Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি নিয়ন্ত্রণ ‘যুদ্ধাপরাধ’ হতে পারে: জাতিসংঘের সতর্কতা

আন্তর্জাতিক

আজ জাজিরা
20 March, 2024, 03:15 pm
Last modified: 20 March, 2024, 03:21 pm

Related News

  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 
  • বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলি নিয়ন্ত্রণ ‘যুদ্ধাপরাধ’ হতে পারে: জাতিসংঘের সতর্কতা

এদিকে গত মঙ্গলবার জাতিসংঘ সংশ্লিষ্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান না হলে এবং ত্রাণের পরিমাণ দ্রুত বৃদ্ধি করা না হলে অবরুদ্ধ ফিলিস্তিনে মে মাসের মধ্যে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে।
আজ জাজিরা
20 March, 2024, 03:15 pm
Last modified: 20 March, 2024, 03:21 pm
ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলের বিধিনিষেধ 'যুদ্ধাপরাধ' এর সমতুল্য হতে পারে; এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান।  

এদিকে গত মঙ্গলবার জাতিসংঘ সংশ্লিষ্ট এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান না হলে এবং ত্রাণের পরিমাণ দ্রুত বৃদ্ধি করা না হলে অবরুদ্ধ ফিলিস্তিনে মে মাসের মধ্যে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কে হিউম্যান রাইটসের হাইকমিশনার ভলকের টার্ক বলেন, "গাজায় সাহায্য প্রবেশে ইসরায়েল ক্রমাগত নিষেধাজ্ঞা ও বিরোধিতা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিষয়টি অনেকটা যুদ্ধের টুল হিসাবে অনাহারকে ব্যবহার করার মতো, যা একটি যুদ্ধাপরাধ।"

আর জেনেভায় হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স রিপোর্টারদের বলেন, "অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে কি-না তার চূড়ান্ত সিদ্ধান্ত আইন আদালত দ্বারা নির্ধারিত হবে। গাজার জনগণের দুর্ভোগ অমূলক।"

গাজায় অবরোধে ত্রাণ বিতরণকারী সংস্থাগুলি ইসরায়েলকে সংকটের জন্য দায়ী করলেও দেশটির বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের দাবি, তারা ত্রাণ সরবরাহের সুবিধা দিচ্ছে। তেল আবিবের দাবি, জাতিসংঘ ও ত্রাণ প্রদানের সাথে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সাহায্য বিতরণের পরিমাণ ও গতির জন্য দায়ী।

আর টার্ক মুখপাত্রের মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে বলেন, "দখলকারী শক্তি হিসাবে ইসরায়েলের গাজাবাসীদের প্রতি তাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার এবং সহায়তা প্রদানের জন্য মানবিক সংস্থাগুলির কাজকে সহজতর করার বাধ্যবাধকতা রয়েছে।"

গত সোমবার প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) রিপোর্টে বলা হয়েছে, উত্তর গাজায় অপুষ্টি ও খাদ্যের ঘাটতি সম্ভবত দুর্ভিক্ষের মাত্রা ছাড়িয়ে গেছে। জলদিই ক্ষুধায় মৃত্যু দেখা যেতে পারে।" 

রিপোর্ট অনুযায়ী, যুদ্ধের কারণে গাজার প্রায় ১১ লাখ মানুষ 'বিপর্যয়কর' অনাহারের সম্মুখীন হয়েছে বলে সতর্ক করেছে। যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। 

টার্ক মনে করেন, চলমান সংকট 'মানবসৃষ্ট' এবং 'পুরোপুরি প্রতিরোধযোগ্য'। তিনি বলেন, "গাজায় খাদ্য, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো সম্পূর্ণ চালু করা দরকার।"
 
Related Topics

টপ নিউজ

গাজা উপত্যকা / হামাস-ইসরায়েল / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 
  • বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net