Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
আইএসআইএস-কে কেন মস্কোতে হামলা করলো?

আন্তর্জাতিক

রয়টার্স
23 March, 2024, 03:45 pm
Last modified: 23 March, 2024, 03:48 pm

Related News

  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা

আইএসআইএস-কে কেন মস্কোতে হামলা করলো?

গোষ্ঠীটি ২০১৪ সালের শেষের দিকে পূর্ব আফগানিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠে। একইসাথে দ্রুত সময়ে চরম বর্বরতার নজির স্থাপন করে কুখ্যাতি অর্জন করে।
রয়টার্স
23 March, 2024, 03:45 pm
Last modified: 23 March, 2024, 03:48 pm
ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা হয়েছে। এ হামলায় অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন ১৪৫ জনের বেশি। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ আসনের ক্রকাস সিটি হলে একটি সংগীত দলের গান গাওয়ার আগমুহূর্তে এ হামলা চালানো হলো।

দায় স্বীকার অনুসারে এই হামলার পেছনে রয়েছে আইএসআইএস-কে নামে পরিচিত ইসলামিক স্টেটের আফগান শাখা। রাশিয়ায় আক্রমণ ক্ষেত্রে তাদের উদ্দেশ্য কী? 

আইএসআইএস-কে কারা?
ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) নামের গোষ্ঠীটি অঞ্চলটির পুরানো নামানুসারে নামকরণ করা হয়েছে। এতে ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত।

গোষ্ঠীটি ২০১৪ সালের শেষের দিকে পূর্ব আফগানিস্তানে মাথাচাড়া দিয়ে ওঠে। একইসাথে দ্রুত সময়ে চরম বর্বরতার নজির স্থাপন করে কুখ্যাতি অর্জন করে।

ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে সক্রিয় আঞ্চলিক সহযোগীদের মধ্যে একটি আইএসআইএস-কে। ২০১৮ সালের দিকে নামডাক করার পর ধীরে ধীরে এর সদস্য সংখ্যা হ্রাস পেয়েছে। তারা তালেবান ও মার্কিন বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে দেশটিতে আইএসআইএস-কে-এর মতো চরমপন্থি গোষ্ঠীগুলির বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বিকাশের ক্ষমতা হ্রাস পেয়েছে।

গ্রুপটি কোথায় কোথায় আক্রমণ করেছে?
আইএসআইএস-কে আফগানিস্তানের অভ্যন্তরে এবং বাইরে মসজিদসহ নানা স্থানে হামলা করেছে। এই বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে, গোষ্ঠীটি ইরানে জোড়া বোমা হামলা চালিয়েছে; যাতে প্রায় ১০০ জন নিহত হয়।

এছাড়াও ২০২২ সালের সেপ্টেম্বরে আইএসআইএস-কে কাবুলে রাশিয়ান দূতাবাসে একটি মারাত্মক আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে।

গোষ্ঠীটি ২০২১ সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলার দায় স্বীকার করেছে। যাতে ১৩ মার্কিন সেনা এবং বহু বেসামরিক নাগরিককে নিহত হয়েছিল।

এই মাসের শুরুর দিকে, মধ্যপ্রাচ্যের এক শীর্ষ মার্কিন জেনারেল বলেন, "আইএসআইএস-কে আফগানিস্তানের বাইরে মার্কিন ও পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্ট কোথাও আক্রমণ করতে পারে। এই হামলা ছয় মাসের মধ্যে হতে পারে এবং সামান্য কোনো সতর্কতাও দেওয়া হবে না।"

গোষ্ঠীটি কেন রাশিয়ায় হামলা করলো?
গতকাল রাশিয়ায় আইএসআইএস-কে-এর হামলায় পুরো বিশ্বই চমকে গিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে এই গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করেছে।

ওয়াশিংটন ভিত্তিক গবেষণা গ্রুপ সোফান সেন্টারের কলিন ক্লার্ক বলেন, "আইএসআইএস-কে গত দুই বছর ধরে রাশিয়ার উপর দৃষ্টি রাখছিল। প্রায়শই তারা নিজেদের প্রচারে পুতিনের সমালোচনা করে থাকে।"

অন্যদিকে ওয়াশিংটন-ভিত্তিক উইলসন সেন্টারের মাইকেল কুগেলম্যান বলেন, "আইএসআইএস-কে রাশিয়াকে এমন কার্যকলাপে জড়িত হিসাবে মনে করে যা নিয়মিতভাবে মুসলমানদের নিপীড়ন করে।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

আইএসআইএস-কে / আইএসআইএস / হামলা / মস্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net