য দেশটিতে হেলমেট বাধ্যতামূলক করা হয়। এছাড়া, চলতি বছরের মে মাসে জাপানের পার্লামেন্ট সাইকেল চালকদের জন্য ট্র্যাফিক আইন লঙ্ঘন করলে জরিমানা করার বিধান পাস করেছে।
 
Related Topics

টপ নিউজ

জাপান / সাইকেল / দূর্ঘটনা / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • হরমুজ প্রণালির তীরে ‘ভয়াবহ’ বোমাবর্ষণের প্রতিশ্রুতি ট্রাম্পের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net