Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
কলাম্বিয়ার বিক্ষোভকারীরা সময়সীমা লঙ্ঘন করে অ্যাকাডেমিক ভবনে অবস্থান নিয়েছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 April, 2024, 09:35 pm
Last modified: 02 May, 2024, 02:24 pm

Related News

  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   

কলাম্বিয়ার বিক্ষোভকারীরা সময়সীমা লঙ্ঘন করে অ্যাকাডেমিক ভবনে অবস্থান নিয়েছে

বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বিভিন্ন আসবাবপত্র দিয়ে ভেতর থেকে হলটির দরজা বন্ধ করে দেয়।
টিবিএস ডেস্ক
30 April, 2024, 09:35 pm
Last modified: 02 May, 2024, 02:24 pm
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের বাইরে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাকাডেমিক ভবনের দখল নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির হ্যামিল্টন হলে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ভবনটি দখলে নেন। খবর বিবিসির।

এর আগে নির্দেশ অমান্য করে কর্মসূচি চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। তা সত্ত্বেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যেতে থাকেন।

কলাম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন (এসজেপি) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান। সেই সঙ্গে সংগঠটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের 'শিবির রক্ষা' করারও আহ্বান জানায়।

পরে সংগঠনটি হ্যামিল্টন হল দখলে নেওয়ার কথা জানায়। বিক্ষোভকারীরা হলের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বিভিন্ন আসবাবপত্র দিয়ে ভেতর থেকে হলটির দরজা বন্ধ করে দেয়।

কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথেইড ডাইভেস্ট (সিইউএডি) নামের আরেকটি সংগঠন জানিয়েছে যে তারা ভবনটি চলতি বছরের শুরুতে গাজায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া ছয় বছর বয়সী হিন্দ রজবের প্রতি সম্মানার্থে 'পুনরুদ্ধার' করেছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের সাথে কথা বলার সময় জেসিকা শোয়ালব নামে এক শিক্ষার্থী বলেন, বিক্ষোভকারীরা 'ব্যাগপত্র' নিয়ে হলটিতে প্রবেশে করেছে। মনে হচ্ছে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। এর শুরুটা হয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। গত সপ্তাহে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আন্দোলনের অংশ হিসেবে তারা ক্যাম্পাসে ভেতর তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। দ্রুতই এ বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ ইউরোপ ও অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়ে।

এদিকে বিক্ষোভের জেরে সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা মানেনি। তাদের ক্যাম্পে 'বেসবল আকারের পাথর' পাওয়া গেছে।

এদিকে রিচমন্ডের ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির (ভিসিইউ) শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার তাদের সমাবেশে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে শিক্ষার্থীদের বারবার চলে যেতে বলা হলেও তারা শোনেনি এবং তাদের সঙ্গে শিক্ষার্থী নয় এমন অনেকেই ছিল।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

বিক্ষোভ / কলম্বিয়া / শিবির / শিক্ষার্থী / গ্রেপ্তার / অবস্থান / দখল / কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ৫ দফা দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ 
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net