Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
টেইলর সুইফট, ম্যাজিক জনসন, স্যাম অল্টম্যান-সহ ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকার নতুনেরা

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার 
05 April, 2024, 02:40 pm
Last modified: 20 April, 2024, 01:57 pm

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

টেইলর সুইফট, ম্যাজিক জনসন, স্যাম অল্টম্যান-সহ ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকার নতুনেরা

ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক বিলিয়নিয়ার র‍্যাংকিংয়ের মোট ২ হাজার ৭৮১ জন জন লোকের মধ্যে ২৬৫ টি নতুন মুখে রয়েছে।
বিজনেস ইনসাইডার 
05 April, 2024, 02:40 pm
Last modified: 20 April, 2024, 01:57 pm
এ সপ্তাহে প্রকাশিত ফোর্বসের বার্ষিক বিলিয়নিয়ারের তালিকায় ২৬৫ টি নতুন মুখের মধ্যে স্থান করে নিয়েছেন টেইলর সুইফট। ছবি: রয়টার্স

এ সপ্তাহে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক বিলিয়নিয়ারের তালিকায় ২৬৫ টি নতুন মুখের মধ্যে টেইলর সুইফট, ম্যাজিক জনসন এবং স্যাম অল্টম্যানের মতো ব্যক্তিরা রয়েছেন।

সম্পূর্ণ র‍্যাংকিংয়ে মোট ২ হাজার ৭৮১ জন জন লোক রয়েছেন যাদের মোট অর্থের পরিমাণ ৮ মার্চ পর্যন্ত ছিল ১৫.২ ট্রিলিয়ন ডলার।

টেইলর সুইফট (১.১ বিলিয়ন ডলার) 'দ্য এরাস ট্যুর' এর কল্যাণে বিলিয়নিয়ারের এ তালিকায় যোগ দিয়েছেন। তার এই ট্যুরের অংশ হিসেবে তিনি ৫ টি মহাদেশের ৫৪টি শহরে মোট ১৫২ টি শো করছেন।

তিনি এই বিশ্বব্যাপী কনসার্ট থেকে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। তার মোট সম্পদের মধ্যে সঙ্গীত থেকে আয় করা অর্থ যেমন 'ব্ল্যাঙ্ক স্পেস' ও 'অ্যান্টি-হিরো' গান থেকে আয় করা অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবেক বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন নতুনদের মধ্যে এ তালিকায় স্থান করে নিয়েছেন। ছবি: জেসি গ্রান্ট

ম্যাজিক জনসন (১.২ বিলিয়ন ডলার) ১৯৮০-এর দশকে লস অ্যাঞ্জেলেস লেকার্সকে (মার্কিন বাস্কেটবল দল) পাঁচটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতানোর জন্য পরিচিত। তবে এই বাস্কেটবল তারকা অবসর নেওয়ার পর থেকেই তার বেশিরভাগ সম্পদ তৈরি করেছেন।

তিনি ওয়াশিংটন কমান্ডার, লস অ্যাঞ্জেলেস ডজার্স, লস অ্যাঞ্জেলেস স্পার্কস এবং লস অ্যাঞ্জেলেস এফসির মত স্পোর্টস ক্লাওবগুলোর ছোট অংশের মালিক। তিনি বছরের পর বছর ধরে স্টারবাকস ফ্র্যাঞ্চাইজি, সিনেমা থিয়েটার এবং রিয়েল এস্টেটে লাভজনক বিনিয়োগ করে আসছেন।

স্যাম অল্টম্যান (১ বিলিয়ন ডলার) মাইক্রোসফ্ট-সমর্থিত ওপেনএআই-এর সিইও যেটি চ্যাটজিপিটির জন্য সকলের কাছে সুপরিচিত।

তিনি ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট থাকাকালীন স্টার্টআপে প্রথমদিকে বিনিয়োগ করে ধনী তালিকায় স্থান করে নেন। তিনি স্ট্রাইপ এবং রেডডিটের মতো কোম্পানিগুলোতে বাজি ধরেছিলেন যা তখন সবেমাত্র প্রকাশ্যে এসেছিল। তিনি নিউক্লিয়ার ফিউশন স্টার্ট-আপ হেলিয়নেও বিনিয়োগ করেছিলেন।

মাইক্রোসফ্ট-সমর্থিত ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের নামও এ তালিকায় আছে। ছবি: প্যাট্রিক ফ্যালন

এ বছরের সবচেয়ে নবাগত বিলিয়নিয়ার হলেন আন্দ্রেয়া পিগনাতারো যার সম্পদের মূল্য ২৭.৫ বিলিয়ন ডলার। তিনি একটি আর্থিক সফটওয়্যার কোম্পানি আইওএন গ্রুপ প্রতিষ্ঠা করেছেন। তার সম্পদ আসে আইওনে তার অংশীদারিত্ব থেকে এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনের বিলাসবহুল হোটেল এবং বাংলো থেকে।

এআই, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য প্রযুক্তির কল্যাণে এ বছর বেশ কয়েকজন বিলিয়নিয়ারের খেতাব অর্জন করেছেন। তাদের মধ্যে আছেন— সুপার মাইক্রো কম্পিউটারের সিইও চার্লস লিয়াং (৬.১ বিলিয়ন ডলার), অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের সিইও লিসা সু (১.৩ বিলিয়ন ডলার), টেসলা এবং স্পেসএক্সের বিনিয়োগকারী আন্তোনিও গ্রাসিয়াস (১.১ বিলিয়ন ডলার), এনভিডিয়ার পরিচালক হার্ভে জোন্স (১ বিলিয়ন ডলার) এবং জিয়ানকার্লো দেবাসিনি (৯.২ বিলিয়ন ডলার) যিনি ক্রিপ্টো জায়ান্ট টিথার চালু করার আগে একজন প্লাস্টিক সার্জন হিসাবে কাজ করেছেন।

ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় অন্যান্য নবাগতদের মধ্যে রয়েছেন টড গ্রেভস (৯.১ বিলিয়ন ডলার)। তিনি রাইজিং কেনস চিকেন ফিঙ্গারস এর প্রতিষ্ঠাতা। এছাড়া আছেন 'ল এন্ড অর্ডার' টিভি অনুষ্ঠানের প্রযোজক ডিক উলফ (১.২ বিলিয়ন ডলার), লাল সোলযুক্ত হাই হিলের ডিজাইনার ক্রিশ্চিয়ান লুবউটিন (১.২ বিলিয়ন ডলার) এবং ফ্যাশন কোম্পানি শেইনের তিনজন সহ-প্রতিষ্ঠাতা যাদের সম্পদের মূল্য ৪.২ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

বিলিওনিয়ার / ফোর্বস / টেইলর সুইফট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি
  • সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস 
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net