Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
এখন থেকে হিমালয় পর্বতারোহীকে নিজের পয়ঃবর্জ্য সঙ্গে করে নিয়ে ক্যাম্পে ফিরতে হবে!

আন্তর্জাতিক

সিএনএন
26 March, 2024, 11:30 am
Last modified: 26 March, 2024, 01:51 pm

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে

এখন থেকে হিমালয় পর্বতারোহীকে নিজের পয়ঃবর্জ্য সঙ্গে করে নিয়ে ক্যাম্পে ফিরতে হবে!

চলতি মৌসুমে আনুমানিক ১২০০ জন এভারেস্টে উঠবেন। এক্ষেত্রে প্রতি আরোহীকে দুইটি করে পয়ঃবর্জ্যের ব্যাগ দেওয়া হবে। প্রতিটি ব্যাগ ৬ বার করে ব্যবহার করা যাবে। 
সিএনএন
26 March, 2024, 11:30 am
Last modified: 26 March, 2024, 01:51 pm
ছবি: গেটি ইমেজেস

চলতি বছর এভারেস্টে উঠতে চাওয়া ব্যক্তিদের নিজেদের প্যাকিং লিস্টে সামান্য পরিবর্তন আনতে হবে। কেননা নতুন নিয়ম অনুযায়ী, দূষণ রোধে পর্বতটির আরোহীদের নিজেদের মলমূত্র বিশ্বের সর্বোচ্চ চূড়াটি থেকে বেজ ক্যাম্পে নামার সময় সঙ্গে করে ফিরতে হবে। 

বেশিরভাগ পর্বতআরোহী নেপাল থেকেই ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টে আরোহণ করে থাকেন। এক্ষেত্রে শুধু আরোহণের অনুমোদন নিতেই তাদের দেশটির সরকারকে ১১ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হয়। 

পরবর্তীতে গিয়ার, খাবার, অতিরিক্ত অক্সিজেন, শেরপা গাইডসহ আনুষঙ্গিক নানা বিষয়ে পাহাড়ে উঠতে ৩৫ হাজার ডলারের উপরে খরচ হয়।

কিন্তু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটিতে পয়ঃবর্জ্য নিয়ে সমস্যা বহুদিনের। এক্ষেত্রে দর্শনার্থীদের ভ্রমণকে আরও সুন্দর করতে এবং সার্বিক পরিস্থিতির উন্নয়নে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এ সম্পর্কে এভারেস্ট সামিটার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দিওয়াস পোখরেল সিএনএনকে বলেন "এভারেস্টে মানুষের বর্জ্যের সমস্যাটি বেশ প্রকট ছিল। পর্বতের সর্বোচ্চ পয়েন্টে এটি পরিবেশকে দূষিত করছিল।"

ছবি: গেটি ইমেজেস

নতুন নিয়মটি জারি করা না হলে সমস্যাটি আরও প্রকট হওয়ার সম্ভাবনা ছিল। কেননা গত বছর নেপাল এভারেস্টের সর্বোচ্চে আরোহণের জন্য রেকর্ড ৪৭৮ জনকে অনুমতি দিয়েছিল। এক্ষেত্রে পর্বতে ১২ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আর পাঁচজন সরকারিভাবে নিখোঁজ রয়েছেন।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের জিনেশ সিন্দুরাকার সিএনএনকে জানান, চলতি মৌসুমে আনুমানিক ১২০০ জন এভারেস্টে উঠবেন। এক্ষেত্রে প্রতি আরোহীকে দুইটি করে পয়ঃবর্জ্যের ব্যাগ দেওয়া হবে। প্রতিটি ব্যাগ ৬ বার করে ব্যবহার করা যাবে। 

সিন্দুরাকার বলেন, "একজন ব্যক্তি দিনে ২৫০ গ্রাম মলমূত্র ত্যাগ করেন। এক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের জন্য তাদের ২ সপ্তাহ সময় লাগবে।"

সিন্দুরাকার জানান, ব্যাগে মানব বর্জ্যকে শক্ত ও গন্ধহীন করতে রাসায়নিক উপাদান থাকবে। এই মৌসুমে প্রায় ৮ হাজার ব্যাগ ইস্যু করা হবে।

দ্য হিমালয়ান টাইমসের তথ্যানুসারে, নেপালি সেনাবাহিনীর মাধ্যমে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা এবং বারুন্টসের মতো শৃঙ্গ থেকে প্রায় ৩৫,৭০৮ কিলোগ্রাম বর্জ্য ও প্লাস্টিক অপসারণ করা হয়েছে। মূলত হিমালয়ের উপর পর্যটনের নেতিবাচক প্রভাব কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

এভারেস্ট / পয়ঃবর্জ্য / মলত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net