Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
হজ ও ওমরাহ সেবা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার নিয়মে পরিবর্তন; বাড়ল গ্রেস পিরিয়ড

আন্তর্জাতিক

আরব নিউজ
03 October, 2024, 10:05 am
Last modified: 03 October, 2024, 10:05 am

Related News

  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

হজ ও ওমরাহ সেবা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার নিয়মে পরিবর্তন; বাড়ল গ্রেস পিরিয়ড

নতুন নিয়মাবলিতে অস্থায়ী ওয়ার্ক ভিসার অপব্যবহার রোধে শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে।
আরব নিউজ
03 October, 2024, 10:05 am
Last modified: 03 October, 2024, 10:05 am
ছবি: রয়টার্স

হজ ও ওমরাহ সেবা সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসার নিয়মাবলিতে নতুন কিছু পরিবর্তন ঘোষণা করেছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সৌদি মন্ত্রিসভা এই পরিবর্তনগুলো অনুমোদন করেছে। ফলে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো তাদের ভিসার চাহিদা শ্রমবাজারের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্য করতে পারবে এবং এটি একটি উন্নত কর্মপরিবেশ তৈরি করতে সহায়ক হবে। 

পরিবর্তিত নিয়মাবলি অনুযায়ী, মৌসুমি ওয়ার্ক ভিসার নাম পরিবর্তন করে 'হজ ও ওমরাহ সেবার জন্য অস্থায়ী ওয়ার্ক ভিসা' রাখা হয়েছে। এছাড়া, ভিসার মেয়াদের গ্রেস পিরিয়ড বাড়িয়ে শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত (প্রায় ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত) করা হয়েছে।

নতুন নিয়মগুলো ওমরাহ মৌসুমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী ওয়ার্ক ভিসার জন্য যোগ্য করে তুলবে। ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সীমা নির্ধারণ করায় শাসন ও স্বচ্ছতা বাড়াবে।

এছাড়াও, মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। উভয় পক্ষের জন্য সই করা চাকরির চুক্তি বাধ্যতামূলক করা হয়েছে এবং ভিসা পেতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে মেডিকেল বীমা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মাবলিতে অস্থায়ী ওয়ার্ক ভিসার অপব্যবহার রোধে শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো এখন ৯০ দিনের জন্য ভিসা নবায়নের সুযোগ পাবে এবং অস্থায়ী ভিসা ইস্যু করার সময় অনুমোদন প্রয়োজন হবে না। এতে প্রক্রিয়াটিকে আরও সহজ করবে।

এই পরিবর্তনগুলো অনুমোদনের ১৮০ দিন পর কার্যকর হবে, যাতে প্রতিষ্ঠানগুলো নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং হজ ও ওমরাহ মৌসুমের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / হজ / ওমরাহ / ভিসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net