Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
ঊর্ধ্বতনের পছন্দের কর্মী না হয়েও চাকরিতে কীভাবে সফল হবেন?

আন্তর্জাতিক

হাভার্ড বিজনেস স্কুল
14 March, 2024, 04:50 pm
Last modified: 14 March, 2024, 05:08 pm

Related News

  • চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির সংসদ সদস্য
  • নিরপরাধ আ. লীগ কর্মীদের প্রতি উদার হোন, তাদেরও থাকার অধিকার আছে: মোয়াজ্জেম হোসেন আলাল
  • রাশিয়া থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে, প্রতারণার অভিযোগ
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?
  • আর্থিক চাপ বাংলাদেশের বেসরকারি খাতে উৎপাদনশীলতা কমাচ্ছে: গবেষণা

ঊর্ধ্বতনের পছন্দের কর্মী না হয়েও চাকরিতে কীভাবে সফল হবেন?

হোম অফিস করার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে পদোন্নতি লাভ যেন আরও বেশি কঠিন হয়ে পড়েছে। কারণ ঊর্ধ্বতনেরা এমন কর্মীদের বেশি পছন্দ করেন যাদের তারা প্রায়শই চোখের সামনে কাজ করতে দেখেন। 
হাভার্ড বিজনেস স্কুল
14 March, 2024, 04:50 pm
Last modified: 14 March, 2024, 05:08 pm
ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের পক্ষপাতিত্বের ফলে ভুক্তভোগী হওয়ার কথা প্রায়শই শোনা যায়। তবে খুব কম কর্মীই এ নিয়ে কথা বলেন। এক্ষেত্রে সমস্যাটির মুখোমুখি হলে কর্মীদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং টিম আকারে কাজে করে সন্তুষ্ট হতে পারে না।

একটি সমীক্ষায় দেখা গেছে, কর্মীদের কাজ শুরু করার আগেই অর্ধেকের বেশি ঊর্ধ্বতন সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা কার প্রশংসা করবেন আর কার প্রশংসা করবেন না!

এক্ষেত্রে বেশিরভাগ সময়ই ঊর্ধ্বতনের পূর্বনির্ধারিত পছন্দের কর্মী পদোন্নতি পায়। এক্ষেত্রে অভিযোগ করা হয় যে, পদোন্নতি পাওয়া কর্মীদের একটি বড় অংশ মূলত ঊর্ধ্বতনের পক্ষপাতিত্বের কারণে তা লাভ করেছে।

হোম অফিস করার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে পদোন্নতি লাভ যেন আরও বেশি কঠিন হয়ে পড়েছে। কারণ ঊর্ধ্বতনেরা এমন কর্মীদের বেশি পছন্দ করেন যাদের তারা প্রায়শই চোখের সামনে কাজ করতে দেখেন। 

এ সমস্যার কারণে কর্মক্ষেত্রে আপনি একা বোধ করতে পারেন। তাছাড়াও পক্ষপাতিত্ব করার কারণে ঠিক কী করলে আপনার ঊর্ধ্বতন আপনাকে বা আপনার কাজকে পছন্দ করবেন এটিও আপনি বুঝে উঠতে পারেন না। এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

অনুভূতি নিয়ন্ত্রণ করুন: আপনি যদি অন্যদের মতো একইরকম সুযোগ না পান তবে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এর কারণে নিজেকে আপনার সেরা কাজ করতে বাধা দেবেন না। নিজের অনুভূতি বুঝতে ও তা গ্রহণের চেষ্টা করুন। 

মনে রাখবেন, এমনও হতে পারে যে, আপনি আসল কারণটি জানেন না কেন আপনার ঊর্ধ্বতন এমন আচরণ করেন। সুতরাং এটিকে ব্যক্তিগতভাবে না নেওয়ার চেষ্টা করুন। আপনার ঊর্ধ্বতন হয়ত বুঝতেও পারছেন না যে, তিনি এমন করছেন। 

দেখুন ও শিখুন: আপনার ঊর্ধ্বতন কী পছন্দ করেন এবং কীভাবে যোগাযোগ করেন সেদিকে মনোযোগ দিন। এই বিষয়গুলোতে আগ্রহ দেখানোর চেষ্টা করুন; পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন। এছাড়াও আপনার ঊর্ধ্বতন কাজের ক্ষেত্রে কী আশা করছেন, কী পছন্দ-অপছন্দ করছেন তা জানার চেষ্টা করুন। আপনি কীভাবে সাহায্য করতে পারেন সে সম্পর্কে চিন্তা করুন। 

ছবি: সংগৃহীত

ঊর্ধ্বতনের সাথে কথা বলুন: আপনার ঊর্ধ্বতন আপনাকে পছন্দ করেন না মনে হয়ে থাকলেও তার সাথে কথা বলার চেষ্টা করুন। যেকোনো ক্ষেত্রেই যোগাযোগ করাটা গুরুত্বপূর্ণ। তারা আপনার কাছ থেকে কী আশা করেন এবং আপনি কীভাবে আপনার কাজে উন্নতি করতে পারেন সে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করুন। আপনি কী শিখতে চান বা কী করতে চান সে বিষয়ে জিজ্ঞাসা করতেও ভুলবেন না।   

আপনার কাজ দেখান: এমন চিন্তা থেকে বেড়িয়ে আসুন যে, আপনার ঊর্ধ্বতন আপনার বা আপনার কাজের বিষয়ে সবকিছু জানেন। আপনার অর্জন সম্পর্কে বলুন এবং কীভাবে টিমে অবদান রাখছেন তা প্রকাশ করুন। এটি বড়াই করা নয় বরং এটি আপনার কঠোর পরিশ্রমের মূল্যকে নিশ্চিত করে। 

নেটওয়ার্ক তৈরি করুন: শুধু ঊর্ধ্বতনের সাথে নয়, কোম্পানির অন্যান্য ব্যক্তিদের সাথেও নেটওয়ার্ক তৈরির চেষ্টা করুন। আপনার আগ্রহ রয়েছে এমন কাজে যোগ দিন এবং নতুন মানুষদের সাথে দেখা করুন। তাদের সাথে কথা বলুন। একটি ভালো নেটওয়ার্ক থাকা আপনাকে ভালো অনুভব করতে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ খুঁজে পেতে সাহায্য করবে। 

আপনার ঊর্ধ্বতন পক্ষপাতিত্ব করলে এসব অনুসরণ করা যদিও একটু কঠিন। কিন্তু হাল ছেড়ে দেবেন না। বিষয়গুলোতে উন্নতির চেষ্টা চালিয়ে যান। কিন্তু যদি কোনো ফলাফল না-ই আসে তবে ঐ চাকরি ছেড়ে নিজের যোগ্যতায় এগিয়ে যান। মনে রাখবেন, এক্ষেত্রে আপনি এই যাত্রায় অনেক কিছু শিখেছেন এবং নেটওয়ার্ক তৈরি করেছেন যা ভবিষ্যতে কাজে দেবে।


অনুবাদ: সৈয়দা শেহরিন 

Related Topics

টপ নিউজ

বস / কাজ / কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির সংসদ সদস্য
  • নিরপরাধ আ. লীগ কর্মীদের প্রতি উদার হোন, তাদেরও থাকার অধিকার আছে: মোয়াজ্জেম হোসেন আলাল
  • রাশিয়া থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে, প্রতারণার অভিযোগ
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?
  • আর্থিক চাপ বাংলাদেশের বেসরকারি খাতে উৎপাদনশীলতা কমাচ্ছে: গবেষণা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net