Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
স্যামসাংয়ের কাছে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান হারাল অ্যাপল! 

আন্তর্জাতিক

সিএনবিসি
16 April, 2024, 12:20 pm
Last modified: 16 April, 2024, 12:28 pm

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • স্মার্টফোন এখন দরকারি; উচ্চ কর যদিও অনেকের ধরাছোঁয়ার বাইরে ঠেলে দিচ্ছে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • এআই-এর উত্থানে আগামী বছর থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল

স্যামসাংয়ের কাছে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান হারাল অ্যাপল! 

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের প্রকাশিত রিপোর্টে দেখা যায়, চলতি বছরের প্রথম চতুর্থাংশে আইফোনের শিপমেন্ট ৯.৬ শতাংশ কমে গিয়েছে। সংখ্যার হিসেবে বর্তমানে ফোনটির শিপমেন্টের পরিমাণ ৫০.১ মিলিয়ন ইউনিট।
সিএনবিসি
16 April, 2024, 12:20 pm
Last modified: 16 April, 2024, 12:28 pm
ছবি: রয়টার্স

চীনে জটিলতাসহ নানা কারণে আইফোনের বিপণনে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের সদ্য প্রকাশিত এ রিপোর্ট কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য বেশ অস্বস্তির।

তবে বিপণনে এমন নিম্নমুখী প্রবণতা খুব একটা বড় বিষয় বলে মনে করছে না বিশ্লেষকেরা। বরং অ্যাপল যদি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নজর দেয় তবে জলদিই কোম্পানিটি ফের ভালো অবস্থানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 

চলতি বছর আইফোন বিক্রিতে নিম্নমুখী প্রবণতার প্রভাব শেয়ার বাজারেও দেখা গিয়েছে। সেক্ষেত্রে অ্যাপলের শেয়ার ২০২৪ সালে প্রায় ৯ শতাংশ কমে গেছে।

গত রবিবার ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের প্রকাশিত রিপোর্টে দেখা যায়, চলতি বছরের প্রথম চতুর্থাংশে আইফোনের শিপমেন্ট ৯.৬ শতাংশ কমে গিয়েছে। সংখ্যার হিসেবে বর্তমানে ফোনটির শিপমেন্টের পরিমাণ ৫০.১ মিলিয়ন ইউনিট। 

এমতাবস্থায় শিপমেন্টের দিক দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে স্যামসাং। চলতি বছরের প্রথম চতুর্থাংশে এর শিপমেন্টের পরিমাণ ৬০.১ মিলিয়ন ইউনিট। 

যদিও স্যামসাং কোম্পানিরও গতবছরের একই সময়ের তুলনায় এই শিপমেন্টের পরিমাণ কম। তবে গতবছর থেকে শিপমেন্টে শীর্ষস্থানে ছিল অ্যাপল।

এই বিষয়ে পোর্টফোলিও অ্যানালাইসিসের ক্লাব ডিরেক্টর জেফ মার্কস বলেন, "হ্যাঁ, আইফোনের বিক্রি কমেছে। যতক্ষণ না নতুন আইফোনে এআই-এর সংযোজন ঘটছে, ততক্ষণ আইফোনের এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না।"

এদিকে ব্লুমবার্গের গত সপ্তাহের রিপোর্টে জানা যায়, অ্যাপল নতুন ম্যাক ল্যাপটপে এআই চালিত এম৪ চিপগুলি যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে৷

জিম ক্রেমার গত বৃহস্পতিবার বলেন, "অ্যাপল বিনিয়োগকারীদের বিশ্বাস রাখা দরকার। কারণ এই ম্যানেজমেন্ট টিমে দুর্দান্ত কিছু করবে।"

জিম অনুমান করেন, "যদি তারা এআই চিপগুলি ম্যাক-এ সংযোজন করতে পারে, তবে তারা আইফোনেও এটি সংযোজন করতে পারবে।"


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

আইফোন / অ্যাপল / স্মার্টফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • স্মার্টফোন এখন দরকারি; উচ্চ কর যদিও অনেকের ধরাছোঁয়ার বাইরে ঠেলে দিচ্ছে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • এআই-এর উত্থানে আগামী বছর থেকে বাড়তে পারে স্মার্টফোনের দাম
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net